তুমি আমার সাথে দেখা করো না বলে
কি কি হচ্ছে পৃথিবীতে দেখো
প্লেন হাইজাক করে ডবি্লউটিসি আর পেন্টাগন
উড়িয়ে দিয়েছে সহমমর্ীরা
সমস্ত বিশ্বে যুদ্ধ যুদ্ধ বাতাস বইছে
ঢাকার রাস্তা এখন অবরোধনগরী
একুশে টিভির প্রযোজক মারা গেছে
আমাদের টিম লিডার বাংলা শিখেছে
তোমাকে গালাগালি করবে বলে
আরও কদিন যদি না দেখি
যে ঘটনাগুলি নিশ্চিত ঘটবে
আমাকে আটটা প্লেন হাইজ্যাক করতে হবে
মোটামুটি একটা ছক করেছি
আইফেল টাওয়ার, স্ট্যাচু অব লিবার্টি
কুতুব মিনার আর তাজমহল
একই সাথে উড়িয়ে দেয়ার
2001 টা লোহার শলাকা
গেঁথে দেবো এফ্রোদিতির গায়ে
ইলেকশন পিছিয়ে যাবে
দেশে সামরিক শাসন জারি হবে
বাংলাদেশ আর কখনও খেলবে না ক্রিকেট
হাডুডু খেলবে
ম্যারিয়েন জোন্স বহিস্কৃত হবে
উইলিয়ামস বোনেরা খেলা ছেড়ে দেবে
এসব ঘটবে তুমি যদি আর না বলো
ভালবাসি তোমায় প্রানের চেয়ে বেশী
সেপ্টেম্বর 15, 2001
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৬ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



