বিসর্জন সহজ
নিরেস পূর্বাভাষে দুচোখে ঝিলিক
বন্যা ভাসায় নিরূপাধিক শেকড়
বিশ্বাসের শ্লঘ্ন ভিটে-বাড়ী
ভালোবেসেছি বলে
যে তৃপ্তি শমনীয় ছিল
নির্নিমিখে আশ্রয় ভেঙে
সিঁড়ি বেয়ে নীচে যায় নেমে ।
ভালাবিসিনি হৃদয় শূণ্য করে
তোমায় বেসে মূল্য দিয়েছি
যতটুকু বোধ হতবাক ছিল
সবটুকু নির্গলনে শুদ্ধ হয়েছে।
এত সহজে ফাঁস দিলে
ভাবতে হয়নি দীর্ঘ স্বপ্ন ছাড়া
নিয়ত সংগ্রাম! বাঁচতেই থবে!
তোমার দেয়া মৃতু্য নেব না মেনে।
অক্টোবর 8, 2001
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



