নান্দনিক দম্ভ অপসৃয়মান ভ্রু'য়ের জোড়া থেকে পুরাতন প্রেমিকার
সাইড ভলি আগে ভালই ছিল প্রত্যাখানের লেলিহান আগুণ ধমকে
শাস্তিদিতে চায় এখন বুকের নোনা স্বাদ, লেটেস্ট প্রেমিকের কয়েক খন্ড উইং
ফাস্টফুডের ট্রেতে উচ্ছিস্ট, অশান্তস্পর্শে টোটাল প্যাকেজ মুরগী যদিও বিবর্ণ!
পাকস্থলীর সীমারেখা ঠুস টক্কর লেগে থাক তবুও প্রস্থান দেখা মন্থর গতি হেঁটে
রেখে এলাম তাকে সীমারের মত দূর্দান্ত পালানোর ছুরি চালিয়ে অকর্মণ্য প্রেমিক
সারা রাত ঘুমুতে পারি না, কে যেন বলে প্রেমের দুই মাইল দূরে যাবি, যা!
বিকেল ভরা বুকের মাঝে রক্ষে চাই প্রভূ সব অতীত টেনে এনো না এভাবে!
কোন অন্তর নাই, নিস্পাপ সময় পেড়িয়ে ঝুলন্তগ্রীল ধরে আশা দেখানো যায় না
বড়জোর নিরক্ত কনসালটেনসি, কয়েগুচ্ছো রূচীকর শব্দের গাঁথুনি জেনেছি
আসলে পুরোটাই ফাঁকা - তা্ই মেপে ঝেপে কতবার আর সামালাবো পতন
ছেড়ে দাও বাঁধন, পুরোটাই আমি অতীত হয়ে যাই সামনে পড়ে থাক পুরাতন প্রেমিকার লাশ!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



