বেঁচে ঢেকুর তোলার জন্য বেঁচে থাকা
ফুসফুসে বিশুদ্ধ বাতাসের জন্য
ভালবাসি - ভালোবেসে নয়
নিবোর্ধ! তোমার জন্য!
স্রেফ নিজেকে ভালাবাসার নীল নকশা
ভন্ডামী, ভালবাসি দড়িটানাটানি।
মানবীয় বিশেষণ ঠিক যুৎসই নয়
বেহুদা পাবলিককের সামনে ভান ধরি
এক মুহূর্তের জন্য কারো ভাল চাইনি
দিব্যি খোদার- নিজেকে খোদাই মানি
জিপার খুলে ইশ্বরের কীর্তি চটকাই সংগোপনে।
বিশ্বাস করুন এ লেখাগুলি আসলে গোমর-ফাঁস
জানি ঠিক হচ্ছে না, পাঠক টাটকা সত্যি জেনে
বাহবা দেবে - কি সত্যি লিখেছে!
আসলে ওটাই মূখ্য, ওটাই ভালবেসে লেখা
একটুকুও নেই প্রেম কারো জন্য,
রয়েসয়ে অলীক গল্প বলা, খিয়াল কইরা!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



