somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দোস্তেরা

০২ রা আগস্ট, ২০০৯ রাত ১১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়ের সাথে সাথে বেস্ট ফ্রেন্ড পরিবর্তিত হয়ে গেলো। একসময় ভাবতাম সেই ক্লাস সিক্সের বন্ধুটিই চিরজীবন আমার দোস্ত হয়ে থাকবে। দোস্ত শব্দটার পরিচয়ও ঘটে তার কল্যাণে। একবার সে বেশ ঘটা করে আমাকে দোস্ত বানিয়েছিলো। যখন দোস্ত ও বন্ধুর মধ্যে পার্থক্য খুঁজে বের করা আমার জন্য অসম্ভব ছিল।

মাত্র তিনবছরেই সে হারিয়ে গেলো। এরপরে দীর্ঘ তিন/চার বছর আমার কোন দোস্ত-টাইপের বন্ধু ছিল না। যদিও ততদিনে দোস্তের অর্থ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। বিষয়টা এমন যে অনেকেই বন্ধু হতে পারে কিন্তু দোস্ত হয় একজনই। কলেজ-ভার্সিটি লাইফের শুরুতে দোস্ত হয়ে ওঠা আমার সেই বন্ধুটি কলেজ লাইফের মাঝামাঝি স্রেফ বন্ধু হয়ে গেলো।

এরপর তৈরী হলো নতুন দোস্ত। একই সাথে দুই-তিনজন। চললো চাকুরী লাইফের প্রথম তিন/চার বছর পর্যন্ত। তারপরে অবনমন - স্রেফ বন্ধুত্ব, কালে-ভদ্রে দেখা হয়। এখনও দু-চারজন আছে। তাদের কেউ কেউ দোস্তস্থানীয়।

তবে সব মিলে মনে হয় এ-যাবত সাত-আটজন হবে। এই সব দোস্তদের বিভিন্নভাবে পর্যবেক্ষণ করে আমি যে বিষয়গুলো আলাদা করতে পারি তা হলো - এরা বিভিন্ন লিঙ্গের, বয়সের, পেশার, শ্রেণীর। এদের কারও সাথে আমার প্রেম এবং শারিরীক সম্পর্ক হয় নি। এদের বেশীরভাগের সাথে সম্পর্ক ভাটা পড়েছে দূরত্বের কারণে। সম্ভবত যাদের নিকটবর্তী থাকি তাদের সাথেই বন্ধুত্বের টান বেশী বোধ করি।

কিন্তু শৈশব থেকে এ পর্যন্ত যাদের সাথে আমার সবচেয়ে অন্তরঙ্গ মুহূর্তগুলো কেটেছে তারা কেউই আবার পরস্পরের বন্ধু নয়। কেউ কেউ আছে অন্যের নামও শোনেনি কখনও।

বড় অদ্ভুত বন্ধুত্বের ধরণ। ক্রমশ মনে হচ্ছে বন্ধুবিহীণ এক পেশাদার সম্পর্কের মধ্যে জড়িয়ে যাচ্ছি। যাদেরকে এখন বন্ধু নামে ডাকি, দোস্ত বলে ভাবি।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১১:৫৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×