somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা সেরা বিজ্ঞাপনচিত্র - প্রযুক্তি ও শিল্পের অভূতপূর্ব মিশ্রন

১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন যাবত বিজ্ঞাপনটি দেখছি। তবে বেশ কদিন পুরোপুরি দেখতে পারিনি। যারজন্য বুঝতেও পারছিলাম না এ্যাডটি আসলে কিসের। তবে আর যাই হোক এটা যে বাংলাদেশের কারো তৈরী এ্যড নয় এবং বাংলাদেশের কোন পন্যের জন্যও যে নয় - সেটা মোটামুটি ধরেই নিয়েছিলাম। ক্রমশঃ অবশ্য স্পষ্ট হলো, এবং চমকে গেলাম ভীষণরকমই।

জঙ্গলের মধ্যে জঙ্গলের প্রাণী। বৃক্ষরাজির মধ্যে জেগে উঠছে কাঠের আসবাব। নান্দনিক সে আসবাবপত্র দাপিয়ে বেড়াচ্ছে ভয়ংকর সারিসৃপ, বানর, ব্যঙ সহ নানা প্রাণী। পন্যটি ঐ আসবাবই, এবং সেটা অটবির।

বিজ্ঞাপনটি দেখে কয়েকটা মিশ্র প্রতিক্রিয়া তৈরী হয়েছে। প্রথম টা অবশ্যই ভালোলাগার। আমি এখনও জানি না এই বিজ্ঞাপনটি কে তৈরী করেছে। তবে প্রত্যাশা করছি এটার আইডিয়াবাজ বা নির্মাতা একজন বাঙালী হোক। এত চমৎকার নির্মাণ আমি বাংলাদেশের কোন পন্য নিয়ে তৈরী হতে দেখিনি। মানে আমার চোখে এটা একমাত্র শ্রেষ্ঠ বিজ্ঞাপন।

দ্বিতীয় বিষয়টি হলো বনের বৃক্ষ নিধন সম্পর্কিত। আমাদের স্বল্প আয়তনের বনের সবচেয়ে বড় হুমকী কাঠখোরদের ব্যাপক বননিধন। যেখানে বিশ্বব্যাপী আর্টিফিসিয়াল উডের প্রচলন উৎসাহিত করা হচ্ছে এবং অটবির বৃহৎ কাঁচামাল যতদূর জানি পার্টিকাল বোর্ডই - সেক্ষেত্রে এই বিজ্ঞাপনটিকে মনে হয়েছে বৃক্ষের জন্য হুমকি সরূপ। বনের বৃক্ষরাজি সাবাড় করে আসবাবপত্র নির্মাণের প্রকাশ্য আহবান।

তৃতীয় বিষয়টি হলো আমি নিশ্চিত যে এই বিজ্ঞাপনটি স্পর্শকাতর বিষয় নিয়ে স্বস্তা বিজ্ঞাপন ফেঁদে বেড়ানো অমিতাভ রেজা বা ফারুকী তৈরী করে নি। করতে পারেই না। ইমপসিবল। প্রযুক্তি ও শিল্পের এই অভূতপূর্ব মিশ্রন আর যাই হোক এই দুই বিজ্ঞাপন মোঘলের দ্বারা সম্ভব হতে পারে না।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৮
২১টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×