somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন পৃথিবীর স্বপ্ন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা সবাই এই দুনিয়ার সৃষ্টির সেরা জীব,
মাঝে মাঝে সেটা ভ’লে গিয়ে হয়ে যাই নির্জীব,
কাগজে টিভিতে দেখে-মনগড়া একমুখো সংবাদ,
দুঃখে বেদনায় রাগে-অনুতাপে বেরোয় আর্তনাদ।

পোকা মাকড়ের দলগুলো আজ ঝেটিয়ে বিদেয় কর,
কে আছে দাঁড়িয়ে সামনে দুয়ারে পথ ছেড়ে দাঁড়া-সর!
আবু লাহাবের উত্তরসুরী বুঝি ইয়াযীদের দল,
এই সমাজে ওঁত পেতে আছে নিয়ে কলা কৌশল।

ওরা জঞ্জাল রাস্তার কাদা আবর্জনার স্তুপ,
ওরা সমাজের বিষ ফোঁড়া, ওরা কাল নাগিনীর রূপ!
লেজ নেড়ে নেড়ে নেকড়ে শেয়াল বেরোয় আঁধার রাতে ,
ঊাদুরের দল হুতু পেঁচাও চেঁচায় তাদের সাথে।

উষ্ণ ঝড়ের সংকেত শুনি সাগরে নিম্মচাপ
সাঁতার জানে না- এ গভীর রাতে কে দেয় সাগরে ঝাপ!
‘ জোর আছে যার রাজ্যটা তার‘ এ প্রবাদ কেনা জানে!
প্রমাণ হয়েছে একথা ওদের এবারের অভিযানে!!

হক বাতিলের সংগ্রামে আজ বিষ্মিত হয়ে দেখি,
আধেক পৃথিবী এক হয়ে গেছে, সুবিচার নেই? একি!!
মানবাধিকার! ন্যায় অন্যায় ! যত বড় বড় বুলি,
সকলের চোখে আসল চেহারা গিয়েছে ওদের খুলি!
আ‘দ জাতি ছিলো বিদ্রোহী তারা বলেছে অহংকারে
আমাদের চেয়ে কে আছে অধিক বলবান? ডাকো তারে!
কলবে তাদের সিল মারা ছিল ভাবতে পারেনি তাই,
¯্রষ্টার কাছে সৃষ্টির চেয়ে প্রিয় যে কিছুই নাই!

ষড়যন্ত্রের আখড়ায় বসে স্বপ্ন দেখেছে ওরা,
দেখেনি ওদের সামনে রয়েছে গভীর গর্ত খোড়া।

সীমালংঘন করেছিলো ওরা! পাঠিয়ে ঝাঞ্চা বায়ু
মালিক নিমিষে মিশিয়ে দিলেন সেই যমানার আয়ু।

দেখতো ওখানে আড়ালে দাঁড়িয়ে ফিসফিস করে কারা
থাবা মেরে বল আমরা সজাগ, পথ ছেড়ে সরে দাঁড়া,
ওরা খুন চোষা সমাজের ঘুন কে দেয় ওদের দাম
যুগে যুগে ওরা কখনো কোথাও হয়নি সফলকাম
ওরা হয়তো বা জানে না আমরা বদর বিজয়ী জাতি
হতবাক হয়ে দেখেছে বিশ্ব আজো আছে সেই খ্যাতি,
এই জাতি কারো পদানত নয়, নয় এরা কারো দাস,
অন্য জাতিকে খাটো করে দেখা ওদের বদভ্যাস।


বুদ্ধির ভারে দিশেহার ওরা বুঝিয়া ওভারলোড‘
জিজ্ঞাসা করো ওপারে যাবার জানা আছে ‘পিন কোড‘?
জানাশোনা কোনো দোভাষী আছে কি? কিংবা ব্যরিষ্টার!
সেদিনের মহা আদালতে ওরা সহায়তা পাবে কার?
কওমে লুতের হীন জঘন্য যত অশ্লীল কাজ,
তারও চেয়ে বেশী গর্হিত সবই আইন সম্মত আজ!!

জানোয়ারও বুঝি চোখ ঢাকে লাজে দেখে মানুষের রূপ,
সভ্য জাতির কি অসভ্যতা! সকলেই থাকে চুপ!
ইবলিসও ভাবে আমিতো এখন অবসর নিতে পারি,
আমার চেয়েও ইন্নত এরা ‘ডিভোটেড‘ অনুসারী,
আরামে সে বসে পা দোলায় হেসে এদের কর্ম দেখে,
জানে না সে যা এদের কাছেই তাও সে এখন শেখে।

এদের শোনাও আযানের ধ্বনি আল্লাহু আকবার,
সাগরে পাহাড়ে ইথারে পাথারে তুলে দাও ঝংকার,
বলে দাও ওদের শক্তি সাহস যোগ্যতা সম্মান,
সকল আবেগ- অনুভুতি আর চেতনা ধারণা জ্ঞান।

এই দূর্লভ প্রতিভা, অঢেল, অফুরান সম্পদ,
দেশের প্রধান, জাতির প্রধান, যতো বড়ো বড়ো পদ।

মালিকের দান সবকিছু, জেনো তিনিই রাজাধিরাজ,
প্রতি সেজদায় শোকর জানানো সবার জরুরী কাজ,
আল্লাহর বানী শোনাও ওদের বলে দাও পরিচয়,
সৃষ্টির সেরা মানুষেরা যেন আল্লাহকে করে ভয়,
আল্লাহর কথা মানে যারা তারা মোমেন ‘ঈমানদার‘!
দুনিয়াতে তারা হতে পারে দুঃখী-আখেরাতে মালদার।

এ পৃথিবী যার তারই নির্দেশ মেনে নেয় যদি সবে
যত অনাচার অবিচার সব অচিরেই দুর হবে,
সৌরজগত জান্নাতী সুখ শান্তিতে যাবে ভরি
এমনি একটি নতুন জগত চলোনা সবাই গড়ি।

চলো না সবাই এক হয়ে মানি এক আল্লাহর দ্বীন,
ঋুলি ভেদাভেদ বাধা ব্যবধান কে ধনী কিংবা দীন।

একে অন্যের শুভ কামনায় কাঁধে কাঁধ, হাতে হাত,
আল্লাহর কাছে এই দোয়া চেয়ে শেষ করি মোনাজাত।



খাদিজা আখতার রেজায়ী
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×