somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছবির হাটের ছবি

০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত মাসে ছবি'র হাটের ছবিয়ালরা সমসাময়িক কিছু ভাবনাকে উপজীব্য করে সপ্তাহ ব্যাপী একটি কর্মশালার আয়োজন করে ছিল। পরে কর্মশালার কাজ গুলো নিয়ে চারুকলার উল্টো দিকের ছবির হাটে তিন দিন ব্যাপী সেই সব স্থাপনা শিল্পের একটা উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন করে। দেশের বাইরে থাকতে বন্ধু তুহিনের কাছে ছবির হাটের নাম শুনি প্রথম, এর পর এ সম্পর্কে কখনো কাগজে পড়েছি কখনো পড়েছি ব্লগে। ব্লগার মেযবাহ য়াযাদের সাথে বন্ধুত্বই হলো আমার এই ছবির হাট সুত্র ধরে!

আমি যখন দেশ ছাড়ি তখনকার ঢাকা শহর আর এখনকার ঢাকা শহরের মাঝে আসমান জমিন ফারাক! গ্রীন রোডের ছোট্ট কালভার্টটা পেরিয়ে এলিফেন্ট রোডের দিকে যাবার রাস্তাটা ছিল ছায়া শ্যমল কোকিল ডাকা। পাবলিক লাইব্রেরীর সাইকেল ষ্ট্যান্ডটায় ছিলনা কোন লোহার গরাদ। চারুকলার উল্টো দিকে পানির পাম্পের পাশ দিয়ে তারকাটা বেড়ার ভেতর ছিল মোল্লা চাচার চায়ের টং ঘর। এসবের কোন কিছুই আর এ শহরে এখন নেই।

প্রতিবার দেশে এলে শাহাবাগ এলাকায় এক বার দুই বারের বেশী ঢু'মারা হয়ে উঠত না। এবার কেমন করে যেন কি হয়ে গেল! এখন শাহাবাগ গেলে আবার ২২/২৪ বছর আগের মত মনে হয়। যদিও কোন কিছুই আর আগের মত নেই। ম্যানড্রেক্স কিংবা চরশ ত দূরের কথা, সিগারেট পর্য্যন্ত খাওয়া বাদ দিয়েছি। ছবির হাটের ছবিয়াল থেকে হাটের হাটুরে অনেকেই অবাক হয় বলে, আশ্চর্য্য মানুষ আপনে বিড়ি সিগারেট কিছুই খান না! আমি মনে মনে হাসি বলি না কিছুই। ব্যার্থ প্রেমের দিন গত হইছে সেই কবে। এখন আমি জীবন কে ভালোবাসি বড়ো। এক জীবনে যে জীবন ছবি তুলতে পারি নাই সেই জীবনের ছবি তুলব বলেইত এমন ফিরে আসা। বিড়ি সিগ্রেট ফোকার আর কোন সাধ নাই আমার।

১৯৮৬ সালে "প্রজন্ম" নামে একটা শর্ট ফিল্ম বানাতে যেয়ে ব্যার্থ হই। সেই ছবিতে মোল্লা চাচার চা'স্টলের একটা সিকোয়েন্স শুট করে ছিলাম, দূর্ভাগ্য বশত সেই টেপটি আমার খোয়া গেছে। সে দিন সন্ধ্যায় ছবির হাটে যখন ছবি তুলছিলাম দুই যুগ আগের কিছু অন্ধকার স্মৃতি মনে হয়ে গেল!

ছবির হাটের ছবি তুলতে যেয়ে মনে হলো ছেড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখাটা কত জরুরী। মানুষ জীবনে ব্যার্থ্য হয় বলেই বুঝি সে স্বার্থক হতে পারে। যে স্বপ্ন কখনো মানুষের কাছে খুব বেশী ধরা ছোঁয়ার বাইরে থাকে সেই স্বপ্ন এক দিন মানুষই কেবল সার্থক করতে পারে অবলিলায়।





"ছবির হাট : মুক্ত পরিসরে শিল্পকর্ম উপস্থাপন" ফরমেট : এইচ ডি। দৈর্ঘ্য : ২৪ মিনিট
এটি একটি মীরা মিডিয়া প্রযোজনা


* আমার গত পোষ্টে ছবির হাটের ওপর নির্মীত এই ছবিটির তিনটি ভিডিও পোষ্ট করে ছিলাম। আপলোড করবার সমস্যার কারনে ক্লিপ গুলো খুব লো রেজ্যুলেশনে কম্প্রেস করে ইউটিউবে দিয়ে ছিলাম। দেখতে ভালো লাগছিল না তাই আজ ভোর রাতে ছবিটির ফা্ইনাল কাট ভার্শনটি আবার অপ করে এই ব্লগটার সাথে জুড়ে দিলাম। সম্ভবত এ মাসের শেষ সাপ্তাহে ছবির হাটের মাসিক চলচ্চিত্র প্রদর্শনীতে প্ররিবেশ প্রেমী এই শিল্পীদের শিল্প কর্ম ও ভাবনা নিয়ে প্রামান্য চিত্র "ছবির হাট : মুক্ত পরিসরে শিল্পকর্ম উপস্থাপন" এর একটি প্রদর্শনী হবে। সাথে প্রকাশ পাবে এই শিল্প কর্মগুলো নিয়ে একটি প্রকাশনা।

পুনশ্চঃ হাতে সময় থাকলে এই ভিডিওটা দেখতে পারেন। না দেখলেও কোন লাভ/ ক্ষতি হবে না। দেশের বাইরের থেকে ব্লগাইলে নেটের স্পিডে সমস্যা না থাকলে ইচ্ছা হইলে দেখা যাইতে পারে। কয় দিন আগেও পোষ্ট করে ছিলাম আজ আবার আগেরটা মুছে দিয়ে ভিডিও গুলো ভালো রেজ্যুলেশনে গুছিয়ে রাখলাম। দেখতে হবে বলে কোন কথা নেই, নাথিং ইম্পর্টেন্ট এনিওয়ে।

শুভেচ্ছা সকলকে। শুভ ব্লগিং।

সাইফুল ওয়াদুদ হেলাল
[email protected]
ঢাকা, বাংলাদেশ
:P
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১২:৩৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×