somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একই ভুলে দুরকম সিদ্ধান্ত!

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু দিন আগে পাড়ার মসজিদে এশার নামাজ জামাতের সাথে আদায় করতে গিয়েছি। ইমাম সাহেবের সাথে নিয়্যেত বেধে দাড়ালাম। একে একে তিন রাকাত নামাজ শেষ হলো। চার রাকাতের জন্য উঠে দাড়ালাম। দেখি অনেকেই বসে আছে, আর কেউ উঠবে না বসবে এই দোদুল্যমান অবস্থায় আছে। এরই মধ্যে কয়েকজন আল্লাহুআকবার বলে উঠলেন। অর্থাৎ নামাজের ম্যেধই মুক্তাদিগন লোকমা দিলেন। এতে ইমাম সাহেব আবারো আল্লাহুআকবার বলে উঠে দাড়িয়ে চার রাকাত সমাপ্ত করলেন। আমি চতুর্থ বৈঠকে তাশহুদ পড়ে সিজদাহে সহুহ এর জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু ইমাম সাহেব দেখি সেজদায় সহুহ আদায় না করেই সালাম ফিরিয়ে নামাজ শেষ করে দিলেন। আমার মনে একটু খটকা লাগলো। আবারো নিজের মতো করে চার রাকাত ফরজ সহ বাকি সালাত আদায় করে ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলাম।
উনি সালাত সেরে বের হতেই সালাম দিলাম। কুশল বিনিময় করলাম। উনি আমার বাসা কোথায় জিজ্ঞাসা করলাম। দিন চারেক আগে ওনার মা মারা গেছেন বলে শো প্রকশা করলাম। তারপরে বল্লাম হুজুর একটা বিষয় জানা দরকার ছিলো। উনি বল্লেন কি? আমি বল্লাম আজকে যে লোকমা দেয়ার পরে আপনি আবার উঠে দাড়ালেন, এক্ষেত্রে কি সিজদায় সহুহ দরকার ছিলো না? উনি বল্লেন না। যেহেতু আমি লোকমা শোনার সাথে সাথেই উঠেছি, তিন তাসবিহর অধিক সময় পর্যন্ত দেরী করি নাই, তাই এখানে সহুহ সিজদার দরকার নাই। আমি সালাম দিয়ে ফিরে চলে এলাম।
গত কাল মাগরিবের নামাজ ঐ মসজিদেই আদায় করতে গেলাম। একই ইমাম সাহেব ইমামতি শুরু করলেন। আমি দুই রাকাত নামাজ পড়ে প্রথম বৈঠকে তাশাহুদ পড়ে বসে আছি, এমন সময় ইমাম সাহেব আস্সালামু আলইকুম ইয়া রহমাতুল্লাহ বলে সালাম ফিরিয়ে ফেল্লেন। সাথে সাথে সামনে বসা কিছু মোক্তাদি আল্লাহুআকবার বলে উঠে দাড়ালেন। ইমাম সাহেবও সেটা অনুসরণ করে উঠে দাড়ালেন। যখারীতি তিন রাকাত শেষ করে শেষ বৈঠকে তাশাহুদ পড়ছি আর ভাবছি উনি তো আর সেজদায়ে সহুহ দেবে না, সুতরাং তাশাহুদ, দরুদে ইব্রাহিম ও দোআ মাছুরা পড়তে লাগলাম। তাশাহুদ পড়া শেষ করতে পারিনাই, দেখি ইমাম সাহেব একবার সালাম ফিরিয়ে আবার আল্লাহুআকবার বলে সেজদায় চলে গেলেন, অর্থাৎ সেজদায়ে সহুহ আদায় করলেন।
এখন ভাবছি একই ভুলে উনি দুই নিয়ম পালন করলেন। কোনটি সঠিক? শত শত মুসল্লি ওনার পিছে দাড়িয়ে নিয়মিত সালাত আদায় করছে, শত শত মানুষের সালাতের দায়িত্ব যাঁর কাঁধে, তার তো এমন করা ঠিক না, তাকে তো আরো দায়িত্বশীল হওয়া দরকার।
প্রথম দিন উনি যে ভুলটা করেছিলেন, সেদিনও তার পিছেনে তাবলিগের বড় বড় দাড়ি ওয়ালা হুজুর সহ অনেক হাজি সাহেবরাও সালাত আদায় করেছিলেন, কিন্তু কেউই এ ব্যপারে প্রশ্ন তুলেন নাই, আবার পরের দিনও অনেক দাড়ি ওয়ালা মুরুব্বি জামাতে ছিলেন, সেদিনও তারা প্রশ্ন তুলেন নাই কেন একই ভুলে দুই রকম রীতি পালন করা হলো? আমাদের এই অজ্ঞতাই আমাদেরকে পরমুখাপেক্ষি করে তোলে। হুজুরে যা করে , তা-ই ঠিক। সব দায়িত্ব হুজুরের, আমাদের কোন কিছু জানার বা বোঝার দরকার নাই। আমাদের সবারই এমন মানসিকতা পরিত্যাগ করা উচিৎ। তাহলে সবাই সবার ভুলকে শুধরিয়ে সঠিক আমলটা করতে পারবে। .....
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×