somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যার নাই কোন গতি সেই পড়ে ওকালতি ...............

২৪ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে কোন কিছু বলার নেই। আদালত তার নিজস্ব গতিতে চলে। আইন কানুন সাক্ষী সাবুদ বিধি বিধান অনুযায়ী আদালত তার বিচারিক কার্যক্রম সম্মপন্ন করে থাকে।

আদলতের সিম্বলই হচ্ছে একজন নারী যার চোখ বাঁধা, হাতে ন্যায় বিচারের পাল্লা। সে অন্ধ বা চোখ বাধা এই কারণেই যে বিচারটি যেনো পক্ষপাত দুষ্ট না হয়। আর এই আদালতের ন্যয়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা করেন জ্ঞ্যানী বা লার্নেড আইনজীবীগন।

একটি মামলার প্রধাণত দুটি পক্ষ থাকে। বাদি (যিনি ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে মামলাটি আদালতে দায়ের করেন) এবং বিবাদি (যার বিরুদ্ধে মামলাটি করা হয়)। এই দুই পক্ষেই দুজন আইনজীবী থাকেন, যারা তাদের মক্কেল কর্তৃক নিযুক্ত হন এবং নিজ নিজ মক্কেলের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। আদালত উভয় পক্ষের যুক্তি তর্ক শুনে বুঝে তার কাছে আইনানুযায়ী যেটাকে সঠিক বলে বিবেচিত হয়, সেটিকেই তিনি আইনের নির্ধারিত পদ্ধতিতে তার সিদ্ধান্ত জানিয়ে দেন। এটাকেই রায় ডিক্রি বা অর্ডার বলা হয়। (আইনে রায় ডিক্রি অর্ডারের আলাদা সংগা আছে)।

সুতরাং আইনজীবীদের কাজটি অত্যান্ত গুরুত্বপূর্ণ, সূক্ষ এবং খুবই জটিল। কারণ তার উপস্থাপন করা যুক্তি প্রমানের উপরেই নির্ভর করে একজনের ন্যায় বিচার প্রাপ্তি।

দুষ্টের দমন আর শিষ্টের পালন - এই কথাটির বাস্তব রুপ প্রদানের ক্সেত্রে আইনের সঠিক প্রয়োগ যে অপরিসিম গুরুত্ব বহন করে, তা যে কোন শিক্ষিত লোক মাত্রই স্বিকার করবেন। যে দেশের আইন যত সঠিক ভাবে প্রয়োগ হয়, সেই দেশের মানুষ তত শান্তি শৃঙ্খলার মধ্যে থাকে। সুতরাং দেশে শান্তি শৃঙ্খলা বাজায়ে রাখার জন্য এবং মানুষকে ন্যায়বিচার প্রপ্তিতে সহায়তা করার জন্য আদালতে আইসজীবীর ভুমিকা অনিস্বিকার্য।

কিন্তু দেশের আইন শিক্ষা গ্রহণের যে দৃশ্য আমরা দেখি তা কিন্তু মোটেও সুখকর নয়। একজন ভালো যোগ্যতা সম্পন্ন প্রকৌশলী না হলে যেমন ভালো নির্মান হয় না, একজন ভালো যোগ্যতাসম্পন্ন ডাক্তার না হলে যেমন রোগের চিকিৎসা হয় না, ঠিক তেমনি ভালো যোগ্যতা সম্পন্ন আইনজীবী তৈরী না করতে পারলে, সেই সমাজ থেকে ন্যায়বিচারও আশা করা যায় না।

এই দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে গেলে যে যোগ্যতা লাগে, আইনজীবী হতে তার কানাকড়ি যোগ্যতাও লাগে না। দেশের কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স মাষ্টার্স করার সুযোগ রয়েছে। সেখানে আইনে পড়াশুনা করতে গেলে কিছুটা যোগ্যতার পরিচয় দিতে হয়। প্রতিযোগিতা করে টিকতে হয়। এছাড়া আইনে স্নাতক ডিগ্রী নিতে গেলে বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে আইনে অনার্স মাষ্টার্স করতে চাইলে কোন যোগ্যতারই প্রয়োজন নেই। শুধু টেনে টুনে ডিগ্রী পাশ করতে পারলেই আইনের নৈশ কলেজে ভর্তি হতে পারলেই হলো। আইনজীবী হতে আর ঠেকায় কে?

এই দেশে তাই একটি কথা প্রচলিত আছে। যার নাই কোন গতি সেই পড়ে ওকালতি। সস্তায় এতো দামী ডিগ্রী আর বোধ হয় কোথাও পাওয়া যায় না ....

৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×