হৃদিতা্র আত্মলীন কৌ্তুক আমি।
অহংকারের নেইলপলিশে সুন্দরী তার নখ,
বিলাসী ঠোঁটে তেলতেলে লিপ্সটিক।
ঐশ্বর্যের স্নেহধন্য পুংলিঙ্গের
আশার হন্তারক সে।
কখনও কখনও আমি তার সবল দেহরক্ষী।
ছোট্ট তুলতুলে হাতে
কোটি টাকা বিজ্ঞাপনের মোবাইল ধরে থাকে।
দীর্ঘক্ষণ স্বগতোক্তির পর
হঠাৎ হেঁচকি তোলে উপস্!
কখনও আমি তার অনুগত ড্রাইভার।
কালো কাঁচ ঢেকে রাখে তার অমূল্য ক্রেজ।
মোহের আর্দ্রতা ছড়াতে ভালোবাসে সে।
হাইহিলে চড়ে দুনিয়াকে নিচু ভাবতে শেখে।
শুধু আমি জানি, তার বিলাসিতা কতটা স্বার্থপর,
দিনশেষে কতটা একা সে।
কৌ্তুকঘেরা এই ড্রাইভার কাম দেহরক্ষীই
তার পছন্দের বালিশ।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


