এই ঘুম চেয়েছিল বুঝি!
২৮ শে মে, ২০১২ রাত ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলে গেল-
আর কেউ ফিরে এলে না
এই ঘুম চেয়েছিল বুঝি!
আশে পাশে কেউ থাকবে না!
কারনে অকারনে কখনো বুঝি
নাম ধরে কেই ডাকবে না!!
নিরালশ দেহে-
অলস বিছানায়
কেউ পাশে নেই একলা তিমিরে!
ক্ষমা নেই ওরে ক্ষমা নেই জানি
নেই বুঝি কারো নিস্তার
অক্ষি যুগলে ঘুম ছুঁয়ে যাবে
করবে আধার বিস্তার।
তবু এই ঘুম বুঝি
কামনা করে নি
ধরনীর কোন মুসাফির
শূন্যের মাঝে পূর্ণ্য খুজিয়া
কোন মায়া জ্বালে অস্থির!
একটু খানি সুখের নেশায়
ছিল রক্তে আগুন দস্যি!
মিথ্যে সব মিথ্যের পিছনে
ধরাকে ভেবেছি নস্যি!
বন্ধু স্বজন, সুজন- সখীরা
কেউ হল না তো সঙ্গী
শোকের মিছিলে কেউ করে গেল
নানান রকম ভঙ্গী!
কি ফেলে গেছি অমূল্য রতন
খুঁজে শশকের মত ব্যস্ত
না পেলে কিছু স্বজনে মাঝে
ভুল হবে কত ন্যাস্ত!
কিসের মমতা কিসের ক্ষমতা
করে যায় সব নগ্ন!
চক্ষু বুজিয়া চক্ষু মেলেনি
সকলে ছিল কি রুগ্ন!
ক্ষমা চাই আমি ক্ষমা চাই
এই রুদ্র প্রনয় মন্তর
ভেঙে চুরে সব কর সায়লব
বিধি অবুঝ কেন এ অন্তর!
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১২ রাত ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে। রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি...
...বাকিটুকু পড়ুন
তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;
তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত...
...বাকিটুকু পড়ুন
অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুন
প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃআমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুন