somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহতায়ালা যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন

১০ ই জুন, ২০১২ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশাকরি মজা পাবেন-

এক রাজার উজিরের ছিল খোদা ভীতি ও খোদা প্রতী। তিনি সবসময় আল্লাহতায়ালার শোকর করতেন আর আল্লাহ ছাড়া কাউকেই ভয় পেতেন না। এ ছাড়া তার আরও একটি অভ্যাস ছিল রাজ্যের সবাই রাজার তোষামদ করতেন, কিন্তু সে বলতেন সকল প্রশংসা আল্লাহর জন্য।

একদিন রাজার হাতের একটি নখ কেটে গেল, রাজ্যজুড়ে সবাই যখন শোকসভায় ব্যস্ত তখন উজিড় ও খুব ব্যথিত কিন্তু তোষামদ করার অভ্যাস না থাকার কারনে তার অনুভূতির যথাযথ প্রকাশ করতে পারলেন না। রাজা তার উজিরের কাছে জানতে চাইলেন তুমি কষ্ট পাওনি উত্তরে উজির বললেন খুবই কষ্ট পেয়েছি হুজুর কি আর করব বলুন আল্লাহতায়ালা যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন, কেবল আমরাই বুঝি না, তাছাড়া তার ইচ্ছার উপরে কারো হাত নেই। রাজা মনেমনে চিন্তা করলেন তাকে একটা উচিৎ শিক্ষা দিবেন।

একদিন সকালে রাজা ঘুম থেকে উঠে বললেন তার উজিরকে চল আমরা রাজ্যের সব গহীন অরন্য ঘুরে দেখব। দু’জনে ঘুরতে ঘুরতে গভীর বনে চলে গেলেন, রাজা একটি বড় গর্ত দেখতে পেল তার উজিরের কাছে জানতে চাইল এই বনের ভিতর এতবড় গর্ত কিভাবে এল। উজির যখন গর্তটি দেখতে ছিল রাজা তাকে পেছন থেকে ধাক্কা মেরে গভীর গর্তের মধ্যে ফেলে দিয়ে বলল- আল্লাহতায়ালা যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন। উজির অনেক চেষ্টা করেও গর্ত থেকে উঠতে পারছে না দেখে রাজা খুব মজা করে ফিরে যাচ্ছেন ব্যটাকে উচিৎ শিক্ষা দিয়েছ।

রাজা মনের সুখে একা একা ফিরে যাচ্ছেন ঠাৎ করে একদল বন্য মানুষ তাকে ধরে ফেলল। রাজা তাদের কে বোঝাতে চেষ্ট করল আমি তোমাদের রাজা আমাকে ছেড়ে দাও। বন্যমানুষের দল তাকে নিয়ে ঠাট্টা শুরু করল আমাদের রাজা তার উজিড় ও সেন্য বাহিনী ছাড়া চলালল করে না। আজ রাতে পূনির্মার সময় তোর গলাকেটে দেবতাকে উৎসর্গ করব। তুই দেখতে অনেক সুন্দর তোকে বলি দিলে আমাদের দেবতা অনেক খুশি হবে। এই বলে রাজাকে পিঠমোড়া দিয়ে বেধে ফেলল আর রাজার কোন কথাই শুনল না।

ওদের সর্দার এসে রাজা পরখ করে দেখে বলল এই গর্ধবটাকে ছেড়ে দাও! ওকে বলি দিলে দেবতা নারাজ হবে ওর হাতের একটি নখ কেটে ফেলা হয়েছে, আমাদের একজন নিখুত মানুষ দরকার। রাজা প্রানে বেঁচে আল্লার কাছে শোকর করলেন। বন্যমানুষের দল চলে যাবার পর তিনি গভীর গর্ত থেকে উজিড়কে উপড়ে তুলে বুকে জড়িয়ে হাওমাও করে কাঁদতে লাগলেন। সব শুনে উজির ও কেঁদে ফেললেন আর বললেন হুজুর আল্লাহতায়ালা যা করেন তা মানুষের মঙ্গলের জন্যই করেন আপনি আমাকে গর্তের ভিতর না ফেলে দিলে ওরা ঠিকই আমাকে ধরে নিয়ে যেত কারন আমার তো কোন নখ কাটা ছিল না!


সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১২ রাত ১২:৩২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

×