প্রিয় অদিতি,
আজ অনেক অনেক দিন পর তোকে লিখছি! তবে কত দিন হবে, তা হিসাবের দিনলিপি ধরে বলতে পারবনা, হবে হয়ত বহু বছর! তুই কিংবা আমি কেউ আগের মত নেই! যেমনটি সেবা হল বাংলালিংক, একটেল চলে গেল রবিতে! ওয়ারিদ আসবে বলে কত কৌতুহল ছিল তোর, সেই ওয়ারিদ-ই এখন এয়ারটেল! তুই কি জানিস অদিতি গ্রামীনের সেই লোগোটি রাতের আধার বদলে ফেলেছে টেলিনরের আদলে। টেলিটক এখন আর বলতে পারেনা শুধু তারাই টিএণ্ডটি ইনকামিং ফ্রি! দুঃখিত টিএণ্ডটি-তো এখন বিটিসিএল! যদিও তারা নতুন স্লোগান তুলেছে থ্রি-জি মানে বাঁধ ভেঙে দাও! কিন্তু কি বলব বল, বাঁধ ভেঙে দিলেই তো আর স্রোতের মত ধেয়ে আসে না জল। মোবাইলের বিজ্ঞপনের ভাষা নিয়ে তোর না অনেক কৌতুহল ছিল? ওরা আগের মতই আছে-যারা নিয়মিত সংযোগ ব্যবহার করে বাঁচিয়ে রেখেছে, তাদের জন্য কিছু-ই নেই! শুধু বন্ধ সংযোগ চালু করলেই অগনিত সুবিধা দেয় ক্ষণিকের জন্য। তোর লেখা অনেকগুলো পত্র আজ হাতে পেলাম। ঠিকানা বদল হয়েছিল জানাতে পারিনি, গত কয়েক মাসের মাইনা পাইনি বলে পুরোনো বাসাটি ছেড়ে দিতে হয়েছে। রাতজাগা অভ্যাসটি পৈত্রিক সম্পত্তির মত দখল করে রেখেছি। আমি ঘুমোতে পারিনা, পরের চিঠিতে সব লিখব। তোর প্রবাসী জীবন কেমন চলছে। আজ তোর মোবাইল কৌতুহলজনিত প্রশ্নের উত্তর লিখেছি, প্রতিটি উত্তর আলাদা করেই দিব বলেই ভাবছি। ভাবনার পরিবর্তন হলে একটি পত্রেই গাদাগাদি করে দেশের সব কথা জানিয়ে দেব। ভাল থাকিস
শুভকামনায়
ভবঘুরে অয়ন।
আলোচিত ব্লগ
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।