somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মন আমার দেহঘড়ি - 1 : শুরুতে গানের লিরিক্স

১২ ই আগস্ট, ২০০৬ ভোর ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবদুর রহমান বয়াতী যদি আমাকে কোনদিন এমন একটা সুযোগ দিতেন যে আমি যে একটা অনুরোধ করব, উনি তাই রাখবেন,
তাহলে ামি তাঁকে বলতাম আপনি আর গান গাইয়েননা ...
একটা গানই যে একজন মানুষকে চিরস্মরণীয় করে রাখার জন্য যথেষ্ট, তা 'মন আমার দেহঘড়ি' গানটা শুনলে সবসময়ই মনে হয়।

গানটার লিরিক্স বোঝার চেষ্টা করেছি অনেক, কিন্তু বয়াতী ঢঙের কিছু উচ্চারণ কোনভাবেই ধরতে পারছিনা ...

যতটুকু ধরতে পেরেছি (ভুল না শুদ্ধ জানিনা) এখানে তুলে দিচ্ছি ... যে অংশটুকু ধরতে পারিনি তার জন্য শূন্যস্থান রেখে দিলাম (একেকটা শব্দের জন্য একেকটা গাঢ় ড্যাশ) ...

ভুলগুলো ধরিয়ে দিলে বা শূন্যস্থান পূরণ করে দিলে চিরকৃতঞ্জ থাকব :)


[সাইজ=4] [গাঢ়] মন আমার দেহঘড়ি [/গাঢ়] [/সাইজ]

একটি চাবি মাইরা, দিল ছাইড়া,
জনম ভরে চলিতেছে;
*মন আমার দেহঘড়ি সন্ধাণ করি
কোন মেস্তুরী বানাইয়াছে,
মন আমার দেহঘড়ি ।*

[গাঢ়] 1-- [/গাঢ়] একখান কেস বানাইয়া মেশিন দিল তার ভিতর,
রংবেরঙের বার্ণিশ করা দেখতে ঘড়ি কি সোন্দর!
দেখতে ঘড়ি কি সোন্দর!
তিন [গাঢ়] 2-- [/গাঢ়] করম সারা, বয়লারে মেশিনের গুড়া,
তিনশ সত্তুর [গাঢ়] 3 -- [/গাঢ়] আর ষোল্লজন পাহারায় আছে;
*মন আমার ....*

ঘড়ির হাইস্পিডিং [গাঢ়] 4-- [/গাঢ়] চেইন লিভার হইল কলিজায়,
ছয়টি বলে আজাব কলে দিবানিশি প্রেম খেলায়;
দিবানিশি প্রেম খেলায়।
ঘড়ির তিনকাঁটা বার জুয়েলে
মিনিটকাঁটা হইল দিলে
ঘন্টার হয় আককেলে, মনটারে সেকেন্ডে দিছে;
*মন আমার ........*

ঘড়ির [গাঢ়] 5-- [/গাঢ়] [গাঢ়] 6-- [/গাঢ়] কলকব্জা বেশুমার,
দুইশ ছয়টা হাড়ের জোড়া, বাহাত্তর হাজারও তার;
বাহাত্তর হাজারও তার।
দেহঘড়ির চৌদ্দতালা, তার ভিতরে দশটি নালা,
নয়টা বন্ধ একটা খোলা গোপনে এক তালা আছে।
*মন আমার .......*

ঘড়ি দেখতে যদি হয় বাসনা
চলে যান ঘড়ির কাছে,
যার ঘড়ি সে তৈয়ার করে ঘড়ির ভিতর লুকাইছে;
ঘড়ির ভিতর লুকাইছে।
[গাঢ়] 7-- [/গাঢ়] সত্তুর হাজারে,
তার ভিতরে লড়েচড়ে,
ঞ্জান-নয়ন ফুটলে পরে দেখতে পারবেন চোখের কাছে;
*মন আমার .......*

ওস্তাদ আলাউদ্দিনে ভেবে বলছেন,
ওরে আমার মনবোকা;
রহমান মিয়ার কর্মদোষে হইলনা ঘড়ির দেখা;
হইলনা ঘড়ির দেখা।
যদি ঘড়ি চিনতে পারতাম,
ঘড়ির জুয়েল বদলাইতাম,
ভরা জুয়েল বদলায়েইবা ক্যামনে যাই মেস্তুরীর কাছে?
*মন আমার .... *

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঙালি মুসলমান সম্বন্ধে ChatGPT র মূল্যায়ন !

লিখেছেন ঢাকার লোক, ২৬ শে জুন, ২০২৬ রাত ৮:০৯

ChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!

বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

×