তুমি ছিলে ঝকঝকে,স্মিত,খাপখোলা,স্মার্ট
তোমার ঝুলিতে ছিল সর্বদাই তুরুপের তাস
আমোদে বিন্যস্ত ছিল বিষন্নতা কখনো অভ্যাস
অনায়াসলব্ধ ছিল চেখভ কি ব্রেখটের পার্ট।
কার্ল করা চুল ছিল,আইশ্যাডো,কখনো মাশকারা
ভ্রূভঙ্গি হানতো খুব,খেলাচ্ছলে মৃদু খুনসুটি
তবুও ব্যক্তিত্ব-জ্বলা তুমি ছিলে আঁচদেয়া রুটি।
কোথাও কি প্রেম ছিল?কাউকে তেমন আশকারা
দিতে বাহ্যত দেখিনি।তুমি ছিলে ভিড়াক্রান্ত-একা।
বহুদিন পর দেখা,তুমি মাথা স্কার্ফে ঢেকেছো
রুখো নয়,তোমার সমস্ত মুখে স্নিগ্ধতার ছায়া
আমি দেখি দিগন্তের দিকে ছুটে যাচ্ছে চাঁদ,মায়া।
কার্ল করা চুল নেই।আঁটো চুল খোঁপায় বেঁধেছো।
এখনো একাই আছ,তবে আজ ভিন্নতর-একা।
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।