ভাইসব।
আমি লুইস, তবে সাধু। অসাধু কোন সঙ্কল্প আমার নাই। ন্যাংটা ছবি দিয়ে এই সাইট ছয়লাপ হয়ে যাক, সেটাও আমি চাই না। তাই আমার কিছু সুপারিশ/আব্দার/আরজি কতর্ৃপক্ষের কাছে।
যে যেমন খুশি ছবি আপলোড করে দিতে পারছে, সেটা প্রথম পাতায় দেখা যাচ্ছে। এর নিরসনে যে কাজগুলো করা যায় সেগুলি হচ্ছে,
1. অ্যাকটিভ মডারেশন রাখা।
বিপক্ষে যুক্তিঃ খরুচে ব্যাপার। বাদ।
2. প্রথম পাতায় ছবির ডিসপ্লে রহিত করা। পোস্ট খুললে যাতে ছবি দেখা যায়।
বিপক্ষে যুক্তিঃ কিছু অভদ্র ভোদাইয়ের উৎপাতে অতিষ্ঠ হয়ে একটি বর্ণিল প্রথম পাতা হারাতে দেয়া যায় না।
3. [গাঢ়] কারটেইন কাস্ট [/গাঢ়] টুল ডিজাইন। অর্থাৎ কোন ছবি আপত্তিকর হলে যাতে অন্যরা একটি কারটেইন বাটনে ক্লিক করে প্রথম পাতায় সেই ছবির ওপর কালো পর্দা টেনে দিতে পারেন। কারটেইন কাস্টারের নামও ডিসপ্লেতে থাকবে। তবে পোস্টে ঢুকলে ছবি দেখা যাবে।
বিপক্ষে যুক্তি ঃ ব্যক্তিগত রেষারেষি থেকে ঘন ঘন কারটেইন কাস্ট হতে পারে।
আপনারাও কিছু পরামর্শ দিন। আমার সুপারিশের সমালোচনা করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


