বাংলাদেশ বেতার সকল কেন্দ্রের জন্য নির্দিষ্ট অনুষ্ঠানসূচীর (13/02/2007 থেকে 13/04/2007 অর্থাৎ 1 ফাল্গুন থেকে 30 চৈত্র 1413 বাংলা পর্যন্ত) সময় সংশোধন করা হয়েছে। প্রেক্ষিতে, শীতকালীন প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:30 মিনিটে এবং গ্রীষ্মকালীন অধিবেশন শুরু হবে সকাল 6 টায়। আগামী 14/04/2007 অর্থাৎ 1 বৈশাখ 1413 বাংলা থেকে গ্রীষ্ম কালীন নির্দিষ্ট অনুষ্ঠানসূচী এবং 16/10/2007 অর্থাৎ 1 কার্তিক 1413 বাংলা থেকে শীতকালীন অনুষ্ঠান সূচী কার্যকর হবে এবং প্রতিবছর যথারীতি বলবৎ থাকবে। উল্লেখ্য প্রতিটি নির্দিষ্ট অনুষ্ঠানসূচী শুরু হবার দুই মাস পূর্বে স্ব স্ব কেন্দ্রের অনুষ্ঠান অনুমোদনের জন্য সদর দপ্তরে পাঠাতে হবে।
বর্তমান পরিবর্তিত অনুষ্ঠানসূচী অনুযায়ী সকাল 6:30 মিনিট থেকে সকাল 7:30 মিনিট পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর ও সিলেট কেন্দ্রের জন্য অনুষ্ঠানসূচী হবে নিম্নরূপ:
1. সকাল 6:25 মিনিট : পরিচিতি ধ্বনি (প্রত্যেক কেন্দ্রের নিজস্ব)
2. সকাল 6:29 মিনিট : উদ্্বোধনী ঘোষণা (প্রত্যেক কেন্দ্রের নিজস্ব)
3. সকাল 6:30 মিনিট : পবিত্র কোরান থেকে পাঠ, অনুবাদ, হামদ, নাত, পথ ও পাথেয় (ঢাকা থেকে রীলে)
4. সকাল 6:50 মিনিট : আবহাওয়া বার্তা (ঢাকা থেকে রীলে)
5. সকাল 6:55 মিনিট : কৃষি বিষয়ক অনুষ্ঠান (প্রত্যেক কেন্দ্রের নিজস্ব)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


