সবাই নৌকা নৌকা করে, মাননীয় প্রধানমন্ত্রীর কি হইলো? এই শিরোনামে গতকাল (শ্রাবণ মেঘের দিনে) একটা পোস্ট দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসকদের সম্মেলন উদ্বোধন করতে বাসভবন যমুনা হতে তেজগাঁওস্থ কার্যালয়ে যেতে রাস্তায় বিপাকে পড়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রী। ফার্মগেট থেকে প্রধানমন্ত্রী'র কার্যালয় পর্যন্ত রাস্তাটি অনেকক্ষণ বন্ধ ছিল। ঢাকা শহরের মানুষ কাল কি অবর্ণনীয় দুর্দশা ভোগ করেছে তা প্রধানমন্ত্রী নিজে দেখেছেন। হয়তো জীবনে বহুবার দেখেছেন এই জনদুর্ভোগ, কিন্তু গতকালের অভিজ্ঞতা অবশ্যই অন্য মানের।
প্রধানমন্ত্রী অফিসে গিয়েই ওয়াসা আর ডিসিসির কার্যকলাপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।
ওয়াসার লোকদের ডেকে পাঠিয়েছেন তার অফিসে।
ওয়াসা এবং ডিসিসিকে নির্দেশ দিয়েছেন, জলাবদ্ধতা দুরীকরণে যথেষ্ঠ ব্যবস্থা নেয়ার জন্য।
এমনকি সকাল সাড়ে নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত সরকারের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ডিসিসি'র জলাবদ্ধতা দূরীকরণের তৎপরতা মনিটরিং করেছেন।
ঢাকা মহানগরীর ভবিষ্যত জলাবদ্ধতা সমস্যা দূরীকরণে প্রধানমন্ত্রীর আন্তরিক হস্তক্ষেপ আমরা আশা করতেই পারি!
মাননীয় প্রধানমন্ত্রীর অভিজ্ঞতা ও আমাদের প্রত্যাশা...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন
তবুও পাশাপাশি

দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন
পথ চলতে - ৫

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন
তুমি যদি ফিরে না আসো

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।