কিভাবে ব্লগ লেখা যায়
আমি কি লিখব?
আগে যে কখনও এভাবে লিখিনি।
আপনার যা পছন্দ তাই লিখতে পারেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করা শুরু করুন। হতে পারে আপনি ফুলের বাগান ভালবাসেন । কিভাবে গোলাপ লাগাতে হয় সেটা নিয়েও লিখতে পারেন । বিষয়ের বৈচিত্র্য লোকের আগ্রহ বাড়াবে ।
যাদের লেখার অভ্যেস নেই তারা ছোট ছোট বাক্যে লেখা শুরু করতে পারেন। কঠিন ও জটিল বাক্য এড়িয়ে চললে ভুল হবার সম্ভাবনা কম থাকে ।
এখানে লেখা রয়েছে ,আপনার যা পছন্দ তাই লিখতে পারেন। এবং যাদের লেখার অভ্যেস নেই তারা ছোট ছোট বাক্যে লেখা শুরু করতে পারেন।
তাহলে আমার পোস্ট টা ১ লাইনের হওয়ার জন্য কেন সরিয়ে দেয়া হল ?
আমি লিখেছিলাম ফেসবুক আর সামহ্যোয়ার ইন ব্লগ এর পার্থক্য কি ?
এখানে ব্লগের কোন শর্তাবলী লংঘন করা হয়েছে ? জানলে নিজেকে শুধরে নিতাম .......
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




