somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ম্যাড মাক্স
নিজেকে নিয়ে তেমন কিছু লেখার নেই।“ভাসিয়ে দেবার প্রবণতা প্রকৃতির ভেতর আছে। সে জোছনা দিয়ে ভাসিয়ে দেয়, বৃষ্টি দিয়ে ভাসিয়ে দেয়, তুষারপাত দিয়ে ভাসিয়ে দেয়। আবার প্রবল প্রেম, প্রবল বেদনা দিয়েও তার সৃষ্টজগৎকে ভাসিয়ে দেয়।”―Humayun Ahmed

গোপন কথাটি রবে কি গোপনে?

২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাংকেতিক লেখা নিয়ে চর্চার নামই ক্রিপ্টোলজি। গ্রিক শব্দ 'ক্রিপ্টোজ' আর 'গ্রাফেইন' থেকে এর উদ্ভব। ক্রিপ্টোজ অর্থ গোপনীয় আর গ্রাফেইন মানে লেখা। এই দুয়ে মিলে 'ক্রিপ্টোগ্রাফি', অর্থাৎ 'গোপন লেখা'। আর এ-বিষয়ক চর্চার নাম 'ক্রিপ্টোলজি'। অর্থাৎ গোপনীয় সংকেতভিত্তিক লেখা-বিষয়ক চর্চা। আদিতে এ ধরনের লেখার উদ্ভব ঘটে মূলত গোপনীয় কোনো সংবাদ এক জায়গা থেকে অন্যত্র পাঠানোর উদ্দেশ্য। তবে বর্তমান যুগেও গণিতশাস্র, কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এসব চর্চায় ব্যবহিত হয় ক্রিপ্টোগ্রাফি।

আধুনিক সময়ের আগ পর্যন্ত ক্রিপ্টোগ্রাফি বলতে প্রধানত কোনো একটা কথাকে আপাতদৃষ্টিতে 'অপাঠযোগ্য' করে তোলাকেই বোঝানো হতো। যেন যার বা যাদের উদ্দেশে ওই বার্তা, তারা ছাড়া অন্য কেউ এ লেখার পাঠোদ্ধার করতে না পারে। ক্রিপ্টোলজি চর্চায় তিনটি শব্দ খুব প্রচলিত-আলিস (এ), অর্থাৎ যে ক্রিপ্টোগ্রাফি পাঠাচ্ছে; বব (বি) হচ্ছে যার উদ্দেশে লেখা হয়েছে ওই বার্তা; আর 'ইভ' হচ্ছে তারা, যাদের কাছে ওই বার্তাকে দুর্বোধ্য রাখার চেষ্টা করা হচ্ছে।



যুদ্ধের সময় এই ক্রিপ্টোগ্রাফির বহুল ব্যাবহার ঘটে, 'রটন মেশিন' নামে রীতিমতো একটি ডিভাইস তৈরী হয়ে যায় এই কাজে ব্যবহারের জন্য। ১৯২০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ছিল ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে স্বর্ণালি সম। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর ব্যাপক ব্যবহার হয়। তবে যুদ্ধ নয়, গোয়েন্দাগিরি, টাকার হিসাব, ব্যবসার গোপন কৌশল-এসব ক্ষেত্রেও ক্রিপ্টোগ্রাফি চর্চা নতুন কোনো ঘটনা নয়।

যে বার্তাটা পাঠানো হবে, সাধারণ অবস্থায় তাকে বলে 'প্লেইন টেক্সট'। আর রূপান্তর ঘটার পর তার নাম দেওয়া হয় 'সাইফার টেক্সট'। আর 'ডিক্রিপশন' হচ্ছে সাংকেতিক বার্তাটিকে উদ্ধার করে পাঠযোগ্য অবস্থায় নিয়ে আসা।
আজ এই পর্যন্ত, পরের কোনো এক পর্বে ক্রিপ্টোগ্রাফ কি করে তৈরী করা যায় এবং কিভাবে পাঠউদ্ধার করা যায় সে সম্পর্কে লিখব।


তথ্য সাহায্যঃ কিশোর আলো ও উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩২
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×