somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

X(টগবগ করে ফুটছে আমার রক্তX((

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালে আমার জন্ম হয়নি। তাই মুক্তিযুদ্ধ করতে পারিনি। ১৯৭১ নিয়ে অনেক বই পরেছি। নির্যাতনের বর্ণনা যখনি পড়েছি আমার প্রচণ্ড কান্না পেয়েছে, আবার পরক্ষনেই শরীরের সমস্ত শক্তি যেন বাহুতে চলে এসেছে আর শরীরের সমস্ত রক্ত যেন টগবগ করে ফুটেছে, মনে হয়েছে এই মুহূর্তে যদি ওদের কোন একজনকে পেতাম! সবচাইতে নিষ্ঠুরতম উপায়ে তাকে হত্যা করতাম।
ওদের রক্ত কোন বীর মুক্তিযোদ্ধার পায়ের তলায় ঢেলে দিতাম,
রায়েরবাজার যেখানে বুদ্ধিজীবীদের হত্যা করেছিল ওরা, সেখানে ছিটিয়ে দিতাম কিছু রক্ত, যাতে শহীদের রক্তের তৃষ্ণা মিটে যেত।


আবারও যখন দেখি স্বাধীনতার মিত্র শক্তি ভারত আমাদের ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছে তখন ইচ্ছা করে মিত্রতাকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রাখি, হত্যা করি সেই পশুদের আর রক্ত ঢেলে দেই ফেলানীর কবরে। ঠিক তার পায়ের কাছে। সীমান্তে ২০১১ সালে বিএসএফ-এর গুলিতে ৩১ জন মারা গেলেও ২০১২ সালে নিহতের সংখ্যা ৩৮ জন। সুত্র- বিবিসি বাংলা

১৯৭১ এর সংগ্রাম হয়েছিল অধিকার আদায়ের আন্দোলন থেকে,
আমাদের মূল লক্ষ্য ছিল অর্থনৈতিক মুক্তি।
কিন্তু আজ ২০১৩ সালে এসে যখন দেখি বিভিন্ন রাজনৈতিক দলের দুর্নীতির কারনে বাঙ্গালী আজও তার অধিকার পায়নি, পায়নি অর্থনৈতিক মুক্তি, তখন আমার মাথা নত হয়ে যায়, নত হয়ে যায় ত্রিশ লক্ষ শহীদের প্রতি, যারা বুকের তাজা রক্তের বিনিময়ে একটি সুখি বাংলাদেশের স্বপ্ন দেখেছিল।
আমারা ব্যর্থ, আমারা ব্যর্থ, আমরা ব্যর্থ।

আজ শিল্পী হায়দার হোসেনের সাথে গলা মিলিয়ে বলি-
মুক্তিযোদ্ধারা কোথায় আছো লুকিয়ে
কেন এত অভিমান,
মুক্তিসেনারা তোমাদের চোখে নোনা জল
বড় বেশি বেমানান,
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।

ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।

আমায় মুক্তি দাও
স্বস্তি দাও
নিঘিরিত এই দলাদলির করো অবসান,
আমায় মুক্তি দাও
স্বস্তি দাও
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রান।

আমরা সেই সে জাতি জয় করে ভয়ভীতি
আমার আমিকে করে নি:শেষ

বিধাতার অনুরাগে লক্ষ প্রানের ত্যাগে
ছিনিয়ে এনেছি বাংলাদেশ,
আমরা সেই সে জাতি জয় করে ভয়ভীতি
আমার আমিকে করে নি:শেষ
বিধাতার অনুরাগে লক্ষ প্রানের ত্যাগে
ছিনিয়ে এনেছি বাংলাদেশ।


তবে কি ম্লান সেই সৃতি
কোথায় সেই সম্প্রিতি
আজ কেন হানাহানি
হিংস্রতা দিবাযামি
একে অপরের যেন চক্ষুশুল।


মুক্তিযোদ্ধারা… কোথায় আছো লুকিয়ে
কেন এত অভিমান
মুক্তিসেনারা… তোমাদের চোখে নোনাজল
বড় বেশি বেমানান,
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান
ক্ষমা করো মোরে রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।

আমায় মু্ক্তি দাও
স্বস্তি দাও
নিঘিরিত এই দলাদলির করো অবসান,
আমায় মুক্তি দাও
স্বস্তি দাও
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রান।


মন বলে বারে বারে
তোমরা আসবে ফিরে
শেখাবে দেশপ্রেম কারে কয়
কেমনে সাম্যডোরে
ভুলে গিয়ে আপনারে
দুষ্টের করবো পরাজয়,
মন বলে বারে বারে
তোমরা আসবে ফিরে
শেখাবে দেশপ্রেম কারে কয়
কেমনে সাম্যডোরে
ভুলে গিয়ে আপনারে
দুস্টের করবো পরাজয়।


একি বড় বেশি চাওয়া
না মানবোনা ফিরে যাওয়া
থেকো নাকো নিশ্চুপ
ফিরিয়ে নিও না মুখ
তোমাদের আগমনে ভাংগবে ভুল।


মু্ক্তিযুদ্ধারা… কোথায় আছো লুকিয়ে
কেন এত অভিমান
মুক্তিসেনারা… তোমাদের চোখে নোনাজল
বড় বেশি বেমানান
ক্ষমা করো মোরে
রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।
ক্ষমা করো মোরে
রাখতে পারিনি ধরে
তোমাদের সন্মান।

আমায় মুক্তি দাও স্বস্তি দাও
নিঘিরিত এই দলাদলির করো অবসান
আমায় মুক্তি দাও স্বস্তি দাও
ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত এই প্রান..।।
গানটির অডিও লিঙ্ক

ভিডিও লিঙ্ক
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×