আমি তোমাকে ভালবাসি!
হ্যা, আমি তোমাকেই ------
তোমার রূপ, গুণ আমার কাছে মুখ্য নাও হতে পারে
কিংবা তোমার হাসি; পাগল করা সেই মুক্তোর হাসি
তারপর ও আমি তোমাকেই -----
আমি হয়তো তোমাকে বলবোই না কোনদিন
কিংবা কিছু বলতে গিয়েও হবো নির্লিপ্ত
বা হয়তো কোনদিন তোমার শুণ্য দৃষ্টি আমাকে বেজায় কাঁদাবে
তারপর ও আমি তোমাকেই --------
দিনের পর দিন তোমাকে প্রশ্নবিদ্ধ করবো
তোমার মনের চাওয়াটা কি!
আফসোস! তুমি অবুঝ মানবী
সবকিছু বুঝেও তুমি থাকো নীরব!
তারপর ও আমি তোমাকেই -------
একদিন হয়তো তোমার মন বলবে আমার কথা
অবচেতন সেই মনের কথা তোমায় নাড়া দিয়ে যাবে
হয়তো সেদিন তুমি থাকবে আমার থেকে অনেক দূরে
কিংবা আমি চলে যাবো কোন দূরদেশে
তারপর ও আমি তোমাকেই ---------
আমার প্রতিটা দীর্ঘশ্বাসে থাকবে তোমকে না পাওয়ার বেদনা
প্রতিটি সময় আমাকে জানান দিবে সময়ের স্বল্পতা
অন্ধকারের নীরবতা ভেঙ্গে আমাকে জানাবে নতুন দিনের বারতা
তারপর ও আমি তোমাকেই ----------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




