somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যৌতুকের আধুনিক রূপ

০২ রা আগস্ট, ২০০৬ দুপুর ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌতুক বিষয়টা পুরোনো। পুরুষ শাষিত সমাজে মেয়েকে বিয়ে এবং সেই সঙ্গে কিছু উৎকোচ দিয়ে মেয়ের সুখ নিশ্চিত করতে চান বাবা মায়েরা। এই থেকে উৎপত্তি যৌতুকের।

আমার ধারনা মধ্যযুগে ভারত উপমহাদেশে পুরুষের তুলনায় অতিরিক্ত নারী জনসংখ্যা এর একটি কারন। আর একবার এই প্রথা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর প্রতিযোগিতায় পিছিয়ে পড়া পুরুষেরা নিজের ক্যারিয়ারের এক অন্যতম বুষ্ট মনে করত এই যৌতুক। এই দুই কারনে এটা চলে আসতে থাকে আধুনিক যুগ পর্যন্ত।

আধুনিক লোকেরা এখন যেীতুক নেয় না। সমাজ এখন অনেক সচেতন। এনিয়ে কথা বার্তা হয়, গল্প লেখা হয়, নাটক, সিনেমা সব হয়। এখন মানুষের সচেতনতা বেড়েছে, জীবন যাত্রার মান বেড়েছে। রিসেপশনিষ্টকে এখন বলা হয় ফ্রন্ট ডেস্ক অফিসার। কিন্তু আদৌ কি যৌতুক প্রথা উঠে গ্যাছে?

দুটো ঘটনা বলি। মাহীন ব্যবসা করে, বাবার মাঝারী আকারের ব্যবসা। ব্যাচেলর পর্যন্ত ঠিকই শেষ করেছে মাহীন। তারপর বাবার ব্যবসা শুরু করেছে। কথায় বার্তায় শিক্ষিত মাহীনের খুব শখ অল্প বয়সের একটা মেয়ে বিয়ে করবে। গ্রামের পয়সাওয়ালা একটা ঘরের একটা মেয়ে নিয়ে এলো সে। সঙ্গে অনেক গহনা, আসবাব, সেই সাথে ব্যবসায় পুঁজি বৃদ্ধির একটা সম্ভাবনা। তার ভাষায় মেয়ে তার নিজের জন্য গহনা আর আসবাব নিয়ে এসেছে, আর এই ব্যবসা তো তার নিজেরই স্বামীর ব্যবসা।

মাহীনেরই আরেক বন্ধু রুমন। অনেক শিক্ষিত, স্মার্ট। এই সব যৌতুক ফৌতুকের ব্যাপারে অনেক সচেতন। বিয়ের সময় কিছুতেই আসবাব, গহনা এইসব নিবে না। মেয়েটা তাকে বোঝালো, 'দেখ আমি যদি খালি হাতে আসি আমাকে ছোট মনে করবে তোমার ঘরের লোকজন।' রুমন জানাল তার ঘরের লোকজন এমনটা নয় মোটেই। তারপরও দ্্বিতীয় এবং তৃতীয় দুরত্বের আত্মীয়ের কথা বলে শেষ পর্যন্ত রাজি করালো রুমনকে। যৌতুকের কথায় এখন মাথা নীচু করে থাকে রুমন।

বটমলাইন হচ্ছে সরাসরি বা পরোক্ষভাবে যৌতুক কিন্তু এখনও আমাদের সমাজে জড়িয়ে আছে। কনের বাবা-মার উপর সুক্ষ একটা প্রেসার কিন্তু এখনও আছে। মেয়ের বাবা-মা হলে এখনও মানুষ টাকা জমায় মেয়ের ভালো বিয়ের জন্য।

আসলে পুরো বিয়ের প্রসেসটার পরিবর্তন দরকার। আমার কেবলই মনে হয় পুরো ব্যাপারটাই খেলো, লোক দেখানো। কবে আমরা এইসব থেকে বেরিয়ে আসতে পারবো!


[ইদানীং বিয়ে-শাদী নিয়ে খুব উঠে পড়ে লেগেছি। আশেপাশে কিছু ঘনিষ্ট মানুষের ধুমধাম বিয়ে হচ্ছে আর বারবার এই প্রসেসটার অসারতা চোখের সামনে ধরা পড়ছে, বিরক্ত হচ্ছি।]
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৬ দুপুর ২:১১
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×