প্রথম গন্তব্য আছিল লেক টাহো। আমাগো বহুত ফ্যাকরা পার হইয়া যাইতে যাইতে দুপুর তিনটা বাইজা গেল। গিয়া তো পুরা তাজ্জব। অসাধারন সব দৃশ্যাবলী। তারপর লেকের বুকের মইদ্যে বিভিন্ন জল খেলনা চলতাছে। আমার তো মাথায় সমস্যা আছেই। তাই কইলাম যা হয় হইব ওইগুলাতে চড়মুই।
প্রথম চড়লাম প্যারা সেইলিংয়ে। নাম শুইন্যাই বুঝতে পারতাছেন যে, প্যারা শুটের লগে মিল আছে। বোটে কইর্যা একটা প্যারাশুট ফোলায় প্রথমে তারপর মানুষরে ঝুলায় দিয়া বোট টান দেয়। তখন মানুষ গুলা সহ প্যারাশুটটা ঘুড়ির মত কইর্যা উড়তে থাকে। তারপর আস্তে আস্তে কইর্যা দড়ি ছাড়তে থাকে। আমরা লইলাম 1200 ফুট দড়ির ডিলটা।
প্রথম প্রথম একটু ডরাইলেও ব্যাপক মজা পাইছি। ওত উপর থেইক্যা সব ছোট ছোট লাগতেছিল। মানুষ হইয়া উড়ার মজাই আলাদা। মাঝে মাঝে পাগলা হাওয়ায় ঝাকুনী খাইতাছিলাম। ভালই লাগতাছিল।
হের পর চড়লাম জেট স্কিতে। ভাইরে ভাই মহা যন্ত্রনা এইটা সামলানো। অনেক সময় লাগছে কন্ট্রোল করা বুঝতে। তারপর যখন টান দিলাম জটিল মজা পাইছি।
পরের দিন গেছিলাম ইয়োসিমিটিতে। সামারে সব পানিপুনি শুকায় গ্যাছে। ঝর্নাগুলারে বড়ই অভাগা মনে হইতাছিল। পাহাড় বাইয়্যা কিছুদুর উঠছিলাম। বেশী মজা পাই নাই এই দিন।
আমরিকার পর্যটন শিল্পের বিরাট উন্নতি সাধনে সাহায্য কইর্যা আইস্যা দেশ লইয়্যা পোস্ট দিলাম। অনেক বড় দেশ প্রেমিক হইছি আইজকাল!
ছবি পরিচিতি
1। জেট স্কি শুরুর আগে (কাভার ফটো)
2। প্যারা সেইলিংয়ের আগে, বোটে
3। প্যারা সেইলিংয়ের প্রস্তুতি
4। প্যারা সেইলিং করতাছি
5। জেট স্কি করার আগে
6। জেট স্কি শুরুর আগে
7। জেট স্কি শুরু করলাম
8। পরের দিন ইয়োসেমিটিতে
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


