সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৬ সকাল ৮:৫৩
ডিসক্রিট চার্ম অব বুর্জোয়াজি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বুনুয়েল আমার অল টাইম ফেভারিট। 1972 সালে লুই বুনুয়েল বানিয়েছিলেন এই ছবিটি। ফ্রেঞ্চ বুর্জোয়াদের নিয়ে তৈরি সুররিয়াল সিনেমা। বুর্জোয়াদের এমন সমালোচনা করতে বুনুয়েলের আগে পরে কেউই পারেনি। যেমন উইট তেমনি চাবুক। বুর্জোয়াদের তুলোধুনা করেছেন বুনুয়েল। অবসকিওর অবজেক্ট অব ডিজায়ার যারা দেখেছেন তারা সহজেই এই কথাটি মনে নেবেন। তবে বুর্জোয়াদের বোঝার জন্য অবসকিওর নয় ডিসক্রিটই যথার্থ। এই সিনেমা বুর্জোয়াদের ছোট একটি দলকে নিয়ে। যারা পরস্পরের বন্ধু। কিন্তু নিজেরা নিজেদের মতো করে স্বাধীন। পাঁচ বুর্জোয়া ভাবে তারা স্ত্রী -বান্ধবী সহ একত্রে খাবে। কিন্তু যখনই তারা খেতে বসে তখনই কোনো একটা দুর্যোগ এসে হাজির হয়। গেরিলারা আসে, সেনাবাহিনীর লোকজন আসে, উড়ো খবর আসে। তাদের আর খাওয়া হয় না। পুরো সিনেমা জুড়েই নিরাপদে ভোজন উৎসব সারার জন্য তাদের আকুতি। কিন্তু তাদের সেটা হয়ে ওঠে না। এমনকি স্বপ্নেও তারা কোনো সফল ভোজন উৎসব করতে পারে না। সিনেমার মাঝে মাঝে আছে তাদের অনিঃশেষ পথচলার দৃশ্য। কোথায় যায়, কেন যায় কোনো ঠিক নেই। শুধু যায়। আর একটা জিনিস তারা করতে পারে না। সেটা সেক্স। এ ওর বউরে ফুসলায়। কিন্তু সবসময়ই কোনো একটা দুর্ঘটনা লেগেই থাকে। মজার ব্যাপার নিজের বউয়ের সঙ্গেও নির্বিবাদে সেক্স করতে পারে না তারা। এই হইলো গিয়া পরিস্থিতি।
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!
(The Hertiest Light, The Fleeting Memory)

তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন
বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন
মুসা নবী এবং ফেরাউন

মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন
৭২০১৪
"ভাই, এইখানেই নামবেন?"
হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।