সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
ত্রুফোর দ্য ম্যান হু লাভড উওমেন
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ফ্রাঁসোয়া ত্রুফোর 1977 সালে তৈরি করা ছবি। 1983 সালে এটি আবার হলিউডে রিমেক করা হয়েছিল। এই সিনেমার নায়ক আক্ষরিক অর্থে এক মহাপ্রেমিক। কাহিনী শুরু হয় তার কবর দেওয়ার অনুষ্ঠানে। তার শব যাত্রায় হাজির হয় অসংখ্য নারী। ফ্লাশব্যাকে দেখা গেল এদের প্রত্যেকের সঙ্গে তার প্রেম হয়েছিল। কিন্তু নায়কের অ্যাপিয়ারেনসটা খুবই কুল। তাকে দেখে মনে হওয়ার উপায় নেই যে এত নারী কেন কোনো একজন নারী তার প্রেমে পড়তে পারে। টম ক্রুজ বা শাহরুখ খানের মতো মিষ্টান্নভাষী সে নয়। কিন্তু রেসপনসিবল। প্রত্যেকের সঙ্গে মন দিয়ে প্রেম করে। ডেট করে। এক্ষত্রে তার কোনো ক্লান্তি নাই। নতুন নতুন নারীর খোঁজে সে তাদের পা দেখে বেড়ায়। আমাদের এই ইঞ্জিনিয়ার নায়কটি পা-প্রেমিক। সুন্দর পা দেখলে তার পিছু নেয়। মেয়েদের সঙ্গে মুহূর্তের মধ্যে ঘনিষ্ট সম্পর্ক গড়ে তুলতে সে ওস্তাদ। আর নিয়মিত খোঁজ নেয় তাদের। তাজ্জব ছবি। আমি এ রকম বিশ্বপ্রেমিক আর দেখি নাই। সিনেমায় না বাস্তবেও না। সিনেমার কাহিনী বর্ণিত হয়েছে ওই প্রেমিকের অটোবায়োগ্রাফি লেখার কাহিনী অনুসরণ করে। সে অটোবায়োগ্রাফি লিখছে আর একের পর এক প্রেমিকার কাহিনী চলে আসছে। শেষে অটোবায়োগ্রাফি যখন প্রকাশকের কাছে যাচ্ছে সেখানে নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে উঠছে তার। ভাবুন এমন একটি প্রেমিকের কাহিনীর শুরু হচ্ছে তার মৃতু্য দৃশ্যের মধ্য দিয়ে।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাংলাদেশের আদি জনগোষ্ঠী কারা
বাংলাদেশের আদি জনগোষ্ঠী নিয়ে আলোচনা হলেই আমাদের সামনে সাধারণত পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা কিংবা অন্যান্য পাহাড়ি জনগোষ্ঠীর কথা আসে। কিন্তু একটি প্রশ্ন প্রায়ই এড়িয়ে যাওয়া হয় বাংলাদেশের আদি জনগোষ্ঠী... ...বাকিটুকু পড়ুন
দেবী!

১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ সুখ

পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন
র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন
ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।