সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০০৬ ভোর ৬:২৯
মিডাক এলি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
1988 সালে নোবেল পুরস্কারপ্রাপ্ত মিশরীয় ঔপন্যাসিক নাগিব মাহফুজের উপন্যাস থেকে অ্যাডাপ্ট করা হয়েছে মিডাক এলি ফিল্মটি। মজার ব্যাপার হলো ছবিটি তৈরি হয়েছে মেক্সিকোতে, ভাষাও স্প্যানিশ। এই ফিল্মটিকে মেক্সিকোর ইতিহাসে সবচেয়ে বেশি পুরস্কারপ্রাপ্ত ফিল্ম বলা হয়। এটি 49টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এতে অভিনয় করেছেন আর্নেস্তো গোমেজ ক্রুজ, মারিয়া রোজো এবং বিখ্যাত সালমা হায়েক। পরিচালক জর্জ ফনস 1995 সালে সিনেমাটি রিলিজ করেছেন। উপন্যাসটির মূল কাহিনী কায়রো ভিত্তেক হলেও সিনেমাটির শুটিং হয়েছে মেক্সিকো সিটির প্রেক্ষাপটে। সালমা হায়েক গরীব ঘরের এক মেয়ে। সৌখিন। সাজতে পছন্দ করে। প্রেম করে আরেক গরীব ঘরের এক ছেলের সঙ্গে। যে ভাগ্য ফেরাতে যুক্তরাষ্ট্র যেতে চায় তার অন্য বন্ধুদের মতো। শেষ পর্যন্ত একদিন বেরিয়ে যায় ঘর থেকে। সালমা হায়েকের কাছ থেকে কথা নেয় যে, তার ফেরা পর্যন্ত অপেক্ষা করবে সে। কিন্তু সে চলে যাওয়ার কিছু দিনের মধ্যেই অবস্থাপন্ন এক ব্যক্তির ফাঁদে আটকা পড়ে। শহরতলীতে টাংকি মারতে আসা এই যুবক সালমা হায়েককে অভিজাত জীবনের লোভ দেখিয়ে বাগিয়ে নেয়। সালমাকে রেপ করে। অস্বাভাবিক যৌন আচারে বাধ্য করে। এক সময় ফিরে আসে প্রেমিক। ব্যান্ড পার্টি বাজিয়ে সালমার বাড়ির সামনে যায়। কিন্তু তার প্রেমিকা ততোদিনে অন্যের করতলগত। একরকম বন্দী ও যৌনদাসত্বের শিকার। প্রেমিক তাকে উদ্ধারের জন্য যায় সেখানে। সালমাকে উদ্ধার করতে গিয়ে নিজে আহত হয়। শেষ পর্যন্ত সালমা তার সঙ্গে বেরিয়ে এলেও ফুটপাথেই মৃতু্য ঘটে প্রেমিকের। শুধু একটি ঘটনাই নয়, প্যারালাল কয়েকটি স্টোরিলাইন নিয়ে গড়ে উঠেছে ফিল্মের কাহিনী। আর কাহিনীটির একেকটি পর্ব শেষ হয় পাশাখেলার একেকটি দান শেষ হবার মধ্যদিয়ে। মেক্সিকো ও মিশরীয় জীবনের একটি রূপ ফুটে উঠেছে এই সিনেমায়। এর কনটেন্ট মিশরের, কিন্তু অভিব্যক্তি মেক্সিকোর। বাংলাদেশের সঙ্গেও মিল কম নয়।
২০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন
ঠেলায় নাম বাবাজি

সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন
~~~সংশয়~~~
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)

(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।