সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:৩৩
আহিস্তা আহিস্তা (2006)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
শিবম নায়ারের প্রথম ছবি আহিস্তা আহিস্তা। পুরান দিলি্লর প্রেক্ষাপটে সরল একটি ভালোবাসার কাহিনী বলেছেন শিবম। সরল গল্প। নাচাগানা তেমন একটা নাই। হিরোইজম নাই। ফ্যান্টাসি নাই। পরিচালক বলেছেন কাহিনীর রিয়েল লোকেশনে শুট করা হয়েছে ফিল্মটি। ধীরাজ ও মেঘার বিয়ে হওয়ার কথা পুরান দিলি্লর একটি ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে। মেঘা সময় মতো পেঁৗছালেও ধীরাজ পৌছায় না। মেঘাকে খেয়াল করে অঙ্কুশ। সে রেজিস্ট্রি অফিসে সাক্ষী দেওয়ার কাজ করে। সে মেঘাকে বলে তার বিয়েতে যেন তাকেই সাক্ষী দেওয়ার জন্য ডাকে। কিন্তু মেঘার ধীরাজ আর আসে না। মেঘার পাশে এসে দাঁড়ায় অঙ্কুশ। বাড়িতে ফিরে যেতে বলে। মেঘা ফিরে যেতে নারাজ, কেননা বাড়িতে সে চিঠি লিখে এসেছে। অঙ্কুশের সঙ্গে তার বাড়ি আসে সে। কিন্তু সেখানে তার স্থান হয় না। অঙ্কুশ তাকে হস্টেলে রাখার ব্যবস্থা করে। ধীরে ধীরে প্রেম গড়ে ওঠে তাদের মধ্যে। দুই মাস পর তারা দুজন যখন বিয়ে করতে যাবে তখন ফিরে আসে ধীরাজ। সে নাকি ঠিকই আসছিল বিয়ের জন্য কিন্তু রাস্তায় পুলিশের হাতে ধরা পড়ে ভুল অভিযোগে । হাজত খাতে দুই মাসের। শুরু হয় দ্্বন্দ্ব। ত্রিভূজ প্রেমের। এখন কাকে বেছে নেবে মেঘা? মজার ছবি। শুনলাম ছবিটা বক্স অফিসে তেমন ভাল করেনি। স্টার নাই। নাচাগানা নাই। পরিচালক বলছেন, মার্কেটিংও ঠিকমতো হয়নি। হিট হওয়ার কথা নয়। অভিনয় করেছেন অভয় দেওল ও সোহা আলি খান।
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।