মাকর্ুইস দ্য সাদের জীবন : কুইলস
০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফিলিপ কফম্যান বেশ কয়েকটি বিখ্যাত ছবির ডিরেক্টর। বিশেষ করে মিলান কুন্ডেরার উপন্যাস আনবিয়ারএবল লাইটনেস অব বিয়িং-এর চমৎকার ফিল্মি রূপ দিয়েছেন তিনি। তার কুইলসও সুন্দর। কিন্তু কেন জানি আমাদের এখানে খুব বেশি লোক কুইলস দেখে নাই।
মাকর্ুইস দ্য সাদ ছিলেন বিখ্যাত ফরাসি সাহিত্যিক। পর্নোগ্রাফার হিসাবে তার বিশেষ খ্যাতি ছিল। সমকালে তাকে এজন্য প্রচুর গঞ্জনা সইতে হয়েছে। তার বইপত্র মোটামুটি নিষিদ্ধই ছিল। পরে অবশ্য তার লেখায় ফিলোসফি অব এক্সট্রিম ফ্রিডমসহ নানা দার্শনিক মাহাত্ম্য খুঁজে পাওয়া গেছে। মানে এইগুলা নিষিদ্ধ হওয়ার সময়ও ছিল তার লেখায়। কিন্তু লোকে বুঝতে পারেনি। আজকাল স্যাডিজম বলে ব্যাপারের কথা শোনা যায় তা সাদের নাম থেকেই এসেছে। তার জন্ম 1740 সালে মৃতু্য 1814 সালে। জীবনের দীর্ঘ সময় তাকে নানা অপরাধে কারাগার, পাগলাগারদ ও সংশোধন কেন্দ্রে থাকতে হয়েছে। আর একম এক এসাইলামের কাহিনী নিয়েই কুইলস। এতে এক লন্ড্রি বালিকার চরিত্রে অভিনয় করেছেন আমাদের কেট উইনসেলেট। তার সঙ্গে সাদের খুব ঘনিষ্ট সম্পর্ক গড়ে ওঠে। এবং তার মাধ্যমে লেখা লিখে পাচার অভিযান চলতে থাকে। যখন তাও বন্ধ তখন স্রেফ কান থেকে কানে লেখার অভিযান চলে। লেখার পাগলামি আর সৃষ্টিশীল উন্মাদনা কি জিনিষ তা দেখতে হলে কুইলস দেখা ভাল। আর মাকর্ুইস দ্য সাদ হলো অল টাইমের ট্যাবু ব্রেকিং আইটেম।
সাদের চরিত্রে অভিনয় করেছেন জিওফ্রে রাশ।
ছবিটা 2000 সালে রিলিজ হয়েছিল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৬ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর...
...বাকিটুকু পড়ুন
খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯

ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা...
...বাকিটুকু পড়ুন