somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কন্সপিরেসি উইদিন

০৫ ই আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবদুর রাজ্জাক এমপি যেইদিন টিপাইমুখের উদ্দেশে রওয়ানা করলেন, সেইদিন থিকাই তিনি রাজি। কইতেছিলেন, সেচ প্রকল্প হইলে তীব্র বিরোধিতা করবো। মানে হইলো, বিদ্যুত প্রকল্প হইলে উনি রাজি। ওইটা যে, বিদ্যুত প্রকল্প সেইটা ভারত অনেকদিন ধইরাই কইতেছে। কিন্তু নানা সূত্রে জানা যাইতেছে শুধু বিদ্যুত না সেচও হবে। টিপাইমুখের উজানে ফুলেরতালে সেচ প্রকল্প হইতেছে। সেচ প্রকল্প হইতেছে এইটা জানার জন্য আবদুর রাজ্জাকের দিল্লি যাওয়া লাগে না। পিনাকরঞ্জনকে জিগাইলেই হইতো। ফাও ফাও আওয়ামী লীগের কমিটি গঠনের মোক্ষম সময়ে ইনডিয়া গিয়া কী লাভ হইলো? প্রেসিডিয়ামের পদ হারাইলেন মি. রাজ্জাক। কথিত আছে, আওয়ামী লীগ সভানেত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগেই নাকি তিনি ও তার সঙ্গীরা বাদ পড়ছেন। দল থেকে খেদানো এমন এক নেতা স্পর্শকাতর বিষয়ে দিল্লি ও হেলিকপ্টার সহ নানা জায়গা সফর করলেন। আইসা কইলেন, টিপাইমুখে ক্ষতি হবে না। ভারত বাংলাদেশের ক্ষতি হয় এইরাম কাজ করবে না। এই কথা বলার জন্য তো আমরা আবদুর রাজ্জাককে ভোট দিয়া এমপি বানাই নাই। এই সব বলার জন্য ভারতের বেতনভূক কর্মকর্তা পিনাকবাবু আছেন। পরন্তু, যে লোকরে মাননীয় শেখ হাসিনা বিশ্বাস কইরা মন্ত্রিসভায় জায়গা দেন নাই, প্রেসিডিয়ামে জায়গা দেয় নাই। আওয়ামী লীগ যারে বিশ্বাস করে না, সেই লোকরে আমরা কেমনে বিশ্বাস করি? আরেকটা কথা মনে করাই, খালেদা জিয়া যেইদিন টিপাই নিয়া সংবাদ সম্মেলন করলেন। সেইদিন প্রধানমন্ত্রী কী কইছিলেন মন করেন। কইছিলেন, এ বিষয়ে আমরা ঐক্যবদ্ধ না থাকলে ভারত সুযোগ নিবে। আর এর পরদিন, একেবারে উপযাচক হয়া আবদুর রাজ্জাক কইছিলেন, বিএনপি ষড়যন্ত্র করতেছে বা রাজনীতি করতেছে। অর্থাৎ টিপাইমুখ নিয়া আবদুর রাজ্জাক প্রধানমন্ত্রীর চাইতেও আগায়া আছেন। উনি হয়তো বুঝাতে চাইতেছেন, শেখ হাসিনার চাইতে দিল্লির বেশি কাছে উনি পৌঁছাইছেন। দিল্লি থেকে এসে উনি কইলেন, ক্ষতি হবে না। কোনো নতুন তথ্য উনি দিতে পারলেন না। কোনো নতুন কাগজ দিতে পারলেন না। কইলেন ক্ষতি হবে না। কোনো বিচার বিশ্লেষণ, সরকারের কাছে বা সংসদে রিপোটিং না কইরা উনি এই কথা কইলেন। এর মধ্য দিয়া তিনি সরকার, সংসদ বিশেষ কইরা প্রধানমন্ত্রীকে বিপদে ফেলার ষড়যন্ত্র করলেন। আবদুর রাজ্জাক হয়তো ভারতকে জড়ায়ে ধইরা আওয়ামী লীগে পুনর্বাসিত হওনের মানসে ডেভিলস অ্যাডভোকেসিতে মত্ত হইছেন।
বুঝা যাইতেছে, অবস্থানগত কারণে সংসদীয় দলের প্রধান হইলেও মি. রাজ্জাকের কথায় বিশ্বাস করা যাইতেছে না। ফলে, তার এই সফর, হেলিকপ্টার নাটক ইত্যাদিকে লস প্রজেক্ট হিসাবে ইগনোর কইরা নতুন করে শুরু করতে হবে।
এখন আবদুর রাজ্জাকের সেচ ও বিদ্যুত তর্কে যাই। জাস্ট একটা চবি দেখেন। আমাদের কাপ্তাই বিদ্যুতকেন্দ্র বিদ্যুত প্রকল্প। এইটা করতে গিয়া জলবায়ু ও ভূমিরূপের কি পরিবর্তন হইছে ছবিতে দেখেন।
আবদুর রাজ্জাকের কথা সত্য ধরলেও ক্ষতি হবেই। কাপ্তাইয়ের চেয়ে টিপাই প্রকল্প অনেক অনেক বড়। ফলে, এই ক্ষতিই যথেষ্ট। টিপাইয়ে পানি প্রত্যাহার বা ফুলেরতাল লাগবে না।
১৮টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×