ধাপের আনাচে কানাচে মৎস্য প্রজনন হয়...
২১ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ধাপের আনাচে কানাচে মৎস্য প্রজনন হয়...একদিন ভুল পথে গিয়ে ভ্রান্ত যন্ত্রণায় ভুলেছি অনেক। সেইখানে যেতে যেতে দেখি অবিবেকী অতি বৈতনিক বিগলিত মানুষেরা তথাকথিত অভিজাত বসবাস করে। তাহাদের কঠিন অন্তরে ভ্রাম্যমান শঠতা অনেক। সেইসব ক্রুর কর্মপরায়নাতার মধ্যে কখনও সখনও প্রেম প্রীতি ভালোবাসা উঁকি দিতে চায়। কিন্তু তবু মানুষেরা হাসে কাঁদে সঙ্গমে যায়। হৃদয় বলে যে এক উষ্ণ সরোবর তার ভেতরের খবর তারা রাখতে পারেনি। সেই প্রেমহীন নিধুবন জন্ম দেয় কুচক্রী কোন কোন বাধ্যবাধকতা। এর থেকে মুক্তি নেই এমন বারতা রটে যায় পাড়ায় পাড়ায়। ফলে নিদারুন পরাক্রমে কারা যেন খাস জমি বেচে। ধাপের আনাচে কানাচে মৎস্য প্রজনন হয়। কখনও কখনও সাপ গিরগিটি অথবা কুমীর খামারের মধ্যে থাকে। কৃত্রিম প্রজননে মাতে। অথচ নিচু জমিটার আশেপাশে বেড়ে উঠা চালতা ছাতিম কালকাসুন্দাও থাকে। সেখানেও সোনালু তার হলুদ ফুল সবুজ খোঁপায় দেয়। অথচ মানুষের চৈতন্যের ভেতর কৃত্রিম শঠতাই ঘোরে। এই সব প্রত্যরে পরে এমন কি রস রঙ্গে মাতে। খাল পাড়ে ঝিনুক শামুক। সেই ভুল পথে গিয়ে ভগ্ন শামুকে কাটে পা। তাই ছিল শাস্তির
নতুন শিরোপা...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন