জবা নয় ধুতুরাই ক্রুর হাসি হাসে
২৫ শে এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অভিমান করে অন্য ঘরে গেলে। তবুও পুরোনো ঘর শূন্য হয় নাই। ভেতরে এখনও পাই কামিনীর মুগ্ধ ঘ্রাণ। করবীর নিষ্পাপ মুখ আর দারুণ লাল পরম ধাই ফুল। ঢ্যাপের খইয়ের গন্ধ তোমার রোদে দেয়া শুকনো শাড়ির গন্ধে এক হয়ে গ্যালো। ঘর তাই কেন যেন শূন্য হয় নাই। অন্য ঘরে গেলে দেয়ালে আনাচে কানাচে এখনও কি কোন এক নতুন তারা জ্বলে? প্রাকৃতিক বিলাসে কি বদলে যায় ঘরের সম্বল? নতুন জানালা দিয়ে ঘরেতে কি উড়ে আসে বাকুম বাকুম পায়রা? তোমাদের নতুন ঘরের পাশে কি বৃষ্টি ঝরে? কুয়াশার শব্দ শোন ভোর রাত্রে নিথর আকাশে। তোমাদের বুকে কি একদিন এ ঘরে যেমন ছিল দুরু দুরু পদ্য খেলা করে? পুরোনো ঘরের চর্চা বিবাদ বচসা এবং কিছু কিছু হন্তারক পাপ এখনও কি ছায়া ফ্যালে নতুন ঘরের দরোজায়? এখনও কি পৈঠার পাশে দাঁড়িয়ে দেখতে পাও জবা নয় ধুতুরাই ক্রুর হাসি হাসে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল...
...বাকিটুকু পড়ুন
যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন