গুইসাপেরও সমাজ থাকে
২৯ শে এপ্রিল, ২০০৯ রাত ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের মাটির ঘরের পাশে ডোবা জমি। ওইখানে বেশকিছু গুইসাপ থাকে। মনে হয় ওদের সমাজ আছে। যেখানে কোন এক সমীকরণ কাজ করে। বালক বালিকা দেখা যায় একটু দূরে ধূলায় খেলছে বসে। মাঝেমাঝে দৌঁড়োয় অথবা হা ডু ডু খেলে। আশেপাশে নাল জমি চাষ হয়। তারপর শষ্য হেসে উঠে। কিন্তু এই বাংলায় মাঝে মাঝে হাসি থেমে যায়। এমন কি কামরূপ কামাক্ষার কথাও মনে আসে। আমাদের ঘর বেয়ে তেলকুচা লতা তবুও তো সাদা ফুল নিয়ে হাসে। কখনোবা আশে পাশে ছোট ছোট বৃন্তেরওপরে পুনর্ণভা ভাসে। কিছু দূরে একটু উঁচু জমি উঠে গিয়ে কাঁচা রাস্তায় মিশে গেছে ধীরে। সেইখানে গাঢ় সবুজ চুলের ওপরে বকফুল শোভা পায় গাছে। এইগুলো একদিন যারপর নাই ভালো লেগেছিল। সেই সব ভালোলাগা এখন তো থিতু হয়ে আসে। আমাদের নতুন ঘরে গেলে এইসব ভালোলাগা ঝেড়েমুছে ভালো করে রাখতে চাই যেখানে যেমন মানায়। কিন্তু সেই ভালোলাগাগুলো একমাত্র কাম্য থাকে না। কেননা মনের ভেতরে শঙ্কা থেকে যায় সিডরের। এই ডর ভয় থেকে মুক্তি পেতে চাই। এবং ইচ্ছে মতো বাজাতে চাই তোমার সঙ্গে দেখা হলে পরে আমার নিজের সানাই। যেই রাগে বাজবে তা সেই রাগ চলো আজ আমরা দুজনা বানাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৩৫ ফাতির, ২৮ নং আয়াতের অনুবাদ-
২৮। এভাবে রং বেরং- এর মানুষ, জন্তু ও আন’আম রয়েছে। নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে (ওলামা) আলেমরাই তাঁকে ভয় করে।নিশ্চয়্ই আল্লাহ পরাক্রমশালী ক্ষমাশীল।
সূরা:...
...বাকিটুকু পড়ুন
Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনদ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন