somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হরর তাল (টক শো নামক প্যাঁচাল)

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুধী দর্শক মণ্ডলী গ্যান্দার বেলের তেল আয়োজিত মধ্য রাতের আয়োজন মধ্য রাতের কথন অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রন। আজকে আমাদের প্রধান অতিথি এ সময়ের বুদ্ধিজীবী বুদ্ধির খনি এ এম মক্কেল। যদিও আপনারা জানেন তারপরও বলে নিতে হয় আমাদের নিরপেক্ষ টেলিভিশন সর্বদা আপনাদের নিরপেক্ষ অনুষ্ঠান উপহার দেয়। তাই আশা করব আজকেও আমাদের এই অনুষ্ঠান হবে নিরপেক্ষ।

উপস্থাপকঃ আপনাকে নিরপেক্ষ টেলিভিশন এর পক্ষ থেকে স্বাগতম।
এ এম মক্কেলঃ ধন্যবাদ।

উপস্থাপকঃ প্রথমেই হরতাল সম্পর্কে...। মিঃ মক্কেল আপনি একটি সরকারী টেলিভিশন এ হরতালকে হরর তাল বলেছেন এর কারন যদি আমাদের দর্শকদের বলতেন।
এ এম মক্কেলঃ আমি বুঝি না আমার এই কথাটা আবার বলতে হবে কেন? আমিতো সেদিনই বলে দিলাম। আপনি আমার টক শো দেখেননি।
উপস্থাপকঃ আমি দেখেছি। আমার দর্শকরা তো সবাই দেখেনি তাই যদি।
এ এম মক্কেলঃ ও! আসলে হরর শব্দটি এসেছে ইংলিশ হরর মুভি থেকে আর তাল বলতে বুঝিয়েছি তাল বেতালের তালকে। এই যে হরতাল হলে যে মানুষের মনে ইংলিশ সিনেমার হরর মুভির মত ভীতি সৃষ্টি হয় সেটাকে হরর তাল বুঝাইছি।

উপস্থাপকঃ ষাঁড়, কিন্তু আপনি যে...
এ এম মক্কেলঃ আরে থামেন, এই যে আপনারা মানে উপস্থাপকরা বাংলাকে বিকৃত করতে করতে কোন পর্যায়ে নিয়ে গেছেন দেখেন। শব্দটি ষাঁড় হবেনা হবে সার হবে।

(উপস্থাপক মনে মনে, তুই কি ইউরিয়া সার নাকি পটাস সার)

উপস্থাপকঃ দুঃখিত মিঃ মক্কেল, বলছিলাম এই হরর তাল বলার পর আপনি একটা বেসরকারি টেলিভিশন এ হরতাল এর পক্ষে যুক্তি দিয়েছিলেন।
এ এম মক্কেলঃ দেখুন আমি কথা বলি পাবলিক ডিমান্ড নিয়ে যার সাথে টেলিভিশন এর মালিকের ডিমান্ডও জড়িত থাকে।
উপস্থাপকঃ তার মানে আপনি বলতে চাচ্ছেন যখন যে টেলিভিশন এ যান তখন তাদের ইচ্ছা অনুযায়ী কথা বলেন।
এ এম মক্কেলঃ আচ্ছা আমার মত এরকম একটা বুদ্ধিজীবী আপনারা ধরে নিয়ে আসলেন কিছু হলেওত আমার পকেটে পরবে তা আমি একটু আপনার কথাটা আমার ভাষায় বলবনা তা কি হয়?

উপস্থাপকঃ দর্শক ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর আরও কথা নিয়ে ফিরে আচ্ছি।

(বিরতি চলছে)
এ এম মক্কেলঃ একটু চা নাস্তা হবেনা।
উপস্থাপকঃ জি, অবশ্যই।

এ এম মক্কেলঃ শোনেন প্রোগ্রাম চলার সময় চায়ের কাঁপটা এখানে রেখ। নাহলে সবাই মনে করবে তোমরা বুঝি কিছু না খাইয়ে প্রোগ্রাম শেষ করছ।
উপস্থাপকঃ ওকে সার।
এ এম মক্কেলঃ আর চেকটা তাড়াতাড়ি পাঠায় দিয়ো।

(বিরতি শেষ)

উপস্থাপকঃ ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমাদের সাথে আছে জনপ্রিয় টক শো বিদ মিঃ মক্কেল।
(এ এম মক্কেল মনে মনে, এই টাইটেল আবার কবে দিল)

উপস্থাপকঃ সার আপনাকে বুদ্ধির খনি উপাধি দেয়া হল কিন্তু কেন?
এ এম মক্কেলঃ কেন দেওয়া হল সেটা বুঝলেত আপনাকেই এই উপাধি দেওয়া হত।

উপস্থাপকঃ সার আমরা শুনতে পাচ্ছি আপনি আবার দল পরিবর্তন করতে পারেন।
এ এম মক্কেলঃ আমি দেখি পাবলিক কি চায়। পাবলিক চাইলে হয়তো দল চ্যাঞ্জ করব।

উপস্থাপকঃ কিন্তু ষাঁড়, সরি সার, বুদ্ধিজীবীদের কোন দলকে সাপোর্ট করা কি ঠিক।
এ এম মক্কেলঃ তাতো নিশ্চয় ঠিক না, কিন্তু সবাই যেখানে দল করে সেখানে আমি পিছিয়ে থাকি কেমনে?

উপস্থাপকঃ সার আমাদের সময় প্রায় শেষ এক কথায় কিছু যদি বলেন।
এ এম মক্কেলঃ আমার মনে হয় একটা নির্দিষ্ট সময়ে মানুষের অবসর নেয়া প্রয়োজন।
উপস্থাপকঃ তা সার আপনি কবে অবসর নিচ্ছেন।
এ এম মক্কেলঃ আরে আমি নিজের কথা বলিনি, অন্যদের কথা বলছি।
উপস্থাপকঃ ধন্যবাদ সার্‌, ধন্যবাদ সকলকে যারা এই টক শোটি উপভোগ করলেন। আমরা আবার ফিরে আসব আগামিকাল একই সময়ে শুধুমাত্র নিরপেক্ষ টেলিভিশন এ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×