অসহ্য নিরবতা যাকে আমি কবিতা বলি। অসহ্য নিরব আমার কবি! নিজস্ব মুগ্ধতায় স্বেচ্ছাবন্দী ডাকঘর। এখানে কাক থাকে। এখানে কবিদের পাখি! কবিতা নাচানাচি করে বিদ্যুতের তারে। রোদ থাকে করতলে খুব অধিকারে! আমার নিরব কবি বসে আছে থাক; চুপচাপ বসে থাক কবিতায়। পোস্টম্যান বয়ে নিয়ে গেল তার ডাক। হলুদ মলিন খামে নিরবতা নাকি?
নিরবতা কবিতার সাথে মাখামাখি!
২.
এ সময় কার? কার ব্যাভিচার ছড়িয়ে পড়ছে মাঠে! অনাচারি রোদ। ডাকিনী মাঠ হলুদের ফুল। নগরের সব পথ একদিকে যায়। মরে গেছে বারুদের তাপে এক নদী। সমস্ত মাঠ আজ জোছনা বকুল!
এসময় কার? পৃথিবীর বড় ঘাস দুলে দুলে ডাকে। আয় রাত! বোমা মেরে পুরুষের হাত নিশুতি পালায়। জানালায় কার পাখি কার আশ্রয়ে?
আমার সমস্ত রাত কেটে গ্যাছে ব্যাথা আর ভয়ে!
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




