somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু নামটিও বাংলাদেশের সাথে মিশে থাকবে।

০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ভাইয়েরা আমার, আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন।আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা,রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ অধিকার চায়…………….মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ্। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম…জয় বাংলা!”

ভাষনটির শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বাঙ্গালীর মুক্তির কথা বলেছেন।

অনেকেই বাকশাল নিয়ে বঙ্গবন্ধুর সমালোচনা করেন, তাদের বলছি, দেখুন বঙ্গবন্ধ্রুও রক্ত মাংসের মানুষ ছিলেন। ভুল তাঁরও হতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি, এই মহান মানুষটি আর যাই হোক, কখনো বাঙ্গালীর অমঙ্গল চাইতে পারেন না। রাজনৈতিক সিদ্ধান্ত যে সবসময় সঠিক হবে তা না।

বঙ্গবন্ধু সহজ সরল ছিলেন।কখনো নিজের নিরাপত্তার কথা ভাবেননি। তাকে যদি নিরাপত্তার কথা বলা হতো, তিনি বলতেন,“এই জাতি আমার সন্তান, আমার কোন সন্তান আমার গায়ে গুলি করতে পারে না”।.একটা মানুষ কতটা সরল হলে, কতটা বিশ্বাস করলে এই কথাটা বলতে পারেন? তিনি জানতেন না কিভাবে রাজনীতিতে কুট কৌশল প্রয়োগ করতে হয়। এটিই ছিল তার সব থেকে বড় ভুল।সুতরাং তাকে নিয়ে কোন প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি তাঁর কাজ করে গেছেন। বাংলাদেশ যতদিন থাকবে, বঙ্গবন্ধু নামটিও বাংলাদেশের সাথে মিশে থাকবে। শ্রদ্ধাভরে স্মরন করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে।

জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!

(দয়া করে আমাকে আওয়ামীলীগ সমর্থক ভাববেন না)
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×