প্রান খুলে হাসুন (১ম পর্ব)
১৪ ই এপ্রিল, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাঠক ভাই-বোনেরা, নিচের কৌতুকটি মনোযোগ সহকারে পড়ুন, আর মশা-মাছির দিকে নজর রেখে প্রান খুলে হাসুন। বিশেষজ্ঞদের মতে প্রান-খোলা হাসি মানসিক স্বাস্থের জন্য টনিকস্বরূপ।
কৌতুক নং- ০১
এক ক্রেতা বিক্রেতার কাছে দু'রকম হাত-পাখা দেখে জিজ্ঞেস করল, "ভাই, কোনটার দাম কত?" বিক্রেতা বলল, "এটা দু'টাকা, আর এটা দশ টাকা।" ক্রেতা দু'টাকা দামের একটা পাখা নিয়ে চলে গেল। পরদিনই ঐ ক্রেতা হাত-পাখাটি সহ বিক্রেতার সামনে হাজির হল। বিক্রেতা জানতে চাইলো কি হয়েছে? ক্রেতা রাগান্বিতভাবে বাঁধ-খোলা দোমড়ানো-মোচড়ানো পাখাটি দেখালো। বিক্রেতা জিজ্ঞেস করল, "আপনি পাখাটি নিয়ে গিয়ে কি করেছেন?" ক্রেতা বিরক্তির সাথে বললেন, "পাখা নিয়ে কি করবো? একটু নেড়ে বাতাস করতেই বাঁধগুলো সব খুলে গিয়ে এ দশা! " বিক্রেতা বিণীতভাবে বলল, "আপনিতো জনাব মহা ভুল করেছেন।" ক্রেতার হতবাক প্রশ্ন,"মহাভুল! কি ভুল করেছি?" বিক্রেতা ততোধিক বিনম্র জবাব, "দু'টাকা দামের পাখাটা আপনি নাড়তে যাওয়া ঠিক হয়নি। নাড়তে হলে দশ টাকা দামের একটা নিতেন।" ক্রেতা শুনে তো থ, "তাহলে দু'টাকা দামের পাখা নিয়ে কি করা উচিত?" বিক্রেতার ঝটপট উত্তর, "ওটাকে সাবধানে সোজাভাবে ধরে রেখে ওটার সামনে শুধু মাথা নাড়বেন।"
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)
১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪
অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।
প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!
পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।
দিকে দিকে সংগঠিত হও...
...বাকিটুকু পড়ুন
তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু...
...বাকিটুকু পড়ুন
আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ...
...বাকিটুকু পড়ুন