somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:P যুক্তরাষ্ট্রে দুর্নীতি তদন্তে ৪৪ জন গ্রেপ্তার

২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা বিশ্বের সকল দেশের দুর্নীতি নিয়ে কথা বলে তাদের দেশেই দুর্নীতির দায়ে ৪৪জন গ্রেফতার হল। যুক্তরাষ্ট্রে ফেডারেল গোয়েন্দা সংস্থা ‘এফবিআই' এর দুর্নীতি তদন্তে বৃহস্পতিবার রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা এবং ইহুদি ধর্মযাজকসহ ৪৪ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে রয়েছেন নিউ জার্সির তিন মেয়র এবং রাজ্যের বিচারবিভাগের দুই সদস্য। এর মধ্য দিয়ে বেরিয়ে এসেছে রজনৈতিক দুর্নীতি, কিডনি পাচার এবং অর্থ আত্মসাতের মতো নানা কেলেঙ্কারি। কর্মকতারা একথা জানিয়েছেন।
নিউ জার্সি এবং কাছাকাছি নিউইয়র্কে ১০ বছরব্যাপী এই দুর্নীতি তদন্তে প্রায় ৩০০ এফবিআই কর্মকর্তা বহু জায়গায় তল্লাশি চালিয়ে এতোজনকে গ্রেপ্তার করেছে।
নিউজার্সির নেওয়ার্কে মার্কিন এটর্নির কার্যালয় জানিয়েছে, ‘অপারেশন বিগ রিং' নামক এই অভিযান থেকে বেরিয়ে এসেছে সরকারি কর্মকর্তাদের প্রভাব-খাটানো এবং ঘুষ-গ্রহণ দুর্নীতির নেটওয়ার্কসহ বহু মিলিয়ন ডলারের অর্থ-আত্মসাতকারী চক্র। যার সঙ্গে জড়িত রয়েছে স্থানীয় র্যা বাই পরিচালিত বিভিন্ন দাতব্য সংস্থা।
গেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন, নিউ জার্সির হোবোকেন মেয়র পিটার কাম্মারানো, সেককাস মেয়র ডেনিস এলওয়েল, জার্সি সিটির ডেপুটি মেয়র লেওনা বেলডিনি, রিজফিল্ড মেয়র এন্থনি সুয়ারেজ, রাজ্যের বিচারবিভাগীয় সদস্য হারভে স্মিথ ও ডেনিয়েল ভ্যান পেট, নিউ জার্সির র্যা বাই এলিহু বেন হেইম, নিউ ইয়র্কের র্যা বাই সউল কাশিম ও মোরদেশাই ফিস এবং নিউ জার্সির র্যা বাই এডমুন্ড নাউম।
ব্রুকলিনের র্যা বাই লেভি আইজ্যাকের বিরুদ্ধে এক দশক ধরে কিডনি পাচারের অভিযোগ রয়েছে। ১০ হাজার ডলারের কিডনি কিনে তা ১,৬০০০০ ডলারে বিক্রির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অন্য কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ১০ হাজার ডলার ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। ২৫ হাজার ডলার ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে হোবোকেন মেয়র কাম্মারানোর বিরুদ্ধে। এরকম দুর্নীতির অভিযোগ রয়েছে রাজনীতিবিদসহ আরও প্রায় ২৯ জনের বিরুদ্ধে। এছাড়া, অন্তত ১৫ জনের বিরুদ্ধে অর্থ আত্মস্যাতের অভিযোগ রয়েছে।
নিউজার্সি জুড়ে অভিযুক্তদের বেশির ভাগই গ্রেপ্তার হয়েছে বৃহস্পতিবারে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×