somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

:Dদক্ষিণ এশিয়া টাস্কফোর্স গঠনই মূল লক্ষ্য? তার মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গ রাজ্যে পরিনত করা.......................................................................!

২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

B-)গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন ‘মোস্ট ওয়ান্টেড' ভারতীয় জঙ্গি গ্রেফতার হবার ঘটনা এবং আসিফ রেজা কমান্ডো ফোর্সের' সাথে ঐসব জঙ্গিদের সংশ্লিষ্ট থাকার তথ্য প্রকাশের মধ্য দিয়ে এই ইংগিতই পাওয়া যায় যে, ভারত বাংলাদেশকে নিয়ে বড়ো ধরনের কোন খেলায় অবতীর্ণ হতে যাচ্ছে। রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, ভারতের এই কূটচালের প্রাথমিক লক্ষ্য হচ্ছে, ভারত বিরোধী সেন্টিমেন্ট প্রশমন বা ডাইভার্ট করা এবং ভারতের আগ্রাসন বিরোধী গণজাগরণে নেতৃত্বদানকারী নেতানেত্রী ও সংগঠনকে চাপের মুখে রাখা। সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠন ও জঙ্গিদের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের পরিকল্পনা বাংলাদেশের সাথে যৌথ সামরিক অভিযান পরিচালনার পটভূমি তৈরি করা। সাম্প্রতিক সময়ে বিডিআর বিদ্রোহ, সেনা অফিসার হত্যার ঘটনা এবং টিপাইমুখ বাঁধ ইস্যুসহ ভারতীয় হাইকমিশনারের অশোভন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশে ভারত বিরোধী গণপ্রতিরোধের পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের মাটিতে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের গ্রেফতারের নাটকীয়তায় তাকে ভিন্নখাতে প্রবাহিত করা। এই বিশ্লেষণের পক্ষে ব্যাপক যুক্তি ও বিশ্লেষণ আছে।
প্রথমত ভারতের কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের ভাতিজা বলে পরিচিত রউফ দাউদ মার্চেন্ট ও তার অপর ভারতীয় সহযোগী মোস্ট ওয়ান্টেড জাহিদ শেখ গ্রেফতার হবার পর আরও দুজন মোস্ট ওয়ান্টেড টপ জঙ্গি নেতা বাংলাদেশী পুলিশের জালে ধরা পড়েছে। এরা কেউ-ই বাংলাদেশের নাগরিক নন এবং ভারতে তাদের বিরুদ্ধে অপরাধের কী বিবরণ আছে, তাও জানা যায়নি। ফলে ভারতের মোস্ট ওয়ান্টেড টপ জঙ্গিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

দ্বিতীয়তঃ এসব জঙ্গিরা কখন থেকে, কিভাবে ভারত সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়েছে, তাও জানা যায়নি। ভারতীয় পুলিশ ও গোয়েন্দাদের দেয়া তথ্যে নয়, বরং রউফ দাউদ মার্চেন্টের সাথে মোবাইল-টেলিফোন কললিস্ট ধরে জঙ্গি নেতা ওবায়দুল্লাহ শেখকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, ভারতের কাছে যদি এসব মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতাদের তথ্য ও ছবি থাকতো, তাহলে তারা বাংলাদেশকে তা সরবরাহ করেনি কেন?
তৃতীয়তঃ ভারতীয় মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসেবে সর্বপ্রথম গ্রেফতারকৃত দাউদ ইবরাহীমের কথিত ভাতিজা রউফ দাউদ ইবরাহীম হচ্ছেন একজন মামলাভুক্ত আসামী। মাত্র ১৪ দিনের জন্য প্যারোলে কারাগার থেকে মুক্ত হয়ে দাউদ মার্চেন্ট সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসলো কীভাবে? ভারতের সীমান্ত রক্ষীরা কী সেদেশের টপ ও মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের ব্যাপারে দয়ালু হাতেমতায়ী? এছাড়া দাউদ ইবরাহীমের ভাতিজা হিসেবে পরিচিত ভারতের একজন টপ সন্ত্রাসীকে ভারতের আদালত কীভাবে প্যারোলে মুক্তি দিল? এ ধরনের টপ সন্ত্রাসীরা কয়েকদিনের জন্য প্যারোলে মুক্তি পেলেও তাদের গতিবিধির ওপর পুলিশ ও গোয়েন্দাদের নজরদারি থাকে। এ অবস্থায় তাহলে সীমান্ত পার হয়ে ভারতীয় টপ জঙ্গিরা পালালো কীভাবে? নাকি এর পেছনে ভারতের কোন সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে?
বাংলাদেশী গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে দু'জন টপ ভারতীয় সন্ত্রাসী স্বীকার করেছে যে, সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাদের সহায়তা করেছে। সাধারণত সব দেশের পুলিশ স্থল সীমান্ত প্রহরী ও বিমান বন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে টপ সন্ত্রাসী, জঙ্গি ও মোস্ট ওয়ান্টেডদের ছবি ও অন্যান্য তথ্যাবলী থাকে। বৈধ বা অবৈধ সীমান্ত পারাপারের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ছবি ও ক্রিমিনাল তালিকা পরখ করে থাকে। এতসব সতর্কতা সত্ত্বেও যখন ভারতীয় টপ সন্ত্রাসীরা বাংলাদেশে এসে নিরাপদে বসবাস করতে পারে, তাহলে তার পেছনে কোন না কোন রহস্য থাকা খুবই স্বাভাবিক। প্যারোলে মুক্তি পাওয়া একজন ভারতীয় টপ সন্ত্রাসীকে দু'সপ্তাহ ধরে ভারতীয় গোয়েন্দা ও পুলিশ বিভাগ হদিস করতে পারলো না, অথচ বাংলাদেশের পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় তার গোপন নিবাস থেকেই ধরে ফেললো। দেখা যাচ্ছে, রউফ দাউদ মার্চেন্টের টেলিফোন কললিস্ট সূত্র ধরেই শেখ ওবায়দুল্লাহ ও হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তাহলে কী দাউদ মার্চেন্টকে কৌশলে বাংলাদেশে ঢুকিয়ে জাল ফেলে অন্যান্য জঙ্গিদের আটক করা হয়েছে? পর্যবেক্ষক মহল হয়তো বিস্ময়ের সাথে দেখছেন যে, ওবায়দুল্লাহ ও হাবিবুল্লাহ'র মোবাইল কল লিস্ট সূত্র ধরে আরও গ্রেফতারের নাটক মঞ্চস্থ করা হবে। দাউদ মার্চেন্ট কি শেখ ওয়াবদুল্লাহর' কাছে গ্রেফতারের আগে মোবাইলে যোগাযোগ করেছেন, নাকি গ্রেফতারের পর করেছেন, যুক্তিবাদী বিশ্লেষকরা এ প্রশ্নও তুলতে পারেন।

চতুর্থত : ভারতীয় জঙ্গিদের ধারাবাহিক গ্রেফতারের মধ্য দিয়ে আর একটি বিষয়ের ওপর আলোকপাত করা হচ্ছে। আর তাহচ্ছে, ভারতীয় এসব জঙ্গিদের সাথে বাংলাদেশী জঙ্গি ও ইসলামী সংগঠনের যোগাযোগ রয়েছে। একই সাথে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়েবার সাথে এসব ভারতীয় জঙ্গিদের সংশ্লিষ্টতা প্রমাণের ওপরই সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। জঙ্গিদের গ্রেফতার হবার পর পুলিশী রিমান্ডে তারা যা বলেছে এবং পুলিশ ও গোয়েন্দা সূত্র যা বলছে, মিডিয়ার তার ওপরই বিশ্বাস করতে হচ্ছে। মিডিয়া এ ব্যাপারে তথ্য চেক ও ক্রোস চেক করতে পারছে না। এমনকি এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষও মিডিয়াকে সরাসরি কোন কথা বলেনি। এ ব্যাপারে বাংলাদেশী গোয়েন্দা ও পুলিশের কোন তদন্ত প্রক্রিয়া নেই। ভারত যেভাবে বিষয়টিকে উপস্থাপন করতে চাইছে, সেভাবেই মিডিয়া রিপোর্ট করছে। এতে বস্তুনিষ্ঠতা, অনুসন্ধানী সাংবাদিকতা মার খাচ্ছে। সবাই যেন অন্ধকার থেকে ঢিল ছোঁড়ার পরের দৃশ্যপটের বর্ণনা নিয়েই সন্তুষ্ট। এদিকে ভারতীয় টপ সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যাপারে বাংলাদেশের শীর্ষ পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা কোন মন্তব্য করতে চাইছেন না। বিশেষ করে, পুরো ঘটনার ওপর বাংলাদেশী পুলিশ ও গোয়েন্দা বিভাগের স্বাধীন ও প্রাতিষ্ঠানিক কোন তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে না। উল্লেখ্য, কয়েকদিন আগে ঢাকায় বিডিআর-বিএফএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের সময় ভারতের বিএসএফ প্রধান সদিচ্ছার নিদর্শন স্বরূপ উলফা নেতা পরেশ বড়ুয়াকে তাদের হাতে তুলে দেবার দাবি জানিয়েছেন। অনেকে মনে করেন, এ ব্যাপারে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করাও হয়তো ভারতীয় নীতি-নির্ধারকদের লক্ষ্য থাকতে পারে।
তবে মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যেসব ভারতীয় টপ ও মোস্ট ওয়ারেন্টড জঙ্গি ধরা পড়েছে, তাদের কয়েকজন বছরের পর বছর বাংলাদেশে পরিচয় লুকিয়ে বসবাস করলেও তারা এই দীর্ঘ সময়ের মধ্যে ভারতে কোন নাশকতায় জড়িত ছিলেন, ভারতের পুলিশও এসব তথ্য দেয়নি। বাংলাদেশে এই দীর্ঘ সময়ে বিভিন্ন জঙ্গিরা অনেকগুলো নাশকতার ঘটনা ঘটালেও এদের বিরুদ্ধে পুলিশ নাশকতায় জড়িত থাকার কোন অভিযোগ তুলছে না।
উল্লেখ্য, লস্কর-ই-তৈয়বার পরিচিতি সাম্প্রতিক সময়ে বিশেষভাবে ছড়িয়ে পড়ে ভারতের মুম্বাইয়ের নাশকতার পর। পাকিস্তান ভিত্তিক এই সংগঠনকে ভারত মুম্বাই নাশকতার জন্য দায়ী করলেও পাকিস্তান প্রথমে তা নাকচ করে দেয়। তবে দীর্ঘ সময়ের বাকবিতন্ডা, অভিযোগ পাল্টা অভিযোগের পর সম্প্রতি পাকিস্তান মুম্বাই নাশকতার ব্যাপারে ভারতের অভিযোগ মেনে নিয়েছে এবং লস্কর-ই-তৈয়বার জঙ্গিদের বিচার করবে বলে জানিয়েছে। পাকিস্তানের আকস্মিক এই অবস্থান বদল নিয়েও প্রশ্ন উঠেছে খোদ পাকিস্তানে। বলা হচ্ছে, ভারতের চাপের কাছে পাকিস্তান সরকার নতি স্বীকার করছে।
লস্কর-ই-তাইয়েবা মূলত: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গড়ে ওঠা সংগঠন। ভারতের দখল থেকে অধিকৃত জম্মু ও কাশ্মীর মুক্ত করাই তাদের লক্ষ্য। মুম্বাই ঘটনায় ভারত এই সংগঠনটিকেই আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। একইভাবে আসিফ রেজা কমান্ডো ফোর্স নামের অপর একটি পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ভিত্তিক জঙ্গি সংগঠনের সাথে ভারত তাদের দেশের টপ জঙ্গিদের যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করেছে। এই সংগঠনকেই কয়েক বছর আগে কলকাতায় মার্কিন সেন্টারে বোমা হামলার জন্য সন্দেহ করা হচ্ছে। তবে ভারতীয় সূত্র মতে, আসিফ রেজা কমান্ডো ফোর্সের উদ্ভব ঘটেছে ২০০১ সালের ডিসেম্ববের তৃতীয় সপ্তাহে। ভারতীয় মিডিয়া কায়দা করে এও উল্লেখ করেছে যে, এই সংগঠনটি জন্ম নিয়েছে ভারতের পশ্চিম বাংলার মালদহের গ্রামে, যেখানে নাকি ‘অবৈধ বাংলাদেশীরা' বসবাস করছে। মোস্টওয়ান্টেড টপ ভারতীয় জঙ্গি শেখ ওবায়দুল্লাহ ১৯৯৫ সাল থেকে একনাগারে ১৭ বছর ধরে বাস করছে। তাহলে আসিফ রেজা কমান্ডো ফোর্সের সাথে তার যোগ সূত্রের দাবি কি আষাঢ়ে গল্প শোনায় না? এমনকি শেখ ওয়াবদুল্লাহ ও হাবিবুল্লাহ'র বিরুদ্ধে বাংলাদেশে জঙ্গি ও নাশকতার তৎপরতা চালানোরও কোন অভিযোগ পাওয়া যায় নি। সম্ভবত কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবার আশঙ্কায় এটা করা হচ্ছে না। ভারতীয় মোস্ট ওয়ান্টেড মুসলিম জঙ্গিদের তো ভারতে গিয়েই জঙ্গি তৎপরতা চালানোর কথা। তারা বাংলাদেশে এসে পরিচয় গোপন করে শিক্ষকতা পেশায় লিপ্ত হবে কেন? গ্রেফতার হবার পর নির্বিকারচিত্তে গড় গড় করে জঙ্গিরা সব কথা অকপটে বলে দিচ্ছে। শেখ ওবায়দুল্লাহ সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন। তিনি একাধিকবার আফগানিস্তান গেছেন। এটাই কি তার জঙ্গি হবার একমাত্র প্রমাণ? শেখ হাবিবুল্লাহ ভারতীয় সূত্র মতে, ১৯৯৫ সালে ভারত থেকে নিখোঁজ হন। আর হাবিবুল্লাহ ওরফে মনসুর ১৯৯২ সাল থেকেই বাংলাদেশে বসবাস করে আসছেন। শেখ ওবায়দুল্লাহ আফগানিস্তান থেকে ফিরে এসে পশ্চিম বাংলার নদীয়ার একটি মাদরাসায় শিক্ষকতা করেছেন বলে ভারতীয় সূত্র জানিয়েছে। তাদের মতে, তখন তিনি তার ছাত্রদেরকে জঙ্গিবাদে ‘‘মগজ ধোলাই’’ করেছেন।
ভারতীয় সূত্র মতে, এ সময়ই তার সাথে আসিফ রেজা কমান্ডো ফোর্সের সাথে যোগাযোগ গড়ে ওঠে। কিন্তু আনন্দবাজার পত্রিকার মতে ‘পড়ুয়াদের মগজ ধোলাই' সত্যি হলে সেখানে তার জঙ্গিবাদী তৎপরতার সাথে লিংক থাকতো। তাছাড়া আসিফ রেজা কমান্ডো ফোর্সের তৎপরতার সাথে শেখ ওবায়দুল্লাহর কোন সংশ্রব আছে বলেও কোন তথ্যে উল্লেখ করা হয়নি। আনন্দ বাজার পত্রিকা' ১৯ জুলাই/০৯ সংখ্যায় ঢাকার ডেটলাইনে পাঠানো রিপোর্টে উল্লেখ করেছে যে, ওবায়দুল্লাহ যে বেঁচে রয়েছে, জানতই-না পরিবার।' এতে তাকে হাওড়ার উলুবেড়িয়ার বেলে মিজবেড়িয়ার বাসিন্দা এবং আসিফ রেজা কমান্ডো ফোর্সের মাথা বলে উল্লেখ করা হয়েছে। শেখ ওবায়দুল্লাহর পরিবারের দাবির বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা' লিখেছেঃ ১৯৯৫ সালে গ্রামের বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে যায়' সে এবং তার নিখোঁজ হওয়ার কয়েক মাস পরে দুই ছেলেমেয়ে নিয়ে তার স্ত্রীও হারিয়ে যায়।
১৮ জুলাই/০৯ সংখ্যা আনন্দ বাজার পত্রিকা' পুলিশ সূত্র উল্লেখ করে লিখেছেঃ শেখ ওবায়দুল্লাহ ২০০২-এ কলকাতার আমেরিকান সেন্টারে জঙ্গি হামলা চালানো আসিফ রেজা কমান্ডো ফোর্সের'-এর অন্যতম নীতি-নির্ধারক। ঐ একই পত্রিকা জানিয়েছে, সম্প্রতি দাউদ ইবরাহীমের ভাইপো দাউদ মার্চেন্ট বাংলাদেশে তাদের এজেন্ট জাহিদ শেখ ধরা পড়েছে। তাদের মোবাইল কল লিস্ট থেকে ওবায়দুল্লাহর নাম উঠে আসে। .... হাবিবুল্লা নামে এআরসিএফ-এর আর এক নেতা ঢাকার এলাকায় লুকিয়ে রয়েছে ওবায়দুল্লাহ জানিয়েছে।
তবে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলাদেশকে সন্ত্রাসী ও জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে ভারত পরিকল্পিতভাবে সে দেশের মোস্ট ওয়ান্টেড টপ সন্ত্রাসীদের বাংলাদেশে পাঠাচ্ছে। এর উদ্দেশ্য, এটা প্রমাণ করা যে, বাংলাদেশ ভারতীয় জঙ্গিদের অভয়ারণ্য হয়ে উঠেছে। যদি জঙ্গিরা ভারতের সীমান্ত পার হয়ে বাংলাদেশে দলে দলে আসতে পারে, তাহলে ভারতের গোয়েন্দা ও সীমান্তরক্ষী বাহিনী কী করেছে? কার্যতঃ ভারত তার নিজের স্বার্থে তার দেশের মোস্ট ওয়ান্টেড টপ জঙ্গিদের বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বড়ো ধরনের কোন ষড়যন্ত্র বাস্তবায়নের ফন্দি আটছে। তবে এক্ষেত্রে ভারতের দৃশ্যমান অভিসন্ধি হচ্ছে, জঙ্গি দমনে দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনের ক্ষেত্র তৈরি করা ও বাংলাদেশকে জঙ্গি দমনে ভারতের সাথে মিলে যৌথ সামরিক অভিযানে বাংলাদেশকে সম্মত করাতে বাধ্য করা।
দক্ষিণ এশিয়া টাস্কফোর্স গঠনই মূল লক্ষ্য? -ফতেহ আলী টিপু
গত কয়েকদিন ধরে বেশ কয়েকজন মোস্ট ওয়ান্টেড' ভারতীয় জঙ্গি গ্রেফতার হবার ঘটনা এবং আসিফ রেজা কমান্ডো ফোর্সের' সাথে ঐসব জঙ্গিদের সংশ্লিষ্ট থাকার তথ্য প্রকাশের মধ্য দিয়ে এই ইংগিতই পাওয়া যায় যে, ভারত বাংলাদেশকে নিয়ে বড়ো ধরনের কোন খেলায় অবতীর্ণ হতে যাচ্ছে। রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, ভারতের এই কূটচালের প্রাথমিক লক্ষ্য হচ্ছে, ভারত বিরোধী সেন্টিমেন্ট প্রশমন বা ডাইভার্ট করা এবং ভারতের আগ্রাসন বিরোধী গণজাগরণে নেতৃত্বদানকারী নেতানেত্রী ও সংগঠনকে চাপের মুখে রাখা। সবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠন ও জঙ্গিদের বিরুদ্ধে ভারতের দীর্ঘদিনের পরিকল্পনা বাংলাদেশের সাথে যৌথ সামরিক অভিযান পরিচালনার পটভূমি তৈরি করা। সাম্প্রতিক সময়ে বিডিআর বিদ্রোহ, সেনা অফিসার হত্যার ঘটনা এবং টিপাইমুখ বাঁধ ইস্যুসহ ভারতীয় হাইকমিশনারের অশোভন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যের প্রতিক্রিয়ায় বাংলাদেশে ভারত বিরোধী গণপ্রতিরোধের পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের মাটিতে ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের গ্রেফতারের নাটকীয়তায় তাকে ভিন্নখাতে প্রবাহিত করা। এই বিশ্লেষণের পক্ষে ব্যাপক যুক্তি ও বিশ্লেষণ আছে।
প্রথমত ভারতের কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহীমের ভাতিজা বলে পরিচিত রউফ দাউদ মার্চেন্ট ও তার অপর ভারতীয় সহযোগী মোস্ট ওয়ান্টেড জাহিদ শেখ গ্রেফতার হবার পর আরও দুজন মোস্ট ওয়ান্টেড টপ জঙ্গি নেতা বাংলাদেশী পুলিশের জালে ধরা পড়েছে। এরা কেউ-ই বাংলাদেশের নাগরিক নন এবং ভারতে তাদের বিরুদ্ধে অপরাধের কী বিবরণ আছে, তাও জানা যায়নি। ফলে ভারতের মোস্ট ওয়ান্টেড টপ জঙ্গিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।
দ্বিতীয়তঃ এসব জঙ্গিরা কখন থেকে, কিভাবে ভারত সরকারের কাছে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়েছে, তাও জানা যায়নি। ভারতীয় পুলিশ ও গোয়েন্দাদের দেয়া তথ্যে নয়, বরং রউফ দাউদ মার্চেন্টের সাথে মোবাইল-টেলিফোন কললিস্ট ধরে জঙ্গি নেতা ওবায়দুল্লাহ শেখকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, ভারতের কাছে যদি এসব মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতাদের তথ্য ও ছবি থাকতো, তাহলে তারা বাংলাদেশকে তা সরবরাহ করেনি কেন?
তৃতীয়তঃ ভারতীয় মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসেবে সর্বপ্রথম গ্রেফতারকৃত দাউদ ইবরাহীমের কথিত ভাতিজা রউফ দাউদ ইবরাহীম হচ্ছেন একজন মামলাভুক্ত আসামী। মাত্র ১৪ দিনের জন্য প্যারোলে কারাগার থেকে মুক্ত হয়ে দাউদ মার্চেন্ট সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসলো কীভাবে? ভারতের সীমান্ত রক্ষীরা কী সেদেশের টপ ও মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীদের ব্যাপারে দয়ালু হাতেমতায়ী? এছাড়া দাউদ ইবরাহীমের ভাতিজা হিসেবে পরিচিত ভারতের একজন টপ সন্ত্রাসীকে ভারতের আদালত কীভাবে প্যারোলে মুক্তি দিল? এ ধরনের টপ সন্ত্রাসীরা কয়েকদিনের জন্য প্যারোলে মুক্তি পেলেও তাদের গতিবিধির ওপর পুলিশ ও গোয়েন্দাদের নজরদারি থাকে। এ অবস্থায় তাহলে সীমান্ত পার হয়ে ভারতীয় টপ জঙ্গিরা পালালো কীভাবে? নাকি এর পেছনে ভারতের কোন সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে?
বাংলাদেশী গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে দু'জন টপ ভারতীয় সন্ত্রাসী স্বীকার করেছে যে, সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাদের সহায়তা করেছে। সাধারণত সব দেশের পুলিশ স্থল সীমান্ত প্রহরী ও বিমান বন্দরে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে টপ সন্ত্রাসী, জঙ্গি ও মোস্ট ওয়ান্টেডদের ছবি ও অন্যান্য তথ্যাবলী থাকে। বৈধ বা অবৈধ সীমান্ত পারাপারের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ছবি ও ক্রিমিনাল তালিকা পরখ করে থাকে। এতসব সতর্কতা সত্ত্বেও যখন ভারতীয় টপ সন্ত্রাসীরা বাংলাদেশে এসে নিরাপদে বসবাস করতে পারে, তাহলে তার পেছনে কোন না কোন রহস্য থাকা খুবই স্বাভাবিক। প্যারোলে মুক্তি পাওয়া একজন ভারতীয় টপ সন্ত্রাসীকে দু'সপ্তাহ ধরে ভারতীয় গোয়েন্দা ও পুলিশ বিভাগ হদিস করতে পারলো না, অথচ বাংলাদেশের পুলিশ ব্রাহ্মণবাড়িয়ায় তার গোপন নিবাস থেকেই ধরে ফেললো। দেখা যাচ্ছে, রউফ দাউদ মার্চেন্টের টেলিফোন কললিস্ট সূত্র ধরেই শেখ ওবায়দুল্লাহ ও হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। তাহলে কী দাউদ মার্চেন্টকে কৌশলে বাংলাদেশে ঢুকিয়ে জাল ফেলে অন্যান্য জঙ্গিদের আটক করা হয়েছে? পর্যবেক্ষক মহল হয়তো বিস্ময়ের সাথে দেখছেন যে, ওবায়দুল্লাহ ও হাবিবুল্লাহ'র মোবাইল কল লিস্ট সূত্র ধরে আরও গ্রেফতারের নাটক মঞ্চস্থ করা হবে। দাউদ মার্চেন্ট কি শেখ ওয়াবদুল্লাহর' কাছে গ্রেফতারের আগে মোবাইলে যোগাযোগ করেছেন, নাকি গ্রেফতারের পর করেছেন, যুক্তিবাদী বিশ্লেষকরা এ প্রশ্নও তুলতে পারেন।

চতুর্থত : ভারতীয় জঙ্গিদের ধারাবাহিক গ্রেফতারের মধ্য দিয়ে আর একটি বিষয়ের ওপর আলোকপাত করা হচ্ছে। আর তাহচ্ছে, ভারতীয় এসব জঙ্গিদের সাথে বাংলাদেশী জঙ্গি ও ইসলামী সংগঠনের যোগাযোগ রয়েছে। একই সাথে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়েবার সাথে এসব ভারতীয় জঙ্গিদের সংশ্লিষ্টতা প্রমাণের ওপরই সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। জঙ্গিদের গ্রেফতার হবার পর পুলিশী রিমান্ডে তারা যা বলেছে এবং পুলিশ ও গোয়েন্দা সূত্র যা বলছে, মিডিয়ার তার ওপরই বিশ্বাস করতে হচ্ছে। মিডিয়া এ ব্যাপারে তথ্য চেক ও ক্রোস চেক করতে পারছে না। এমনকি এ ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষও মিডিয়াকে সরাসরি কোন কথা বলেনি। এ ব্যাপারে বাংলাদেশী গোয়েন্দা ও পুলিশের কোন তদন্ত প্রক্রিয়া নেই। ভারত যেভাবে বিষয়টিকে উপস্থাপন করতে চাইছে, সেভাবেই মিডিয়া রিপোর্ট করছে। এতে বস্তুনিষ্ঠতা, অনুসন্ধানী সাংবাদিকতা মার খাচ্ছে। সবাই যেন অন্ধকার থেকে ঢিল ছোঁড়ার পরের দৃশ্যপটের বর্ণনা নিয়েই সন্তুষ্ট। এদিকে ভারতীয় টপ সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যাপারে বাংলাদেশের শীর্ষ পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা কোন মন্তব্য করতে চাইছেন না। বিশেষ করে, পুরো ঘটনার ওপর বাংলাদেশী পুলিশ ও গোয়েন্দা বিভাগের স্বাধীন ও প্রাতিষ্ঠানিক কোন তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে না। উল্লেখ্য, কয়েকদিন আগে ঢাকায় বিডিআর-বিএফএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকের সময় ভারতের বিএসএফ প্রধান সদিচ্ছার নিদর্শন স্বরূপ উলফা নেতা পরেশ বড়ুয়াকে তাদের হাতে তুলে দেবার দাবি জানিয়েছেন। অনেকে মনে করেন, এ ব্যাপারে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করাও হয়তো ভারতীয় নীতি-নির্ধারকদের লক্ষ্য থাকতে পারে।
তবে মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যেসব ভারতীয় টপ ও মোস্ট ওয়ারেন্টড জঙ্গি ধরা পড়েছে, তাদের কয়েকজন বছরের পর বছর বাংলাদেশে পরিচয় লুকিয়ে বসবাস করলেও তারা এই দীর্ঘ সময়ের মধ্যে ভারতে কোন নাশকতায় জড়িত ছিলেন, ভারতের পুলিশও এসব তথ্য দেয়নি। বাংলাদেশে এই দীর্ঘ সময়ে বিভিন্ন জঙ্গিরা অনেকগুলো নাশকতার ঘটনা ঘটালেও এদের বিরুদ্ধে পুলিশ নাশকতায় জড়িত থাকার কোন অভিযোগ তুলছে না।
উল্লেখ্য, লস্কর-ই-তৈয়বার পরিচিতি সাম্প্রতিক সময়ে বিশেষভাবে ছড়িয়ে পড়ে ভারতের মুম্বাইয়ের নাশকতার পর। পাকিস্তান ভিত্তিক এই সংগঠনকে ভারত মুম্বাই নাশকতার জন্য দায়ী করলেও পাকিস্তান প্রথমে তা নাকচ করে দেয়। তবে দীর্ঘ সময়ের বাকবিতন্ডা, অভিযোগ পাল্টা অভিযোগের পর সম্প্রতি পাকিস্তান মুম্বাই নাশকতার ব্যাপারে ভারতের অভিযোগ মেনে নিয়েছে এবং লস্কর-ই-তৈীয়বার জঙ্গিদের বিচার করবে বলে জানিয়েছে। পাকিস্তানের আকস্মিক এই অবস্থান বদল নিয়েও প্রশ্ন উঠেছে খোদ পাকিস্তানে। বলা হচ্ছে, ভারতের চাপের কাছে পাকিস্তান সরকার নতি স্বীকার করছে।
লস্কর-ই-তাইয়েবা মূলত: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে গড়ে ওঠা সংগঠন। ভারতের দখল থেকে অধিকৃত জম্মু ও কাশ্মীর মুক্ত করাই তাদের লক্ষ্য। মুম্বাই ঘটনায় ভারত এই সংগঠনটিকেই আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়েছে। একইভাবে আসিফ রেজা কমান্ডো ফোর্স নামের অপর একটি পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ভিত্তিক জঙ্গি সংগঠনের সাথে ভারত তাদের দেশের টপ জঙ্গিদের যোগাযোগ রয়েছে বলে উল্লেখ করেছে। এই সংগঠনকেই কয়েক বছর আগে কলকাতায় মার্কিন সেন্টারে বোমা হামলার জন্য সন্দেহ করা হচ্ছে। তবে ভারতীয় সূত্র মতে, আসিফ রেজা কমান্ডো ফোর্সের উদ্ভব ঘটেছে ২০০১ সালের ডিসেম্ববের তৃতীয় সপ্তাহে। ভারতীয় মিডিয়া কায়দা করে এও উল্লেখ করেছে যে, এই সংগঠনটি জন্ম নিয়েছে ভারতের পশ্চিম বাংলার মালদহের গ্রামে, যেখানে নাকি ‘অবৈধ বাংলাদেশীরা' বসবাস করছে। মোস্টওয়ান্টেড টপ ভারতীয় জঙ্গি শেখ ওবায়দুল্লাহ ১৯৯৫ সাল থেকে একনাগারে ১৭ বছর ধরে বাস করছে। তাহলে আসিফ রেজা কমান্ডো ফোর্সের সাথে তার যোগ সূত্রের দাবি কি আষাঢ়ে গল্প শোনায় না? এমনকি শেখ ওয়াবদুল্লাহ ও হাবিবুল্লাহ'র বিরুদ্ধে বাংলাদেশে জঙ্গি ও নাশকতার তৎপরতা চালানোরও কোন অভিযোগ পাওয়া যায় নি। সম্ভবত কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে যাবার আশঙ্কায় এটা করা হচ্ছে না। ভারতীয় মোস্ট ওয়ান্টেড মুসলিম জঙ্গিদের তো ভারতে গিয়েই জঙ্গি তৎপরতা চালানোর কথা। তারা বাংলাদেশে এসে পরিচয় গোপন করে শিক্ষকতা পেশায় লিপ্ত হবে কেন? গ্রেফতার হবার পর নির্বিকারচিত্তে গড় গড় করে জঙ্গিরা সব কথা অকপটে বলে দিচ্ছে। শেখ ওবায়দুল্লাহ সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধে অংশ নিয়েছেন বলে দাবি করেছেন। তিনি একাধিকবার আফগানিস্তান গেছেন। এটাই কি তার জঙ্গি হবার একমাত্র প্রমাণ? শেখ হাবিবুল্লাহ ভারতীয় সূত্র মতে, ১৯৯৫ সালে ভারত থেকে নিখোঁজ হন। আর হাবিবুল্লাহ ওরফে মনসুর ১৯৯২ সাল থেকেই বাংলাদেশে বসবাস করে আসছেন। শেখ ওবায়দুল্লাহ আফগানিস্তান থেকে ফিরে এসে পশ্চিম বাংলার নদীয়ার একটি মাদরাসায় শিক্ষকতা করেছেন বলে ভারতীয় সূত্র জানিয়েছে। তাদের মতে, তখন তিনি তার ছাত্রদেরকে জঙ্গিবাদে ‘‘মগজ ধোলাই’’ করেছেন। ভারতীয় সূত্র মতে, এ সময়ই তার সাথে আসিফ রেজা কমান্ডো ফোর্সের সাথে যোগাযোগ গড়ে ওঠে। কিন্তু আনন্দবাজার পত্রিকার মতে ‘পড়ুয়াদের মগজ ধোলাই' সত্যি হলে সেখানে তার জঙ্গিবাদী তৎপরতার সাথে লিংক থাকতো। তাছাড়া আসিফ রেজা কমান্ডো ফোর্সের তৎপরতার সাথে শেখ ওবায়দুল্লাহর কোন সংশ্রব আছে বলেও কোন তথ্যে উল্লেখ করা হয়নি। ‘আনন্দ বাজার পত্রিকা' ১৯ জুলাই/০৯ সংখ্যায় ঢাকার ডেটলাইনে পাঠানো রিপোর্টে উল্লেখ করেছে যে, ‘‘ওবায়দুল্লাহ যে বেঁচে রয়েছে, জানতই-না পরিবার।' এতে তাকে হাওড়ার উলুবেড়িয়ার বেলে মিজবেড়িয়ার বাসিন্দা এবং ‘‘আসিফ রেজা কমান্ডো ফোর্সের মাথা’’ বলে উল্লেখ করা হয়েছে। শেখ ওবায়দুল্লাহর পরিবারের দাবির বরাত দিয়ে ‘আনন্দবাজার পত্রিকা' লিখেছেঃ ‘‘১৯৯৫ সালে গ্রামের বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে যায়' সে এবং তার নিখোঁজ হওয়ার কয়েক মাস পরে দুই ছেলেমেয়ে নিয়ে তার স্ত্রীও হারিয়ে যায়।’’
১৮ জুলাই/০৯ সংখ্যা ‘আনন্দ বাজার পত্রিকা' পুলিশ সূত্র উল্লেখ করে লিখেছেঃ শেখ ওবায়দুল্লাহ ২০০২-এ কলকাতার আমেরিকান সেন্টারে জঙ্গি হামলা চালানো ‘আসিফ রেজা কমান্ডো ফোর্সের'-এর অন্যতম নীতি-নির্ধারক। ঐ একই পত্রিকা জানিয়েছে, সম্প্রতি দাউদ ইবরাহীমের ভাইপো দাউদ মার্চেন্ট বাংলাদেশে তাদের এজেন্ট জাহিদ শেখ ধরা পড়েছে। তাদের মোবাইল কল লিস্ট থেকে ওবায়দুল্লাহর নাম উঠে আসে। .... হাবিবুল্লা নামে এআরসিএফ-এর আর এক নেতা ঢাকার এলাকায় লুকিয়ে রয়েছে ওবায়দুল্লাহ জানিয়েছে।
তবে রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বাংলাদেশকে সন্ত্রাসী ও জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে ভারত পরিকল্পিতভাবে সে দেশের মোস্ট ওয়ান্টেড টপ সন্ত্রাসীদের বাংলাদেশে পাঠাচ্ছে। এর উদ্দেশ্য, এটা প্রমাণ করা যে, বাংলাদেশ ভারতীয় জঙ্গিদের অভয়ারণ্য হয়ে উঠেছে। যদি জঙ্গিরা ভারতের সীমান্ত পার হয়ে বাংলাদেশে দলে দলে আসতে পারে, তাহলে ভারতের গোয়েন্দা ও সীমান্তরক্ষী বাহিনী কী করেছে? কার্যতঃ ভারত তার নিজের স্বার্থে তার দেশের মোস্ট ওয়ান্টেড টপ জঙ্গিদের বাংলাদেশে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে বড়ো ধরনের কোন ষড়যন্ত্র বাস্তবায়নের ফন্দি আটছে। তবে এক্ষেত্রে ভারতের দৃশ্যমান অভিসন্ধি হচ্ছে, জঙ্গি দমনে দক্ষিণ এশীয় টাস্কফোর্স গঠনের ক্ষেত্র তৈরি করা ও বাংলাদেশকে জঙ্গি দমনে ভারতের সাথে মিলে যৌথ সামরিক অভিযানে বাংলাদেশকে সম্মত করাতে বাধ্য করা।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×