somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

X(এরা ডাক্তার নাকি ডাকাত...........................................................?

২৬ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

:((মানুষ মাত্রই কম বেশী অসুস্থ হয়। শুধু মানুষ নয়, পশু-পাখি গাছ-পালারও রোগ বালাই আছে। একজন অসুস্থ মানুষ শারীরিক দূর্বলতার পাশাপাশি মানুসিক ভাবেও অস্থির ও ক্লান্তথাকে। তাই নিজেকে সব চাইতে নিরূপায় ও দূর্বল মনে করে। রোগগ্রস্থ মানুষ ভীষণ ভাবে অন্যের সাহায্য, সহানুভূতি ও সদয় আচরণ প্রত্যাশা করে। হয়তো কাছের-পাশের মানুষরা সাধ্যানুসারে সেবা শুশ্রূষা করেও। এতো কিছুর পরেও রোগাক্রান্ত মানুষকে ছুটে যেতে হয় ডাক্তারের পানে। ডাক্তারই পারে উপযুক্ত চিকিৎসার মাধ্যমে রোগীকে মানুসিক ও শারীরীক ভাবে উজ্জিবিত করতে। কখনো কখনো ঔষধের চাইতে মনোবল তৈরীই মৌলিক চিকিৎসা হয়ে দাঁড়ায়। কিন্তু দুঃখের বিষয় ডাক্তারী পেশা আজ এতটাই বাণিজ্যিক যে সেবা শুধুই প্রতীকী ব্যাপার। আগের যুগে মানুষ ডাক্তার হতো, হতে চাইতো কারণ এর মাধ্যমে মানুষের সেবা করা যায়, দুঃস্থ-মুমূর্ষু মানুষের পাশে দাঁড়ানো সহজ হয়। এ যুগেও অনেক ছাত্রছাত্রীই ডাক্তার হতে চায়, মা-বাবারাও সন্তানদের ডাক্তার বানানোর ইচ্ছে করে, কনে পক্ষের অবশ্যই ডাক্তার জামাই চাই। উদ্দেশ্য একটাই। সেবা নয়, শুধুই বাড়তি কামাই। সেবার প্রতীক এপ্রোন পরে নির্দয়ভাবে চুটিয়ে বেহিসাবী টাকা সহজেই কামাই করা যায়। যেহেতু অফুরন্ত টাকা ইনকামই একমাত্র ও মূখ্য লক্ষ্য তাই ডাক্তার আজ দানোবের পেশায় পরিণত হয়েছে। এমন কোনো পথ নেই যে পথে তাদের টাকা নদীর স্রোতের মতো আসেনা। রোগী দেখা বলতে যা বোঝায় তাকে গড়ে এক মিনিটের দর্শনই বলা যুক্তিযুক্ত। তাতেই চার্জ ২০০ থেকে ৫০০ টাকা। হিসাব সহজ। টাকা খরচ করে ডাক্তার হয়েছে। সুতরাং শায়লকের মতো সুদে-আসলে তার আদায় চাই। রোগীর সমস্যার কথা মনোযোগ সহকারে শোনা, রোগ অনুসন্ধানের চেষ্টা করা, রোগীকে মানুসিকভাবে চাঙ্গা করার জন্য প্রয়োজনীয় আলাপ ও সুপরামর্শ প্রদান এ সব অনেক আগেই ডাক্তারদের আচরণ থেকে লোপ পেয়েছে (হোমিওপ্যাথিক চিকিৎসায় এখনো চালু আছে)। পক্ষান্তরে যোগ হয়েছে অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও প্রেসক্রিপশনে অতিরিক্ত ঔষধ লিখে ক্লিনিক ও ঔষধ কোম্পানির লোকদের খুশি করা। পরীক্ষা-নিরীক্ষার তাণ্ডব দেখে রোগী ভাবে কত কি-ই না হয়েছে, ফলে টাকা খোসানো সহজ হয়। অপরদিকে ডায়াগনোসিসের জন্য যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় টেস্ট করানো হয় সেখানেও ডাক্তার মশাইদের অংশ থাকে। ঔষধ কোম্পানির লোকদের কাছ থেকে ল্যাপটপ, টিভি, ফ্রিজ, ওভেন, মোবাইল সেট সহ নামী দামী ঘূষ উপহার হিসাবে পেতে অপ্রয়োজনীয় ও বেশী বেশী ঔষধ লেখাও ডাক্তারদেরই কামাই এর পথ। বিষয়টি বাহ্যত বৈধ হলেও এথিক্যালি অবৈধ। সরকারী অফিসে ঘূষ চলে খুশি হয়ে মিষ্টি খাওয়ার নামে আর ডাক্তারদের কাছে ওটাই উপহার বা ভিন্ন রূপে আর কি। শুধু তাই নয়। বাৎসরিক পার্বণ সমূহে গ্রামের বাড়ী, শ্বশুর বাড়ী, বিয়ে-বৌভাত ইত্যাদি অনুষ্ঠানে যোগদানের জন্য ডাক্তাররা ঔষধ কোম্পানির লোকদের কাছে অনেক সময় পরিবহন ও উপহার সুবিধাও নিয়ে থাকেন। ডাক্তারদের আয়ের পথ বড়ই বৈচিত্রময়! রহস্যময়ও বটে! অ্যাসিডিটি জনিত পেট ব্যথাকে এপেনডি সাইটের ব্যথা বলে রোগীকে অপারেশন করানো। সামান্য কিছুতেই আলট্রাসনোগ্রাম, ইসিজি, এ-রে, স্ক্যানিং এ সব একেবারেই মামুলি বিষয়। সব থেকে মজার ব্যাপার হলো গর্ভবতী কোনো মহিলা ডাক্তারের স্মরণাপন্ন হওয়া মানেই তার কপালে সিজারিং ডেলিভারী অবধারিত। এক্ষেত্রে প্রাকৃতিক ও স্বাভাবিক পদ্ধতিটি যেন অঘোষিত ভাবে বিলুপ্ত। পক্ষান্তরে ভূল চিকিৎসা, অপ্রয়োজনীয় অপারেশন, অপারেশনের সময় পেটের মধ্যে তুলা, গেজ, কাঁচি ইত্যাদি রেখেই সেলাই করার মতো লোমহর্ষক প্রভূত অভিযোগ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন কি অবহেলা-অদক্ষতার কারণে রোগীর মৃত্যু, অপারেশনের নামে কিডনি চুরির খবরও পত্রিকা/টিভির মাধ্যমে প্রায়শই জানছি। মামলা-মোকদ্দমার জন্য, বিভিন্ন অফিসের চাকরিজীবীদের ছুটিছাটাতে এবং ফিজিক্যাল ফিটনেসের মিথ্যা সার্টিফিকেট দিয়েও ডাক্তারবাবুরা ভালো আয় করেন।

অনিয়মতান্ত্রিক ভাবে যতসব ক্লিনিক/হাসপাতাল গড়ে উঠেছে ডাক্তারদের যোগসাজসে সেগুলোতেও চলছে হরিলুটের কারবার। মূলত টোকাই-বোখাটেদের দ্বারাই চলে সকল পরীক্ষা নিরীক্ষার কাজ। অধিকাংশ ক্ষেত্রে প্যাথলজিস্ট রিপোর্টে স্বাক্ষর করেন মাত্র। সাধারণ অর্থে ময়লা বলতে যা বোঝায় চিকিৎসা শাস্ত্রের ভাষায় বিষয়টি শুধুই তা নয়, বরং আরোও সূক্ষ্ম, আরোও আনুবীক্ষনিক। অথচ ক্লিনিক/হাসপাতালে বিষয়টি সাধারণ অর্থে ময়লা বলতে যা বোঝায় তা অপেক্ষাও গৌণ। পরিস্কার পরিচ্ছন্নতা বলতে তারা শুধু স্তূপাকারে জমে থাকা ময়লাকেই বোঝায়। সার্জিক্যাল যন্ত্রপাতির ঠিকমত অটোক্লেভ বা স্টেরেলাইজড করা হয় না। মেঝে ও অন্যান্য ব্যবহৃত জিনিসপত্র পরিস্কার নয় বললেই চলে। তাইতো ক্লিনিক/হাসপাতাল সমূহই যতসব ভয়ংকর রোগজীবাণু ছড়ানোর উৎস। আর সরকারী হাসপাতালে ঔষধ পথ্য যা দেওয়া হয় তাও লোপাট হয়ে যায় অদৃশ্য সব ভুতুড়ে পথে। যন্ত্রপাতি ইচ্ছে করেই অকেজো করে ক্লিনিকের সাথে রোগী পাঠানোর গোপন চুক্তি হয়। সভ্যতার মানদণ্ডে আমরা যে অসভ্যতারও নীচে তার প্রমাণ মিলে যখন দেখি ডাক্তাররা ভিজিটিং ফি রোগীর কাছ থেকে নিজ হাতে আদায় করেন। উন্নত দেশের চিকিৎসা নেওয়া ও দেখার সুযোগ আমার হয়েছে। কিন্তু কোথাও ডাক্তারদের এমন বেহায়াপনা দেখিনি। কাউন্টারে টাকা জমা দিয়ে চিকিৎসা নিতে হয়। পরিস্কার পরিচ্ছন্নতা আর সেবা ওসব দেশে চিকিৎসার পূর্ব শর্ত। এদেশে ঠিক তার উল্টো। ডাক্তারতো বটেই বরং ডাক্তারের অধিনস্থ সিরিয়াল লেখকও রোগীর সাথে দুর্বøবহার করে। তাতে মনে হয় পৃথিবীতে কেবল দুইজন মানুষের ক্ষমতা অ্যামেরিকার প্রেসিডেন্টের ক্ষমতার চাইতেও বেশী। একজন ডাক্তার এবং অন্যজন তার সিরিয়াল লেখক।

বিস্মিত হই মেডিকেল কলেজের শিক্ষকদের কথা ভেবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষাদানের জন্য শিক্ষকদের অধ্যয়ন ও গবেষণা অপরিহার্য। জ্ঞানের দিগন্ত উন্মোচন করতে সদ্য উদ্‌ভাবিত নতুন নতুন গবেষণালব্ধ ত্বত্ত্ব ও প্রযুক্তির সাথে পরিচিত হয়ে ক্লাসে যেতে হয়। কিন্তু ২৪ ঘন্টা দীর্ঘ দিনরাত্রিতে ডাক্তার শিক্ষকদের আপাত দৃষ্টিতে আদৌ অধ্যয়ন ও গবেষণার কোনো সুযোগ আছে বলে মনে হয় না। বাসা-ক্লিনিক-কর্মস্থল। ত্রি-মুখী দৌড়াদৌড়িতে জীবন এমনিতেই ওষ্ঠাগত। ক্লিনিক থেকে রাত ১০/১১ টায় বাসায় ফিরেন। সার্জন হলে ১২/১ টায়। সকালে ঘুম থেকে জেগেই প্রাতঃভ্রমণ করতে করতে ছুটে যায় ক্লিনিকে। কখনো কখনো টুথব্রাস ও সকালের প্রাকৃতিক কর্মটিও হয় ক্লিনিকে না হয় অফিসে সারতে হয়। চাকরি রক্ষার্থে ক্লিনিক থেকেই দৌড় দিতে হয় অফিসে। সুতরাং ২৪ ঘন্টার দিন-রাত্রি ডাক্তারদের জন্যে মোটের পরিমিত নয়। ডাক্তারদের এই অনৈতিক কর্মযজ্ঞ বন্ধে সম্ভবত হু· মু· এরশাদ একটি সুন্দর প্রস্তাব করেছিলেন, যে সমস্ত ডাক্তার সরকারী চাকরি করবেন তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না। অথাৎ হয় সরকারী চাকরি না হয় প্রাইভেট প্র্যাকটিস। ডাক্তারদের বেতন বৃদ্ধি করে প্রাইভেট প্র্যাকটিস বন্ধের মাধ্যমে এখনো রাষ্ট্রীয় ভাবে চিকিৎসা সেবার মান নিয়ন্ত্রন সম্ভব।

চাকরিস্থলই একমাত্র পেশাগত দায়িত্ব পালনের জায়গা। অথচ ওই জায়গাটিই কেবল ডাক্তারদের অবসর, শ্রান্তি-বিনোদনের নিরাপদ ক্ষেত্র। ফলে সহপাঠীদের সাথে আলাপচারিতা ও চা-সিগারেট পানেই কাটে অফিস সময়ের উল্লেখযোগ্য অংশ। সরকারী হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন তারা সমাজের একেবারেই বঞ্চিত শ্রেণীর মানুষ। সুতরাং ওইসব পিছিয়ে পড়া মানুষদের চিকিৎসা দিতে ডাক্তার সাহেবদের আর কতটাই বা মনোযোগী হওয়া চাই। ডাক্তারদের কর্মক্ষমতা গল্পের বিশ্বকর্মার চাইতেও বেশী। তাইতো রোগীর সংখ্যা যতই হোক এক বিকেলেই তাদের চিকিৎসা দেওয়া সম্ভব। তাতে রোগী প্রতি সময় এক বা হাফ মিনিট যাই হোক না কেন। আবার দিনরাতে কতজন রোগী দেখেন, কতটা অপারেশন করেন আর কত টাকাই বা কর/ভ্যাট দেন তা স্বয়ং বিধাতা ছাড়া অন্য কারো জানার কথা না। তাই মান্যবর ডাক্তারদের ওসব আইন খুব একটা মানতে হয় না। অবশ্য যে সমস্ত ডাক্তার আজোও সেবার মানুসিকতা নিয়ে চিকিৎসা দেন, নিয়মিত কর/ভ্যাট পরিশোধ করেন তাঁরা ব্যতিক্রম, আলোকিত মনের মানুষ। সেই সংখ্যা একেবারেই নগন্য, দূর্লভও বটে। ওসব দূর্লভ আলোকিত মনের ডাক্তারদের জন্য আমাদের অফুরন্ত শ্রদ্ধা ও শুভকামনা রইল।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×