somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঙ্গপালের আক্রমণে বিপর্যস্ত ইসরাইল......

১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ এক অবিশ্বাস্য ও বিরল ঘটনা। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল মিসর থেকে ইসরাইলি ভূখণ্ডে আক্রমণ চালিয়েছে। সংখ্যায় এরা কোটি কোটি। পঙ্গপালের আক্রমণে পৃথিবীর অন্যতম উন্নত এই রাষ্ট্রটি বিপর্যস্ত হয়ে পড়েছে। পঙ্গপালের আক্রমণে ফসলের বিপুল ক্ষতি হয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে স্থল ও বিমান থেকে কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে। একে বাইবেল ও কোরআনে বর্ণিত খোদার গজব হিসেবে দেখছেন ইহুদি পণ্ডিতরা। পঙ্গপালের হাত থেকে পরিত্রাণ পেতে প্রার্থনা করার জন্য তারা দেশবাসীকে আহ্বান জানিয়েছেন। নিউইয়র্ক টাইমস জানায়, তিন সপ্তাহ ধরে মিসর সীমান্ত থেকে ইসরাইলি ভূখণ্ডে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল অনুপ্রবেশ করছে। এগুলোকে বাইবেলে বর্ণিত খোদার গজব হিসেবে দেখছেন ইসরাইলিরা। ফেরাউনের ওপর গজব হিসেবে পঙ্গপালের আক্রমণ হয়েছিল। কোরআনেও পঙ্গপালের আক্রমণ সম্পর্কে হুশিয়ার করে দেয়া হয়েছে। প্রথমবারের মতো সোমবার ইসরাইল পঙ্গপালের আক্রমণ সতর্কতা জারি করে। এ সময় কায়রো থেকে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ মরুভূমিতে অনুপ্রবেশ শুরু করে।জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা সতর্ক করে বলেছে, বাতাস ও জলবায়ুর পরিবর্তিত অবস্থার কারণে পঙ্গপালের আন্তঃসীমান্ত অনুপ্রবেশ বেড়েছে। পরিস্থিতি সামাল দেয়ার জন্য ইসরাইল পঙ্গপালের বিরুদ্ধে রণপ্রস্তুতি নিয়েছে। শরু হয়েছে স্থল ও বিমান হামলা। পঙ্গপালের গতিবিধি সম্পর্কে জানানোর জন্য খোলা হয়েছে হটলাইন।ইসরাইলের কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, ২০০৫ সালের পর এই প্রথম ইসরাইলে পঙ্গপালের আক্রমণ হলো। তবে এবার যেভাবে হামলা হয়েছে ১৯৫০ এর দশকের পর এরকম হামলা আর হয়নি। হজরত মুসার (আ.) আমলেও পঙ্গপালের আক্রমণ হয়েছিল। ইহুদিদের অবকাশ দিবসে মিসরের দাসত্ব থেকে ইসরাইলের মুক্তির কাহিনী প্রচার করা হচ্ছে। বলা হচ্ছে, হজরত মুসার বাণী মানতে অস্বীকার করলে ফেরাউনের ওপর ১০টি মহামারী নাজিল হয়েছিল। এর একটি ছিল পঙ্গপালের আক্রমণ। সে সময় পূর্ব দিক থেকে বাতাসের সঙ্গে এসেছিল ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। তারা মিসরের শস্যক্ষেত্রে আক্রমণ করেছিল। কোরআনেও পঙ্গপালের বর্ণনা রয়েছে। ইসরাইলি অনলাইন সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, পঙ্গপালের আক্রমণ থেকে রক্ষা পেতে দেশবাসীকে প্রার্থনার জন্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের সুপরিচিত ধর্মযাজক এলিজার সিমচা ওয়েইস। এক চিঠিতে তিনি কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছে বলেছেন, তারা যেন প্রার্থনা করে ইসরাইলে যেন আর কোনো পঙ্গপালের অনুপ্রবেশ না হয়।

আরও জানতে এখানে

২. এখানে
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৫৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×