somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাই একে চিনে রাখুন.......পরে কাবাব বানানো যাবে।

১০ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এসব হচ্ছেটা কি....মাননীয় শেখ মুজিব কন্যা....স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বলেছেন বিশ্বজিতের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সুন্দর কথা! কিন্তু ভয় হয় কি ব্যবস্থা নিবেন তা-নিয়ে। কারণ অতীতে দেখেছি সরকার দলীয় কোন সন্ত্রাসী অপরাধ করলে তার শাস্তি হয়না। বিরোধীদলীয় নেতা ফারুককে নির্যাতনকারী পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছিল। তবে তা শাস্তি ছিলনা ছিল পুরস্কার!! বাংলা থেকে আমেরিকা যাওয়ার সুন্দর বন্দোবস্ত। রেলমন্ত্রণালয়ের ৭০,০০,০০০ লক্ষ টাকা চুরিতে ধরা পড়ার পর টাকাগুলো কাঁঠাল বানিয়ে দায়িত্ববিহীন মন্ত্রী মানে আগে কিছু কাজ করে বেতন নিয়েছিল আর এখন কাজ ছাড়া বেতন দেয়ার ব্যবস্থা করেছেন। একই দেখি আমাদের দৌড়মন্ত্রী আবুল হোসেনের ব্যাপারে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন প্রচলিত আইনে ব্যবস্থা নেবেন তবে শাস্তির কথা উল্লেখ করতে মনে হয় ভুলে গেছেন। কারণ রেলমন্ত্রীকে দপ্তরবিহীন মন্ত্রী করতে আইনের প্রয়োজন কেউ অনুভব করেনি। যাক্ আমরা চাই খুনিরা শাস্তি পাক। একই দিন ৩জন মারা গেছে। একজন জামায়াত কর্মী, একজন বি.এন.পি কর্মী আরেকজন বিশ্বজিত। মন্ত্রী সাহেব কেন যে শুধু বিশ্বজিতের নাম নিয়েছেন তা বুঝতে কারোই অসুবিধা হবার কথা নয়। কারণ সব সময় সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি করে আসছেন। ক্ষমতা আসলে সংখ্যালঘুদের মন্দির থেকে শুরু করে শশ্মানঘাট পর্যন্ত দখল করেন। এখন শেষ বেলায় প্রকাশ্য দিবালোকে সংখ্যালঘু সম্প্রদায়ের একজন লোককে হত্যা করে আগামী নির্বাচনের ভয় কিছুটা হলেও পেয়েছে। তাছাড়া বিরোধী দলের গত কয়েকটা কর্মসূচীতে এমনেতে সরকার ভীত তার উপর যদি স্থায়ী ভোট ব্যাংক হিন্দুরা তাদের উপর নাখোশ হয় তাই এমন ঘোষণা।
স্বরাষ্ট্রমন্ত্রী মনে হয় বিশ্বজিতকে মানুষ মনে করেছেন বাকীদের অন্যকিছু মনে করেছেন। বা বাকিদের হত্যা করার জন্য নিজেই অনুমতি দিয়েছেন। তাইতো বাকি দু'জনের খুনির ব্যাপারে কোন কথা নেই। তবে উনি শেষ বেলায় কিছু ওয়াজ করতে ভুলেন নি। ওয়াজটা ছিল বিরোধী দলের উদ্দেশ্যে, উনার সোনার ছেলেদের কিন্তু বলেননি এমন খুন-খারাবী করোনা, বরং উৎসাহই দিয়েছেন আইন শৃঙ্খলাবাহিনীর হাতে তুলে দেয়ার আহবানের মাধ্যমে। আইন শৃঙ্খলা বাহিনীর উপর উনি আস্থা রাখতে পারেননা। কারণ ক্ষমতার পালা বদলে উনার পুলিশ অফিসাররাই আবার উনাদের মাথা ফাটায়। তাইতো জনগণ (মূলত উনার সোনার ছেলেরা)এর প্রতি আহবান জানিয়েছেন প্রতিবাদের নামে রাস্তায় গাড়িতে অগ্মিসংযোগ করবে, জানমালের নিরাপত্তা ঝুঁকিতে ফেলার চেষ্টা করবে তাদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোর্পদ করতে।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×