somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২১ মাইল দীর্ঘ উড়াল সড়ক

২৪ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মকাল প্রতিবেদক
রাজধানীতে যানজট নিরসনে সরকারের নেওয়া উড়াল সড়ক প্রকল্পের রূপরেখা অনুমোদন করা হয়েছে। এ রূপরেখা অনুযায়ী উড়াল সড়ক হবে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (কুতুবখালীর সামনে) পর্যন্ত। ২০১১ সালের প্রথমদিকে এ প্রকল্পের কাজ শুরু হবে। প্রকল্পের কাজ শেষ হবে ২০১৩ সালের ডিসেম্বরের মধ্যে। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে প্রায় ১৪ হাজার কোটি টাকা।
গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ রূপরেখা অনুমোদন করা হয়।
উড়াল সড়কটি হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু করে কুড়িল-বনানী, তেজগাঁও, সাতরাস্তা, মগবাজার রেলক্রসিং-খিলগাঁও-কমলাপুর-গোলাপবাগ হয়ে কুতুবখালীর আগ পর্যন্ত। পরে তা ঢাকার বাইরে বাইপাস সড়কের সঙ্গে যুক্ত হবে। রাজধানীর কুড়িল, মহাখালী, মানিক মিয়া এভিনিউ, পলাশী ও মগবাজারে এর বাইলেন নামবে। পরে সড়কটি কাঁচপুর ও নারায়ণগঞ্জ পর্যন্ত বিস্তৃত হবে। উড়াল সড়কটি সাধারণত রেল লাইনের পাশ দিয়ে যাওয়ায় বেসরকারি জমি অধিগ্রহণ করতে হবে না। সরকারি জায়গাতেই এই সড়ক হবে। ফলে প্রকল্প বাস্তবায়নে সময়ও কম লাগবে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ঢাকা শহরে বিদ্যমান যানজট ও ট্রাফিক
ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ। যানজট থেকে উত্তরণে তিনি নানা ধরনের প্রকল্প গ্রহণের জন্য বলেছেন। এর মধ্যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প একটি। প্রকল্পটি পিপিপির মাধ্যমে বাস্তবায়ন হবে।

জধানীর যানজট নিরসনে গত বছরে উড়াল সড়ক প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটি তৎকালীন বাংলাদেশ বিনিয়োগ নির্দেশিকা হিসেবে তালিকাভুক্ত করার জন্য গত বছরের ১৭ জুন অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়। চলতি বছরের ৪ মার্চ নয়টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে সমীক্ষা যাচাই প্রস্তাব পাওয়া যায়। পরে এ আবেদন মূল্যায়ন করে সুপারিশের জন্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়। কমিটি চারটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে এ কাজের জন্য নির্বাচিত করে। এগুলো হলো_ ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (থাইল্যান্ড), সিকদার রিয়েল এস্টেট- কেসিসি জেভি (বাংলাদেশ-কোরিয়া), গ্যামন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট লিমিটেড-বায়োগ্যাস ট্রাভঙ্ক পাবলিকস এসএ কনসোর্টিয়াম (ইন্ডিয়া-ফ্রান্স), চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল লিমিটেড (চায়না)। আগামী ১০ দিনের মধ্যে প্রাক্যোগ্য ৪টি প্রতিষ্ঠানের কাছে প্রকল্প বাস্তবায়ন প্রস্তাব চাওয়া হবে। দেশের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের নিয়ে মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। তাদের মূল্যায়নের ভিত্তিতে সবচেয়ে যোগ্য প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হবে। আগামী বছরের জানুয়ারি থেকে নির্মাণ কাজ শুরু হবে। ২০১৩ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।

View this link
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

আমরা এমন কেন?

লিখেছেন তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪

একটা গল্প দিয়ে শুরু করা যাক।

শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×