somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহলে এই আমার বাংলাদেশ ? এই বাংলাদেশ কে নিয়েই আমাদের গর্ব করতে হবে ? আজ সত্যি কথা সত্যি করে বলা যাবেনা, ধর্মের জুজু দেখে আমাকে পালাতে হবে , হাস্যকর আর ভণ্ড ধর্ম গুলো নিয়ে কিছু বলা যাবেনা, কিছু বললেই ধার্মিকের অনুভূতি খাড়া হয়ে যাবে , আর ধার্মিকেরা বিজ্ঞান নিয়ে হাস্যকর কথা বলে আমার বিজ্ঞানুভুতিতে আঘাত করলেও আমার চুপচাপ মেনে নিতে হবে। আহ কি মামুর বাড়ির আবদার।

ধর্মের বিষ আমাদের আত্মায় বহন করে প্রজন্ম থেকে প্রজন্ম আমরা শুধু অন্ধকারের পথেই হেটে যাব। এই আফিম আমাদের নেশাই ডুবিয়ে শুধু বাকির লোভ দেখিয়ে নগদে ক্ষমতাশালির ক্ষমতা টিকিয়ে রাখবে, আর দরিদ্র জনগোষ্ঠী পরকালে কোরমা পুলাউ খাবার লোভে এই জগতে ভুখা থাকবে। মসজিদ মন্দিরের চকচকে বারান্দাই ভুখা নাঙ্গা লোক পরকালে যাওয়ার টিকেট নিবে, আর সুদখোর ঘুষখোর ভুরিমুটা বাঙ্গালী পেটে হাত বুলিয়ে পরকালে আরও দুইটা হুর বেশী পাওয়া যাবে কিনা সেই চিন্তাই মোগ্ণো হবে।

আজ যদি আমরা ধর্মের সমালোচনা বন্ধ করে দেই, এই দেশ আর কোনো বিজ্ঞানী জন্মাবে না, আর কোণো আরজ আলি জন্মাবেনা, আর একজন হুমায়ান আজাদ জন্মাবে না, আর একজন জাফর ইকবাল জন্মাবে না , এ দেশে তখন জন্ম হবে জাকির নায়েকের মত ভণ্ড যুক্তিবাদী । আমাদের অন্ধকারে যাত্রা আরও তরান্বিত হবে। জ্ঞানের কথা বলার কেউ থাকবে না, বিজ্ঞানের কথা বলার কেউ থাকবে না। মুসলিম বলবে কোরান সব বিজ্ঞানের উৎস তাই কোরান পরলেই মুক্তি, ক্রিস্তান বলবে বাবেলেই মুক্তি , হিন্দু বলবে গিতাই মুক্তি , কিন্তু হায় কেউ আর বলবে না “সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে” ।

আমাদের দেশ নিয়ে গর্ব করতে চাইলে এই অন্ধকারের ফিরে যাবার রাস্তা বন্ধ করতে হবে আমাদেরি, আজ আমি একজন বিজ্ঞানের আলো হাতে আমার পাশের লোকটাকে যদি আলোকিত করতে পারি , তাহলেই এ দেশ আগাবে ধিরে ধিরে হলেও , আমি একা কিছুই করতে পারিনা এ কথা বললে আমার বাংলাদেশ এ কথা বলার অধিকার আমরা হারিয়ে ফেলবো । শুধু অনলাইনেই নয় আপনার পাশের মানুষটি আপনার পাড়ার আপনার মহল্লার মানুষ কে বিজ্ঞান আর যুক্তির আলো ধরিয়ে দেয়ার কাজ আপনাকেই নিতে হবে। হ্যাঁ আপনি একমাত্র আপনিই পারেন এই দেশ টাকে অন্ধকারের হাত থেকে বাঁচাতে। আলোর মশাল হাতে বেরিয়ে পড়ুন না। জয় হবে সত্যের , জয় হবে মানবতার , জয় হবে মানুষের।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×