৮৪ জন ব্লগারের তালিকা স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দেয়া হয়েছে, এখন সরকার নাস্তিক বিচারে বসবে, বাহ এই না হলে বাংলাস্তানের সরকার, আরও একধাপ এগিয়ে গেলো বাংলাদেশ বাংলাস্তানের পথে, যে ৮৪ জনের তালিকা দেখলাম তাদের কয়েকজন বাদে প্রায় সবাই ব্লগ এবং ফেসবুকের পরিচিত মুখ, আর কয়েকজন কে কখনই ধর্ম নিয়ে পোস্ট দিতে দেখিনি, শুধু জামাত বিরোধিতার জন্য তারাও আজ নাস্তিক , আর আমাদের ইমানদার সরকার হোগার কাপড় খুলে দৌড় দিবে এখন নাস্তিক ধরতে। গতকাল আল্লামা শয়তান (বিপ্লব দা) কে ডিবি পুলিশ ডেকে নিয়ে গেছে , পরে রাত্রে নাকি তাকে হাতকড়া পরা অবস্থায় তাঁর বাসা থেকে ল্যাপটপ মডেম ইত্যাদি জব্দ করে নিয়ে গেছে, সাথে রাসেল ভাই কে নাকি দেখা গেছে ডিবির গাড়িতে হাতকড়া পড়া অবস্থায় । সুব্রত শুভ কে ও কালথেকে খুজে পাওয়া যাচ্ছে না, তাঁর ফোন বন্ধ তাঁর বন্ধুরা জানাচ্ছে কাল তাকে ডিবি পরিচয় এ কিছু লোক গাড়িতে তুলে নিয়ে গেছে, আমরা শঙ্কিত রিতিমত আন্তংকিত বলা যাই, এই লোকগুলোর অপরাধ তারা ধর্ম মুক্ত একটা সমাজ চায়, তারা ধর্মের মুখোশ খুলে দিতে চায়, মন্দির ভাঙলে, মসজিদে বোমা নিয়ে ঢুকলে বিচার হয় না, আর ফেসবুকে দুই লাইন সত্য কথা বললে ধর্ম অনুভুতি এক্কেরে খাড়াই যাই , তাদের ধরে ধরে সরকার নিজেকে মুমিন সরকার হিসেবে পরিচয় দিতে চায়। এ যেন এক নতুন বাংলাস্তান , এই ধর্ম উন্মাদ ছাগভুমি আমার দেশ না, পাকিস্তানের ভুত এখনও তারা করছে আর আমরা এখনও বসে বসে আঙ্গুল চুষছি, মঞ্চে মঞ্চে বেলুন উরাচ্ছি , আমাদের ভাই আজ অনশন করে মরতে বসে আর আমরা অহিংস আন্দোলন করে যাই, আমাদের গলার টুটি চেপে ধরে আজ রাষ্ট্র যন্ত্র তারপর ও আমরা এই অথর্ব পঙ্গু সরকারের দিকে তাকিয়ে থাকি, আর কত হাম্বা লিগ? বিএনপি তো পচে গেছে , আর যে দল টার দিকে আমরা আকুল নয়নে তাকিয়ে ছিলাম তারা আজ আমাদের পিঠে ছুরি চালাতে দ্বিধা করছে না, আর জামাত শিবির এখনও নির্বিঘ্নে তাদের হত্যা যজ্ঞ চালিয়ে যাচ্ছে , হায় রে দেশ এই দেশ নিয়ে আমি কার চুল ফালাব ? স্বাগতম হে বাঙালি নতুন বাংলাস্তান এর পথে সবাই কে স্বাগতম , মুখে টেপ পেঁচিয়ে কি বোর্ড ভেঙ্গে ফেলে আজ যুদ্ধে যাবার দিন, এই দেশ কে ফেরাতে হবে বাংলাস্তানের পথ থেকে অথবা জীবন দিতে হবে , আমাদের আর ফিরে তাকানোর পথ নেই, আজ আমি অন্ধ সেজে থাকলেই প্রলয় কিন্তু বন্ধ হবে না, নেমে আসুন বন্ধু, নেমে আসুন বাঙালি্ , নিজের মাকে বাঁচাতে হাতে হাত রাখুন, এই দেশ মুসলিমের, এই দেশ নাস্তিকের্ ,এই দেশ হিন্দুর্ ,এই দেশ সবার । আমার কথা বলার অধিকার যারা কেড়ে নিতে চায় ওরা পাকিস্তানের ভুত , ওদের যদি আজ মোকাবেলা না করতে পারেন আগামি প্রজন্ম আপনাকে ধিক্কার দেবে।
এই দেশ মুসলিমের, এই দেশ নাস্তিকের্ ,এই দেশ হিন্দুর্ ,এই দেশ সবার । আমার কথা বলার অধিকার যারা কেড়ে নিতে চায় ওরা পাকিস্তানের ভুত , ওদের যদি আজ মোকাবেলা না করতে পারেন আগামি প্রজন্ম আপনাকে ধিক্কার দেবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১০টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
জিন্নাহ পর্ব-২

এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন
যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক
গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============

একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন
বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়
বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন
ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ১ম পর্ব
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব
গ্রিসে যুক্তি পেয়েছিল রূপ
ভারতে প্রমাণ পেয়েছিল পথ
চীনে নাম ও বিতর্কের... ...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র

একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।