somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ

০৫ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উদ্ভট উটের পিঠে চড়ে চলেছে স্বদেশ কোন এক অন্ধকারের দিকে, এই যাত্রার শেষ কোথাই কেউ জানিনা আমরা, ৪ জন ব্লগার শুধু লেখার অপরাধে আজ কারাগারে অন্তরিন , তাদের বিরুদ্ধে অভিযোগ তারা নাকি ধর্ম অনুভূতিতে আঘাত করেছে , আচ্ছা ধর্ম অনুভূতির সঠিক সংজ্ঞা কি সরকার এখনও প্রকাশ করেছে ? বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতবাদ থাকতে পারে , আমি এখন যদি বলি কালি, দুর্গা এইগুলা সব ভুয়া, একজন মুসলিম হিসেবে আপনি আমার সাথে একমত হবেন কিন্তু একজন হিন্দু প্রচণ্ড মনে আঘাত পাবে , ইসলাম নিজেকে এক এবং একমাত্র ধর্ম দাবি করে অন্য সব ধর্ম কে বাতিল করে দিচ্ছে , এখন অন্য ধর্মের অনুসারিরা যদি ইসলাম কে দোষী করে মামলা করে তখন কেমন হবে ? আসলে মুসলিম এবং নাস্তিকের মাঝে পার্থক্য কি জানেন ? আপনি বলছেন ইসলাম ছাড়া আর সব ধর্ম ভুয়া আর নাস্তিক বলছে ইসলাম সহ সব ধর্ম ভুয়া। এখন নাস্তিক যদি একজন মুসলিমের ধর্ম অনুভূতিতে আঘাত দিয়ে থাকে তাহলে একজন মুসলিম ও ঠিক একই কাজ করে কেন সমান সাজা পাবে না ।

হ্যাঁ এখন আপনি বলতে পারেন আপনি একজন ধর্ম বিদ্বেষী ইসলাম ধর্ম কে কটাক্ষ করাই আপনার লক্ষ্য। জি আপনি ঠিক ধরেছেন এই দেশের ৮০ ভাগ লোক জেনে বা না জেনে মুসলিম আর আমি মনে করি একটা দেশে যেই জিনিশ গুলো জাতির উন্নতির জন্য ক্ষতিকর তাঁর মধ্যে ধর্ম একটা , অতিরিক্ত ধর্ম উন্মাদনা একটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট , আপনার ধর্ম আপনি বাক্তিগত ভাবে আপনার কাছে রাখেন কিন্তু যখনি আপনি ওই ধর্ম কে ব্যবহার করে সমাজ এবং রাষ্ট্রে ছড়াতে চেষ্টা করবেন তখন আপনাকে থামানোর জন্য কলম তো আমাকে ধরতেই হবে, ধর্ম যার যার দেশ টা সবার , কিন্তু আপনি যদি দাবি করেন এই দেশ টা মুসলিম তালুক তখন তো আর মানব না ভাই ,গতকাল এক জন কইল- ইসলামের জন্য আমি জীবন দিতে পারি তো তারে জিগাইলাম ভাইজান মাগরিবের নামাজ টা পরছেন? সে কই –না সময় পাই নাই । তো ভাইজান সর্বশেষ নামাজ টা কবে পরছেন? আমি নিশ্চিত গত ঈদের নামাজের পর সে আর নামাজ ই পরে নাই কিন্তু আইছে ব্যাটাই ইসলামের জন্য জীবন দিতে।
ধর্ম এমনি এক আফিম যা ছোট কালে আমাদের জোর করে গিলিয়ে দেওয়া হয়, আর তারপরে সারাজীবনেও শত যুক্তি বোধ শত বৈজ্ঞানিক প্রমান দিয়েও মাথা থেকে ওই আফিমের নেশা দূর করা সম্ভব না । আর মিয়াহ আপ্নে কন আমি ক্যান ধর্ম নিয়ে উপহাস করব না , আরে আপনার ধর্মই এক বিশাল বড় কৌতুক , মানবতার জন্য এক ভয়ানক উপহাস । দেশের ইমানদার সরকার আজ ১০০ জন কে জেলে দেবে কাল ১০০০০০ জন ধর্ম নিয়ে উপহাস করবে। আপনি কত জনের কল্লা কাটবেন ? এই দেশ টাকে ভালোবাসি বলেই আজ ধর্ম মুক্ত এক বাংলাদেশ চাই , এতে আপনার অনুভুতি ভেঙ্গে চুরে খান খান হয়ে গেলেও আমার কিছুই করার নেই ।

সরকারের প্রতি আবেদন থাকবে দেশ প্রেমিক গুলোকে হয়রানি করবেন না । আমার কথা বলার অধিকার আমাকে ফিরিয়ে দিন ।



জয় বাংলা, জয় প্রজন্ম, বাংলাস্তান মুর্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?

লিখেছেন রাবব১৯৭১, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৫১

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?
---------------------------------------------------------------
কুষ্টিয়ার দৌলতপুরে এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেষ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ড এ ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন সহিংসতা নয়; এটি আমাদের সমাজের গভীরে পচে... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর-পূজারী নই, আমি মানব-পূজারী

লিখেছেন সালমান মাহফুজ, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:০৯

ঈশ্বর-পূজারী নই, আমি মানব-পূজারী;
ধর্ম আমার মানবপ্রেম ।
মসজিদে নয়, গীর্জায় নয়, নয় মন্দিরে—
বিচিত্র মানুষের ভিড়ে
আমি খুঁজে ফিরি ঈশ্বরের অস্তিত্ব ।

বিশুষ্ক মরুর বুকে যারা সবুজের স্বপ্ন দেখে;
দুর্জয়কে জয়ের নেশায় সমুদ্রের গভীরে
যারা নিরুদ্দেশ... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

কোরআন , হাদিস ও ফিকাহ মতে ইসলামে সঠিক পথ অনুসরণ প্রসঙ্গ কথামালা ( সাময়িক পোস্ট)

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৫


“আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন? “ এই শিরোনামে গতকাল সামুতে প্রকাশিত ব্লগার মহাজাগতিকচিন্তার একটি বিশালাকার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×