somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এলেবেলে কথাগুলো অথবা প্রলাপ

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি লেখক নই , আমি দেখক দেখতে আমার ভাল লাগে , কিন্তু লিখতে গেলেই মনে হয় ভিতর টা ফাকা হয়ে গেছে , অনন্ত কাল কি বোর্ড নিয়ে হুদাই গুতাগুতি করে লেখাই ক্ষান্ত দেই , আমি পথ চলতি মানুষের দিকে বুভুক্ষের মত তাকিয়ে থাকি , আমি জানি ওই মানুষ টা তার ভেতরে একটা গল্প নিয়ে চলে , কখনও বা তার তাকানো , তার মোবাইলে ক্ষণিকের কথোপকথন তার ভেতরের গল্প টাকে অল্প হলেও প্রকাশ করে দেয় , ইস আমার যদি ক্ষমতা থাকত আমি তার মাথার ভিতর ঢুকে তার গল্পের পুরোটা জানতে পারতাম , তার গোপন প্রেম অথবা প্রেমিকাদের গল্প , আমি তার ভেতরের ঘৃণা , তার ভালবাসা সবটুকুর ভাগ নিতে পারতাম ? কিন্তু বিছিন্ন দ্বীপের মত কত মানুষ আমার পাশ থেকে সাঁতরে চলে যায় , আমি শুধু তার দিকে একটু উঁকি দিয়ে দেখি , আমি আমার পাশে ঘুমিয়ে থাকা সবচেয়ে বেশি পরিচিত এই মানুষ টাকেই বা আমি কত টুকু চিনি ? শুধু পাশাপাশি থাকা , দু দ্বীপ মিলিত হয়ে আর একটা বিছিন্ন দ্বীপ তৈরি করা , কখনও তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে কখনও বা তার রমন ক্লান্ত তৃপ্ত মুখের দিকে তাকিয়ে আমি বড় চিন্তায় পড়ে যাই , আমি কি এই মানুষ কে চিনি ? নারী হিসেবে তার সমস্ত রহস্য ময়তা দিয়ে ঘিরে রাখে আমাকে , কখনও সে তীব্র ভালবাসাই আমাকে ভাসিয়ে নিয়ে যাই আবার কখনও বা তীব্র ঘৃণাই সে আমাকে ছুঁড়ে ফেলে আমি ও সময়ের স্রোতে কিছুদিন সাতার কেটে তিব্র ভালবাসার নেশাই ফিরে আসি আবার ।

কোন কিছুই আমাকে আর তেমন কষ্ট দেয় না , আমি মানুষের সামনে কুকুর হয়ে তার ভেতরের কুকুর টাকে দেখার জন্য অধির অপেক্ষাই থাকি , আমি জানি সব মানুষের ভেতরেই একজন না মানুষ থাকে যদিও কুকুর বলে ডাকলাম কিন্তু আমি জানি কুকুরের মত একজন অতি ভদ্র প্রানিকে আমি হয়ত অপমান করলাম , আমার ভেতরের না মানুষ এক অতি হিংস্র , সে কামড়ে ছিঁড়ে সবকিছু তছনছ করতে চায় , তার কোন যুক্তি নেই , তার কোন বুদ্ধি নেই আছে শুধু অকারন হিংস্রতা , যে হিংস্রতার জন্ম হাজার হাজার লক্ষ কোটি বছর আগের কোন অজানা অন্ধকারে , যুগে যুগে ধর্ম এনে , পরকালের সুখের লোভ দেখিয়ে ও তাকে বশ করা যাই নি , আমি অধির আগ্রহে মানুষের ভিতরের না মানুষ সত্তা টা দেখার অপেক্ষাই থাকি , কিন্তু মানুষ বড়ই বুদ্ধিমান প্রানি সে তার ভেতরের মানুষ টাকে সযত্নে তার হাসির আড়ালে লুকিয়ে ফেলে কিন্তু তার চোখের জানালায় কখনও সে না মানুষ উঁকি দিয়ে যায় , আমার তীব্র আতঙ্ক হয় , লক্ষ কোটি বছর আগে জন্ম নেয়া অকারন আতঙ্ক , ছোট কালে বাড়ির পাশে কাঁঠাল গাছে জিন থাকে শুনে যে ভয় পেয়েছিলাম এ সে ভয় নয় , এ ভয়ের কোন আগামাথা নাই , এ ভয় মানুষ হিসেবে নিজেকে চিনে ফেলার ভয় , এ ভয় পৃথিবীর সেরা অকারন হিংস্র প্রাণীকে চিনে ফেলার ভয় ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×