somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাদের সমীপে ....ছোট্ট একটা প্রশ্ন

১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ বহুদিন থেকে ঘুম থেকে উঠে গালে হাত দিয়ে বসি ...খনিকক্ষন নিজের সাথে কথা বলি তারপর অন্যকাজ । সেদিন রানী সাহেবা মারা গেলেন ইংল্যান্ডের রানী সাহেবান ,ফেসবুকে কেহ মাতম করিলেন কেহবা মাতম করিবার বিরুদ্ধে মাতম করিলেন আমি দ্বিতীয় দলে ছিলাম । কমনওয়েলথ ভুক্ত দেশ গুলো যেহেতু রানী সাহেবান কে স্বীকার করিয়াই লৈয়াছেন তাই তিনদিনের অর্ধনমিত জাতীয় পতাকার শোক আমরা পালন করিয়া লইলাম । ব্রিটেনের রাজতন্ত্র যদিও এখন ঢাল তলোয়ার হীন নিধিরাম সর্দার তবুও তাঁহাদের প্রভাব আমাদের মত কালা গোত্রীয় বাদামী বর্ণের আদমের পক্ষে অস্বীকার করিয়া লওয়া সম্ভব নহে ।

খানিকটা গুরুচন্ডালি করিতেছি বোধহয় । যাকগে যা কহিতেছিলাম ...

ইস্ট ইন্ডিয়া কোম্পানী যদি বাণিজ্য উপলক্ষ্যে এই ভূভারতে প্রবেশ না করিত ,এবং জোর করিয়া ইংরেজী শিক্ষা আমাদের না গেলাইতো তবে সভ্যতার দৌড়ে আমরা ঠিক কোন শিক্ষা লইয়া আদিম বর্বর অবস্থা হইতে অধুনা কথিত নগর সভ্যতায় প্রবেশ করিতাম ? ইংরেজ আসিবার পূর্বেই এতদ অঞ্চলে ইসলাম আসিয়া গিয়াছিল ...অপরদিকে মহাভারত এর মত কাব্য কথা সেই মধ্য যুগেও যেমনে মুড়ি মুড়কির মত বাংলায় অনুবাদ হইতেছিল তাঁহাতে মনে হয় আমরা খানিকটা আধ্যাতিক মননে গড়িয়া উঠিতাম বৈকি ।

মাঝখানে দুইশো বছর ইংরেজ ঢুকিয়া আমাদের জোর করিয়া ইংরেজী শিখাইতে গিয়া সব ভজঘট করিয়া ফেলিয়াছে । আমরা অতীত কাল হইতেই বেশ বিনয়ী জাতি আছিলাম বোধহয় । যেসব শাসকেরা আমাদের উপর আসিয়া পড়িয়াছে আমরা তাঁহাদের ই নিজেদের আপন করিয়া লইয়া তাঁহাদের ভাষা সংস্কৃতি অবলীলায় আপন করিয়া লইয়াছি ।

অধুনা আমরা সক্রেটিস কে যতটা চিনি তাঁর চেয়েও কম চিনি গৌতম বুদ্ধ কে । আমাদের চিন্তার উপরে ইউরোপীয় প্রভাব এমনই বিস্তার করিয়াছে যে লালনের দর্শন বুঝিবার মত সাধারণ মন আমাদের আর অবশিষ্ট নেই ।

আমি মূর্খ মানুষ খুব বেশী পড়াশোনা করিবার সময় এবং ঐকান্তিক ধৈর্য্য না থাকার দরুন আপনাদের সমীপে এই লেখা খানা রাখিয়া গেলাম ।

ফরাসী ,ইংরেজ ডাকাত দল না আসিলে এই উপমহাদেশে সভ্যতার স্বরূপ ঠিক কি রকম হইতে পারিত ?
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×