somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শব্দটা ছোট কিন্তু চরম বিদ্রূপের,আপনারা কি বলেন?? :| :| :|

১৫ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংবাদপত্র পড়ি ছোটবেলা থেকেই।অনেক শব্দ এবং তার অর্থ জেনেছি সংবাদপত্র থেকে।যখন কোন শব্দ পড়ে তার অর্থ বুঝতাম না তখন আব্বার জন্য অপেক্ষা করা ছাড়া কোন পথ ছিলনা।রাতে আব্বা বাড়ী ফিরলে জেনে নিতাম না বোঝা শব্দের অর্থ।বিজিত,নিহত,আহত,হরতাল,কার্ফু,বুদ্ধিজীবী,স্বৈরাচার ইত্যাদি সহ অনেক শব্দ খবরের কাগজে দেখে আব্বার কাছ থেকে শব্দগুলার অর্থ জেনেছি।
অনেক শব্দের মাঝে একটি শব্দ মনে গেথে গিয়েছিল বাবরী মসজিদ ধ্বংসের ঘটনাকে পুঁজি করে যখন সারা দেশে মন্দির ধ্বংসযজ্ঞের সময়।পত্রিকায় দেখতাম সংখ্যালঘুদের উপর হামলা বা মন্দির ধ্বংসের খবর।মন্দির ভাংতেছে বুঝতাম কিন্তু সংখ্যালঘুদের উপর হামলা মানে বুঝতামনা।খুলনায় আমার বাড়ীর থেকে সামান্য দূরে খুলনার অন্যতম নামকরা মন্দির "টুটপাড়া গাছতলা মন্দির"সেখানে হিন্দু সম্প্রদায় পুজা করে।এলাকায় খ্রিস্টানদের একটা গির্জা আছে টুটপাড়া কালা চান স্কুলের পাশে।কিন্তু আমাদের এলাকায় সংখ্যালঘু সম্প্রদায় কারা তা নিয়ে খুবই বিচলিত।ঠিক ঐসময় আব্বা ছিল ইন্ডিয়ায় এক্সপোর্ট-ইমপোর্ট ব্যবসার প্রয়োজনে।আম্মা ঐ সময় খুব বিচলিত।টি এন টি ফোনের কাছে একজন না একজন কে আম্মা দাড় করিয়ে রাখত,যদি আব্বা ইন্ডিয়া থেকে ফোন করে আর তখন যেন ফোনটা কেউ না কেউ রিসিভ করে।যাই হোক বেশ কিছুদিন পর আব্বা বাড়ী ফিরল।আব্বা ইন্ডিয়া গেলে একগাদা আনন্দলোক আর সানন্দা নিয়ে আসত।সেবার ইন্ডিয়ান ম্যাগাজিনে হইচই নিউজ হল,সংখ্যালঘুদের উপর হামলা,খুন আর মসজিদ ধ্বংস।পুরাই তব্দা হয়ে গেলাম।আমাদের দেশে সংখ্যালঘুদের উপর হামলা হইছে সাথে মন্দির ধ্বংস হইছে আর ইন্ডিয়ায়ও সংখ্যালঘুদের উপর হামলা হইছে সাথে মসজিদ ধ্বংস হইছে।খুব হয়রান হয়ে গেলাম এই সংখ্যালঘু মানুষদের নিয়ে।চিন্তা করলাম এই সখ্যালঘু মানুষরা তো খুবই খারাপ,তা না হইলে দুই দেশেই তাদের মারা হচ্ছে কেন।
রাতে খাবার সময় আব্বার কাছে জানতে চাইলাম আমাদের টূটপাড়ায় হিন্দুরের মন্দির কেউ ভাঙ্গেনি কারণ এখানে মনে হয় ঐ খারাপ সংখ্যালঘু মানুষরা কেউ থাকেনা।আব্বা শুনেই তো থ।পরে আমাকে বুঝিয়ে বলল আমাদের দেশে মুসলমান মানুষ বেশী আর হিন্দু,বৌদ্ধ আর খ্রিষ্টান মানুষ কম,তাই আমাদের দেশে মুসলমান ছাড়া অন্য সবাই সংখ্যালঘু।ইন্ডিয়ায় ঘটনা উল্টা।ঐখানে হিন্দু বেশী মুসলমান কম।তাই ইন্ডিয়ায় মুসলমানরা হইল সংখ্যালঘু।
কিছুই না বুঝে বললাম বুঝেছি।কিন্তু শব্দটা মনে গেথে গেল।সেদিন থেকে আজকের দিন পর্যন্ত যখনই এই শব্দটা পত্রিকায়,টেলিভিশন বা নেতাদের মুখে সংখ্যালঘু কথাটা শুনলেই মনটা বিষাদে ভরে যায়।চিন্তা হয় যদি কোনদিন এমন সুযোগ আসত যে অভিধান থেকে কোন শব্দ মুছে দেওয়া যাবে তবে এই সংখ্যালঘু শব্দটা মুছে দিতাম।
কারণ শব্দটা ছোট হলেও আমার কাছে তা চরম বিদ্রূপের মনে হয়।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×